
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১৬:৩২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের অধীন আদমপুর, কামারছড়া ও কুরমা বন বিটের প্রায় ৬ হাজার একর বনভূমি টাকার বিনিময়ে পান চাষের জন্য লিজ দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা, বনভিলেজার ও পরিবেশকর্মীদের দাবি, বনায়নের নামে বনভূমি পরিষ্কার করে সেখানে পান জুম চাষের সুযোগ দেওয়া হচ্ছে, যা বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
