
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৮:৭

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি যাত্রীবাহী লঞ্চের ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
