
প্রকাশ: ৪ জুন ২০২৬, ১৭:৩২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মতিউর রহমান ও স্থানীয় মেম্বার কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
