
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১১:৩৮

কয়েক দিনের ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানী ও আশপাশের এলাকার মানুষ। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। রোববার (৩১ মে) সকাল ৮টার পর থেকেই ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে দেখা যায়।
