
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:২১

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন গাগান্না গ্রামের বাসিন্দা মজিবর খান ও তার স্ত্রী মোমেনা খাতুন।
