
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৮:৩৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ঝুকিয়া বিল খননের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (ইজিপিপি) আওতায় প্রায় ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা ব্যয়ে ঝুকিয়া বিলের দুই কিলোমিটার পুনঃখনন করা হবে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করবে।
