জয়পুরহাটের পাঁচবিবিতে খাল পুনঃ খনন কর্মসূচির উদ্ধোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া।
বৃহস্পতিবার দুপুরে ৪১'লক্ষ টাকার ব্যয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর-ঝিনাইগাড়ী ১৮'শ মিটার পুনঃ খাল খননের উদ্বোধন করেন তিনি। এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ,সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন খালটি খনন না করায় মাঠে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধ সৃষ্টি হয়ে ফসল ক্ষতিগ্রস্ত হয়। খালটি পুন:খনন হচ্ছে এতে আমাদের অঞ্চলের কৃষকরা উপকৃত হবে।