প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৯:২০

ন্যায়বিচার, পরিচ্ছন্নতা, দেশপ্রেম ও সামাজিক সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী এক পদযাত্রা শুরু করেছেন দুই তরুণ। দেশের সর্বদক্ষিণ সীমান্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে বুধবার (১ এপ্রিল) সকাল ৮টায় তারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হাঁটার যাত্রা শুরু করেন।
