
প্রকাশ: ৯ মার্চ ২০২৬, ১৪:৩৫

বসন্তের আগমনী ছোঁয়া পেলেই শিমুল গাছে রাশি রাশি ফুল ফুটতে শুরু করে। সাধারণত শিমুল ফুলের রঙ গাঢ় লাল কিংবা কখনও ফিকে লাল হয়ে থাকে। তবে মৌলভীবাজারে এবার দেখা মিলেছে দুষ্প্রাপ্য হলুদ শিমুল ফুলের, যা স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
