শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মনোনয়ন বাছাই: বরিশালের তিন আসনের বাতিল ২ স্থগিত ২

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ১৬:৪২

শেয়ার করুনঃ
মনোনয়ন বাছাই: বরিশালের তিন আসনের বাতিল ২ স্থগিত ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে প্রাথমিক ধাপে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা এ বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এতে বরিশাল সংসদীয় ৪, ৫ ও ৬ আসনের মোট ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়।

মনোনয়ন যাচাই শেষে বরিশাল সদর–৫ আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই আসনে একজন এবং বরিশাল–৬ বাকেরগঞ্জ আসনে একজন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ফলে প্রাথমিকভাবে তিনটি আসনে চারজন প্রার্থী মনোনয়ন জটিলতায় পড়েছেন।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এ কে এম মাহবুব আলমের মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর না থাকা এবং ২১ নম্বর পাতা পূরণ না করায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়। অপরদিকে বরিশাল সদর–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. তৌহিদুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয় জমা দেওয়া ভোটার তালিকা এবং প্রস্তাব ও সমর্থনকারীদের তথ্য সঠিক না থাকায়।

আরও

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন, দ্রুত এক্স-রে ও ওটি চালুর নির্দেশ

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন, দ্রুত এক্স-রে ও ওটি চালুর নির্দেশ
এদিকে কাগজপত্রের ঘাটতির কারণে দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। আয়কর রিটার্ন সার্টিফিকেট দাখিল না করা, ১০-বি ফরম সংযুক্ত না থাকা এবং ছবির সত্যায়ন না থাকায় বরিশাল–৬ বাকেরগঞ্জ আসনের মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত করা হয়। একইভাবে হলফনামায় স্বাক্ষরের অভাব এবং অঙ্গীকারনামায় অসঙ্গতির কারণে বরিশাল সদর–৫ আসনের বাসদের প্রার্থী ডা. মনিষা চক্রবর্ত্তীর মনোনয়নও স্থগিত ঘোষণা করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
রিটার্নিং কর্মকর্তা বাকি ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। মনোনয়ন বাছাই কার্যক্রম চলাকালে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, শনিবার (৪ জানুয়ারি) বরিশাল–১, ২ ও ৩ সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া আগামী ৪ জানুয়ারি মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে স্থগিত থাকা দুই প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

মনোনয়নবাছাইত্রয়োদশনির্বাচনবরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৬২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৪৮ জন প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেন।

আরও

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এক ব্যক্তি গ্রেপ্তার

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এক ব্যক্তি গ্রেপ্তার

রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে এমপির আকস্মিক পরিদর্শন

রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে এমপির আকস্মিক পরিদর্শন

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

জনপ্রিয় সংবাদ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এক ব্যক্তি গ্রেপ্তার

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এক ব্যক্তি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ ও ককটেলসদৃশ বস্তু উদ্ধারের দাবি করেছে এসআরবি-১০। এ সময় মো. ইসলাম সেক আকাশ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ উজানচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আকাশ উপজেলার ভোলাই মাতুব্বর পাড়া গ্রামের এরসাদ সেকের ছেলে। এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন

রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে এমপির আকস্মিক পরিদর্শন

রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে এমপির আকস্মিক পরিদর্শন

ঝালকাঠির রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক, পুলিশ ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে যান সংসদ সদস্য। সেখানে তিনি অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন। পরিদর্শনকালে জমি গ্রহীতা মো. জাকির হোসেনের সঙ্গে কথা

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

কুমিল্লার দেবীদ্বারে সন্তান কোলে নিয়ে স্বামীর বাড়িতে অবস্থান করে স্ত্রীর মর্যাদা ও সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে অনশন করছেন হ্যাপি আক্তার (২৭) নামে এক নারী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর বারেরা গ্রামের বদুরুদ্দি হাজী বাড়িতে গিয়ে তাকে অনশনরত অবস্থায় দেখা যায়। হ্যাপি আক্তারের দাবি, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ওই গ্রামের সৌদি প্রবাসী এনামুলের সঙ্গে সৌদি আরবে তার বিয়ে হয়। বিয়ের পর তারা

ডিবি পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে বিকাশে টাকা আদায়, রাজবাড়ীতে গ্রেপ্তার ২

ডিবি পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে বিকাশে টাকা আদায়, রাজবাড়ীতে গ্রেপ্তার ২

ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২২ হাজার ৫০ টাকা, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন ফোন ও বিভিন্ন অপারেটরের ১২টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন, দ্রুত এক্স-রে ও ওটি চালুর নির্দেশ

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন, দ্রুত এক্স-রে ও ওটি চালুর নির্দেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, নতুন ও পুরাতন ভবনের বিভিন্ন কক্ষ এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও সেবার মান সম্পর্কে সরেজমিনে খোঁজ নেন। হাসপাতালে চিকিৎসাধীন