মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হাওরাঞ্চলে অপরিকল্পিত সৌর বিদ্যুৎ স্থাপন, হুমকিতে কৃষকদের জীবন !

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:২৮

শেয়ার করুনঃ
হাওরাঞ্চলে অপরিকল্পিত সৌর বিদ্যুৎ স্থাপন, হুমকিতে কৃষকদের জীবন !

মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের  আথানগিরি, মোকামবাড়ি, নোয়াপাড়া এলাকার সর্বস্তরের কৃষক শ্রমিক মৎস্যজীবী জনসাধারণ উপস্থিতিতে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলার উদ্যোগে রবিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে

একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাওর রক্ষা আন্দোলনের নির্বাহী সদস্য মোহাম্মদ শাহিন ইকবালের সঞ্চালানয় এবং হাওর রক্ষা আন্দোলনের মৌলভীবাজার জেলার আহবায়ক আ স ম সালেহ সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ রক্ষার অন্যতম নেতা আব্দুল করিম কিম।

আরও

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওর রক্তা আন্দোলনের মৌলভীবাজার জেলার সদস্য সচিব জনাব এম এ খসরু চৌধুরী, হাইল হাইল রক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও হাওর রক্ষা আন্দোলনের নির্বাহী সদস্য মোঃ খায়রুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক প্রভাষক মোহাম্মদ সেলিম। 

আরো বক্তব্য দেন  মোহাম্মদ আলমগীর হোসেন, ডাক্তার রওশন আহমদ, কাউয়াদিঘি হাওর রক্ষা আন্দোলনের সভাপতি জনাব শামসুদ্দিন মাস্টার পূবের হাওর কৃষকদের প্রতিনিধি আব্দুস সুবহান, মাওলানা মহসিন আজহার, শামিমুর রহমান, গোলজার মিয়া প্রমুখ। 

বিকল্প জায়গা থাকতে ভূমির শ্রেণি পরিবর্তন ও কৃষিজমি নষ্ট করে 'পূবের হাওরে' ২৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন প্রতিরোধের আহবান জানান।

তারা বলেন, মৌলভীবাজার জেলার সদর উপজেলার ৪ নং আপার কাগাবালা ইউনিয়নের আথানগিরি, মোকামবাড়ি ও নোয়াপাড়া গ্রাম-সহ আশপাশের ১৫ হাজার কৃষক-মৎস্যজীবি জনগণের মিঠাপানির মাছ, ভাত ও কৃষিজ ফসল উৎপাদনের চাহিদাপূরণ করছে 'পূবের হাওর' নামের হাওরটি। যুগযুগ ধরে এ এলাকার প্রায় আড়াই হাজার কৃষক-মৎস্যজীবি পরিবারের জীবন-জীবিকা এই হাওরের উপর নির্ভরশীল। উল্লিখিত তিনগ্রামের মানুষের কৃষিজ উৎপাদনে এ পূবের হাওর-ই একমাত্র হাওর। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সৌর বিদ্যুৎহুমকিতে কৃষকদের জীবন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কুয়াকাটায় বিশেষ অভিযানে তিন নারী আটক, আদালতে প্রেরণ

কুয়াকাটায় বিশেষ অভিযানে তিন নারী আটক, আদালতে প্রেরণ
আপনারা ইতোমধ্যে নানা মাধ্যমে জেনেছেন যে, পূবের হাওরের ১০০ একর ফসলী ভূমির শ্রেণি পরিবর্তন করে Moulvibazar Solar PV Park নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। এতে, চিরতরের জন্য  পূবের হাওরের প্রায় এক-তৃতীয়াংশ ফসলী জমির কৃষিজ উৎপাদন হারিয়ে গেছে। অথচ, এ হাওরের জমিতে কৃষিজ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রয়াত অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান ২০০৪—২০০৫ অর্থ-বছরে রাবার ড্যাম্প প্রকল্প করে স্থানীয় গোপলা নদী থেকে শীত মৌসুমে হাওরে পানি আনার ব্যবস্থা করেছিলেন। 

পূব-হাওরে ১০ মেগাওয়াট সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপনে এতো বেশি পরিমাণ কৃষি জমির অপচয় হবে ব'লে আমরা কৃষকরা বুঝিনি। তাছাড়া কোম্পানির লোকেরা সৌরবিদ্যুত স্থাপনের আগে স্থানীয় গ্রামবাসী ও কৃষক-মৎস্যজীবী সম্প্রদায়ের কাছে প্রচার করতো যে, সৌরবিদ্যুত প্রকল্প স্থাপনে ধান-মাছ চাষের কোনোরূপ ক্ষতি হবে না। তাদের আশ্বাসে ভরা কথাগুলো এখন মিথ্যা প্রমাণ হচ্ছে। অর্থাৎ সৌরবিদ্যুত উৎপাদনের দখলী ভূমিতে ধান, মিঠাপানির প্রাকৃতিক মাছ বা অন্য কোনো ফসলের চাষাবাদ হবে না। 

বর্ণিত অবস্থায় এই পূব-হাওরের এক তৃতীয়াংশ কৃষিজ ভূমি কৃষি-কাজের জন্য অকার্যকর করার পরেও আমরা শুনেছি, হাওরের বাকি দুই তৃতীয়াংশ কৃষি জমি জুড়ে আরও ২৫ মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদন প্রকল্প করা হবে। এবং সাথে হাওর ভরাট করে নানা-ধরনের শিল্প কারখানাও হবে। তারমানে হলো এই পূবের হাওরের কৃষিজ উৎপাদন, জলজ উদ্ভিদ, পরিবেশ-প্রতিবেশ ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হবে। হাওরকে কেন্দ্র করে জীবিকা নির্বাহকারী কষক মৎস্যজীবি কর্মহীন হবে এবং এলাকার বনেদী কৃষক পরিবারগুলোও ১২ মাস কিনে খেতে হবে।  

ছোট্ট একটি দেশ আমাদের। জনসংখ্যার তুলনায় কৃষিজমি নিতান্ত অপ্রতুল। সবুজ জ্বালানি উৎপাদনের বিকল্প জায়গা ভূমি-পরিবেশ-জলাধার আইন লঙ্ঘন করে, কৃষিজমি এবং হাওরকে ধ্বংস করে এমন প্রকল্প গ্রহণ কৃষিজ উৎপাদন ও কৃষক সহায়ক নীতির হতে পারে না। এমন ধ্বংস যজ্ঞের পরিবেশ ছাড়পত্র, ভূতাপেক্ষ ছাড়পত্র কিভাবে দেওয়া হয়েছে বা হবে তা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। 

অতএব, আমাদের এলকার মানুষের জীবন-যাপন ও জীবন-জীবিকার অংশ 'পূবের হাওর' এর বাকি অংশ বাঁচাতে আমরা মৌলভীবাজারবাসীর সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চাই। কৃষি, কৃষক ও হাওর-পরিবেশ রক্ষার লড়াই-সংগ্রামে পাশে পেতে চাই।

পরিশেষে সংক্ষিপ্ত মিছিল শেষে  সভাপতির বক্তব্যর মাধ্যমে মানববন্ধনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়। 

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

সর্বশেষ সংবাদ

সংসদে স্বাধীনতাবিরোধী অভিযোগ তুলে জামাতের নিষিদ্ধ দাবি

সংসদে স্বাধীনতাবিরোধী অভিযোগ তুলে জামাতের নিষিদ্ধ দাবি

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

বই সংকটে নিষ্প্রভ রায়গঞ্জের উন্মুক্ত পাঠাগার

বই সংকটে নিষ্প্রভ রায়গঞ্জের উন্মুক্ত পাঠাগার

কুয়াকাটায় বিশেষ অভিযানে তিন নারী আটক, আদালতে প্রেরণ

কুয়াকাটায় বিশেষ অভিযানে তিন নারী আটক, আদালতে প্রেরণ

কলাপাড়ায় মুদী ব্যবসায়ীর দোকান-বাসায় হামলা, নারীসহ আহত ৩

কলাপাড়ায় মুদী ব্যবসায়ীর দোকান-বাসায় হামলা, নারীসহ আহত ৩

এ সম্পর্কিত আরও পড়ুন

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

পটুয়াখালীর বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেল মোহনায় মাছ ধরার সময় একটি ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জেলে আহত হয়েছেন। রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে জাল ফেলা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। আহত জেলেরা হলেন রেজাউল মাঝি, হাবিব, সোহেল, রাকিবুল ও ফরিদ। তাদের সবার বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মনজুপাড়া গ্রামে। আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সাগরে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন।

কুয়াকাটায় বিশেষ অভিযানে তিন নারী আটক, আদালতে প্রেরণ

কুয়াকাটায় বিশেষ অভিযানে তিন নারী আটক, আদালতে প্রেরণ

পটুয়াখালীর কুয়াকাটায় মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তিন নারীকে আটক করা হয়েছে। রোববার (২১ জুন) রাতে স্থানীয়দের সহায়তায় কুয়াকাটা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত প্রায় ১০টার দিকে কুয়াকাটার হোটেল ব্লু ওসানের সামনে তিন নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে

কলাপাড়ায় মুদী ব্যবসায়ীর দোকান-বাসায় হামলা, নারীসহ আহত ৩

কলাপাড়ায় মুদী ব্যবসায়ীর দোকান-বাসায় হামলা, নারীসহ আহত ৩

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় এক মুদী ব্যবসায়ীর দোকান ও বাসায় হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) রাত ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। হামলার সময় দোকানের ক্যাশ থেকে নগদ টাকা ও বাসা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহতরা হলেন মুদী ব্যবসায়ী মো. আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রোকসানা আক্তার (৪৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের

১৮ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান, বউ নিয়ে ঘরে প্রেমিক!

১৮ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান, বউ নিয়ে ঘরে প্রেমিক!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া উত্তর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি ও তার চাচার ঘরে টানা ১৮ দিন ধরে অবস্থান করছেন ১৯ বছর বয়সী এক তরুণী। গত ৩ জুন বিকেল থেকে তিনি উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামের প্রেমিক কয়েছ মিয়া এবং তার চাচা ইসলাম উদ্দিনের বাড়িতে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তরুণীর দাবি অনুযায়ী, দুই বছর আগে পারিবারিকভাবে কয়েছ মিয়া তাকে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, ২৩ জুন দিনটিকে ঘিরে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও