রবিবার, ১৬ আগস্ট, ২০২৬২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ন্যায়বিচারে জনগণের আস্থা, পাঁচবিবিতে জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম আদালত

মোস্তাকিন হোসেন
মোস্তাকিন হোসেন, থানা প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:২৪

শেয়ার করুনঃ
ন্যায়বিচারে জনগণের আস্থা, পাঁচবিবিতে জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম আদালত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে গ্রাম আদালতের বিচার কার্যক্রম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। মাত্র ১০ থেকে ২০ টাকার ফি জমা দিয়ে ন্যায়বিচার পাচ্ছেন স্থানীয় জনগণ। এতে বাদী-বিবাদী উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বিশেষ করে বাগজানা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত এ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউনিয়নের চেয়ারম্যান ও গ্রাম আদালতের বিচারক মো. নাজমুল হকের নেতৃত্বে দায়ের করা ১৯৭টি মামলার মধ্যে ১৭২টি নিষ্পত্তি করা হয়েছে। এর ফলে জেলার ৩২টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথমস্থান অর্জন করেছে বাগজানা ইউনিয়ন পরিষদ।

দিনমজুর ইউনুছ আলী মণ্ডলের অভিজ্ঞতা স্থানীয় মানুষের আস্থার প্রতিফলন। তিনি জানান, “আদালতে গেলে বছরের পর বছর সময় লাগে ও অনেক টাকা খরচ হয়। কিন্তু মাত্র ১০ টাকায় গ্রাম আদালতে মামলা দিয়ে একদিনেই সমাধান পেয়েছি।”

আরও

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি
বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ রাশেদুল বলেন, “আমি দায়িত্ব পাওয়ার পর ৪১টি মামলার মধ্যে ৩১টি নিষ্পত্তি করেছি। দ্রুত বিচারই আমাদের লক্ষ্য।”

একইভাবে আটাপুর ইউনিয়নেও সাফল্যের ধারাবাহিকতা বজায় আছে। চেয়ারম্যান আ.স.ম. সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৬২টি মামলাই নিষ্পত্তি করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গ্রাম আদালতের ডিস্ট্রিক ম্যানেজার রাজিউর রহমান রাজু জানান, “গ্রাম আদালতের বিচার কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জনগণ এখন আদালতে না গিয়ে ইউনিয়ন পর্যায়ে ন্যায়বিচার পাচ্ছেন।”

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ জানান, “উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ৮২৮টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৭৯২টি নিষ্পত্তি করা হয়েছে। দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই ব্যবস্থা।”

পাঁচবিবিজনগণের আস্থাগ্রাম আদালত
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান
সম্প্রতি জয়পুরহাট জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আয়োজিত “গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ড” অনুষ্ঠানে বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হককে প্রথম স্থান অর্জনের জন্য ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

সর্বশেষ সংবাদ

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ নিহত চার, আহত দুই

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ নিহত চার, আহত দুই

রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহরের কল্যাণপুর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও উপজেলা সংলগ্ন ওয়েব্রিজ স্কেল (ওয়েট ব্রিজ) পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি।  শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফেরিঘাটের সার্বিক কার্যক্রম, যানবাহনের ওজন নির্ধারণ, টিকিটিং ব্যবস্থা এবং ঘাটের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এর আগে তারা আরিচা

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিএনপির সাবেক চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হিলি ক্বাছামিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরাইলে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ আছর সরাইল উপজেলা বিএনপি   উদ্যোগে সরাইল উপজেলা সদর উচালিয়াপাড়া মাদরাসা  মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।  উক্ত দোয়ার মাহফিলে সরাইল উপজেলা বিএনপি  সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর" নেতৃত্বে দলের স্থানীয়

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামে নিখোঁজের চার দিন পর রমজান আলী (৪৫) নামের এক ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, রমজান