রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোপালপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

মোঃ নুর আলম
মোঃ নুর আলম

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৮:৫০

শেয়ার করুনঃ
গোপালপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন
বাংলা বর্ষবরণ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও আনন্দঘন উৎসব। উপজেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় ছিল বাংলার চিরাচরিত লোকজ উপস্থাপনা, লাঠি খেলা, পালকি, ঘোড়ার গাড়ি, লাঙ্গল, মই, বর-কনের সাজসহ কৃষিভিত্তিক নানা উপাদান। অংশগ্রহণকারীদের মুখে ছিল বৈশাখী গান, গায়ে রঙিন পোশাক, আর হাতের ফেস্টুনে লেখা ছিল বাঙালির সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা। মিছিলটিকে ঘিরে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, পৌর বিএনপি সভাপতি মো: চান মিয়া এবং যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন।

আরও

মৌলভীবাজারে বার্ড পার্কে প্রদর্শিত হচ্ছে উটপাখি ও এমুর বিরল ডিম

মৌলভীবাজারে বার্ড পার্কে প্রদর্শিত হচ্ছে উটপাখি ও এমুর বিরল ডিম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সামাজিক সংগঠনের সদস্যসহ গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ। সকলে মিলে এ উৎসবকে প্রাণবন্ত করে তোলেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছিল বৈশাখী গান, পল্লীগীতি, লালন সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে।

বাংলার প্রকৃতির মতোই বৈচিত্র্যপূর্ণ এই আয়োজন ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বৈশাখের প্রথম দিনে এমন প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালপুরবাসী নতুন বছরকে বরণ করে নেয় উৎসব-আনন্দ আর ঐতিহ্যের এক অভিন্ন বন্ধনে।

বাংলা বর্ষবরণ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বাংলা নববর্ষের এই আয়োজন শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং এটি বাঙালি জাতিসত্তার চেতনাকে জাগ্রত করার এক সুন্দর উদাহরণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিবছরই যেন এমন সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকে।

আরও

তুচ্ছ ঘটনায় কলাপাড়ায় মা, মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ

তুচ্ছ ঘটনায় কলাপাড়ায় মা, মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

সর্বশেষ সংবাদ

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

ফোনালাপ ঘিরে সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা

ফোনালাপ ঘিরে সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

এ সম্পর্কিত আরও পড়ুন

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার সকালে স্ত্রী ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে তিনি ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারার বাজার ও বিভিন্ন পেয়ারা বাগান ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন। পেয়ারা চাষের ঐতিহ্য, উৎপাদন পদ্ধতি, বাজারজাতকরণ এবং কৃষকদের জীবন-জীবিকা

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশের ৪৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন। সীমান্তরক্ষী বাহিনী সূত্রে

ফোনালাপ ঘিরে সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা

ফোনালাপ ঘিরে সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা

একটি ফোনালাপের অডিও রেকর্ড প্রকাশ ও তা নিয়ে তর্কবিতর্কের জেরে সাতক্ষীরা সদর উপজেলায় হামলার ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ দলটির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ইতোমধ্যে দুজনকে

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে দেড় বছরে ৬২ দুর্ঘটনায় ৩৫ মৃত্যু

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে দেড় বছরে ৬২ দুর্ঘটনায় ৩৫ মৃত্যু

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহর থেকে পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি পর্যন্ত ৩১ কিলোমিটার অংশ এখন দুর্ঘটনাপ্রবণ সড়কে পরিণত হয়েছে। গত বছরের শুরু থেকে এ পর্যন্ত এই অংশে ৬২টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাংশা হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন। সংশ্লিষ্টদের মতে, মহাসড়কে তিন চাকার যানবাহনের অবাধ চলাচল, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতি ও ট্রাফিক আইন না

গোয়ালন্দে উজানচর ভূমি অফিসে চার মাসে দুইবার চুরি !

গোয়ালন্দে উজানচর ভূমি অফিসে চার মাসে দুইবার চুরি !

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে চার মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসের প্রধান ফটক, কেচি গেট ও বিভিন্ন কক্ষের মোট ছয়টি তালা ভেঙে একটি কম্পিউটার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গোয়ালন্দ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবসংলগ্ন উজানচর ভূমি অফিসে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাতের যেকোনো