রবিবার, ১৭ মে, ২০২৬৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ফেসবুকের কল্যাণে নিখোঁজ শিশু মায়মুনাকে ফিরে পেলো পরিবার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ১:৩৮

শেয়ার করুনঃ
ফেসবুকের কল্যাণে নিখোঁজ শিশু মায়মুনাকে ফিরে পেলো পরিবার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ হওয়ার ১দিন পর শিশু মায়মুনা(৯)'কে দেবীদ্বারে ফিরে পেলো তার পরিবার। বুধবার (১৩মার্চ) দুপুর ২টায় দেবীদ্বার থানা কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া মায়মুনাকে তাঁর পরিবারের নিকট হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, যার ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে নিখোঁজ মায়মুনার সন্ধান মিলেছে সাংবাদিক শফিউল আলম রাজীব, থানার সেকেন্ড অফিসার এসআই মাইনুল ইসলাম, পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের, মোঃ আবুল হোসেন, মায়মুনার মা মোসা: হামিদা খাতুন, নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী সেলিনা আক্তার প্রমুখ।

আরও

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে দেবীদ্বার নিউমার্কেট সেন্ট্রাল হাসপাতালের সামনে হাতে কাপরের ব্যাগ ও কাঁধে একটি বেনিটি ব্যাগ নিয়ে নয় বছরের শিশু মায়মুনা কাঁদতে থাকলে অনেক লোকের ভিড় জমে। সেখান থেকে সেন্ট্রাল হাসপাতালের মালিক আব্দুল আলিম শিশুটিকে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে নিয়ে আসলে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আতিকুর রহমান বাশার মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়ার আশ্বস্তে শান্ত করেন এবং নাস্তা করান, একইদিন বিকেল ৫ টায় সেন্ট্রাল হাসপাতাল মালিক আব্দুল আলিম ও সাংবাদিক শফিউল আলম রাজীব শিশুটিকে দেবীদ্বার থানা হেফাজতে দিয়ে আসে। প্রেসক্লাবে শিশু মায়মুনার একটি সাক্ষাৎকার সাংবাদিক শফিউল আলম রাজীবের Rajib Sarker ফেসবুকে আপলোড করে যা প্রায় ৩ হাজার শেয়ার এবং ৩০ হাজারের অধিক লোকের দৃষ্টিগোচর হয়ে চলমান রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মেয়েকে নিতে এসে মায়মুনার মা হামিদা খাতুন জানান, মায়মুনা ঢাকা তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিল সেখান থেকে তার বড়ভাই রিফাত মঙ্গলবার সকালে নবীনগর নামিয়ে বাসায় যেতে একটি রিকশা করে দিয়ে ঢাকায় ফিরে যায়। পরে সে কিভাবে এখানে আসলো তা বলতে পারব না। আমরা গতকাল সারাদিন অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও পাইনি। সকালে মায়মুনার স্কুলের শিক্ষক আমাকে ডেকে নিয়ে একটি ভিডিও দেখিয়ে বলে মায়মুনা দেবীদ্বার থানায় আছে। পরে আমার পাশের বাসার সেলিনা আপা ওই ভিডিও দেওয়া ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনি দেবীদ্বার থানায় যোগাযোগ করতে বলেন। আমি থানায় এসে আমার মেয়েকে সুস্থ অবস্থায় পেয়েছি।

ফেসবুক
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

সাংবাদিক শফিউল আলম রাজীব বলেন, আমি দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে শিশু মায়মুনার সাথে কথা বলে একটি সাক্ষাৎকার নেই, সে ভিডিওটি আমার ফেসবুকে 'মায়মুনা তার পরিবারে ফিরতে চায়' ক্যাপশন দিয়ে আপলোড করি। পরে শিশুটিকে যখন পুলিশের হেফাজতে থানায় দিতে আসি, তখন সে মায়ের কাছে যাবে বলে কান্না করতে থাকে। তাকে বলি তোমার মাকে নিয়ে আসবো তুমি এখানেই থাকো। তার জন্য নিরাপদ ভেবেই থানা হেফাজতে রেখে যাই। আজ আমি আনন্দিত যে সত্যি সত্যি তাকে তার মায়ের কাছে পৌঁছে দিতে পেরেছি। দেবীদ্বার থানা পুলিশসহ সকলকে ধন্যবাদ জানাই যারা এই ভালো কাজের অংশীদার হতে আমাকে সহযোগিতা করেছেন।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যান অকল্যান দুটি দিকই আছে তবে তা নির্ভর করবে আপনি তা কোনদিকে ব্যাবহার করবেন। সাংবাদিক শফিউল আলম রাজীব ভাই ওনি মঙ্গলবার বিকেলে বাচ্চাটিকে পুলিশ হেফাজতে দিয়ে যান এবং ওনার ফেসবুকে শিশুটির সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করেন যে ভিডিওটি বহুল প্রচারের লক্ষ্যে আমরাও শেয়ার করেছি যা আমাদের কাজের সহায়ক হয়েছে। যার ফলে আজকে শিশু মায়মুনাকে তার পরিবারের কাছে সহজে পৌঁছে দিতে পেরেছি।

সর্বশেষ সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

ভারতে অবস্থানরত আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া আতাউস সামাদ আতু নামের এক বাংলাদেশি নাগরিককে একদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেলে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত পাওয়া আতাউস সামাদ আতু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খলিলপুর

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টার লাগানো এবং নৌ-মিছিলের ঘটনা ঘটেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা ছিল “শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অন্ধকার পেরিয়ে আলোর অভিযাত্রা” এবং “১৭ই মে বঙ্গবন্ধুকন্যা

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাকের ধাক্কায় শ্রীকান্ত মালাকার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুরে রাজনগর উপজেলার মৌলভীবাজার–কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের গোবিন্দবার্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীকান্ত মালাকার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কুলাউড়া অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীকান্তের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুর সদরে মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ এবং ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে কোতোয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম এবং ডিআইও-১ ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠি জেলা শহরসহ রাজাপুর, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার সাঁটানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব পোস্টার লাগানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার স্থানীয়রা ও প্রেসক্লাব নেতৃবৃন্দ। জেলা শহরের ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ছাড়াও রাজাপুর প্রেসক্লাব, নলছিটি প্রেসক্লাব ও কাঁঠালিয়া প্রেসক্লাব সংলগ্ন এলাকায়

জনপ্রিয় সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ