বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেটবাংলাদেশ

বিপিএল-এ টানা দ্বিতীয় জয় বরিশালের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ১:৬

শেয়ার করুনঃ
বিপিএল-এ টানা দ্বিতীয় জয় বরিশালের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৬ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় চট্টগ্রাম। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ফরচুন বরিশাল। শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে দুই উদ্বোধনী ব্যাটার এনামুল বিজয় ও মেহেদী মিরাজ। তবে দলীয় ৩৩ রানে ১২ বলে ২৪ রান করে আউট হন মেহেদী মিরাজ। এরপর ক্রিজে এসে ভালো শুরুর আশা জাগিয়েও আউট হন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ৪৬ রানে ৩ বলে ৮ রান করে ফিরে যান সাজঘরে।

আরও

হিলিতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

হিলিতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

সাকিবের বিদায়ের পর ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বিজয়। তবে দলীয় ৭১ রানে ২১ বলে ৩০ রান করে আউট হন বিজয়। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান। তবে দলীয় ১২০ রানে ১৭ বলে ২৫ রান করে আউট হন মাহমুদুল্লাহ।

মাহমুদুল্লাহর বিদায়ের পর দ্রুতই আউট হন ইব্রাহিম জাদরান। দুই রানের অর্ধশতক মিস করেন তিনি। ৩৩ বলে ৪৮ রান করে ফিরে যান ইব্রাহিম জাদরান। জাদরানের বিদায়ের পরও বরিশালের রানের চাকা সচল রাখেন ইফতিখার আহমেদ। তবে দলীয় ১৬৮ রানে পর পর দুই উইকেট হারায় ফরচুন বরিশাল। ৫ বলে ৬ রান করিম জানাত ও এক বলে খেলে রানের খাতা না খুলেই আউট হন চতুরাঙ্গ ডি সিলভা।

আরও

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গে বন্ধ রেল যোগাযোগ

ফরচুন বরিশাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গে বন্ধ রেল যোগাযোগ

পর পর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাট্রিকের আশা জাগান পেসার আবু জায়েদ রাহি। তবে হ্যাট্রিক করতে পারেননি তিনি। ইনিংসের ১৯তম ওভারে শেষ তিন বলে  তিন ছক্কা হাঁকান ইফতিখার আহমেদ। ইনিংসের শেষ ওভারের দুই চার মেরে ২৫ বলে নিজের অর্ধশতক পূরণ করেন ইফতিখার আহমেদ। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ইনিংস শেষ করেন তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

 শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রানের বড় সংগ্রহ পায় ফরচুন বরিশাল। ইফতিখার আহমেদ ২৬ বলে ৫৭ ও কামরুল রাব্বি ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আবু জায়েদ রাহি।

২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ভালো শুরু এনে দেন দুই উদ্বোধনী ব্যাটার ম্যাক্স ও দাউদ ও উসমান খান। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দু'জন। তবে দলীয় ৪৮ রানে উইকেট হারায় চট্টগ্রাম। ১৯ বলে ৩৬ রান করে আউট হন উসমান খান। তবে এরপর ক্রিজে আসা উন্মুক্ত চাঁদকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ম্যাক্স ও দাউদ। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

তবে দলীয় ৮১ রানে ২৯ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান ম্যাক্স ও দাউদ। তার বিদায়ের পর দ্রুতই আউট হন উন্মুক্ত চাঁদ। এরপর আফিফ হোসেন ও জিয়াউর রহমান মিলে লড়াই করার চেষ্টা করেন। শেষ ৪ ওভারে জয়ের জন্য ৮২ রান প্রয়োজন হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। দ্রুত রান তুলতে গিয়ে দলীয় ১৩০ রানে ২১ বলে ২৮ রান করে সাজঘরে ফিরে যান আফিফ হোসেন।

আফিফের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক শুভাগত হোম। শুভাগতকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান জিয়াউর রহমান। ঝড়ো ব্যাটিং করতে থাকেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন হয় চট্টগ্রামের। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জিয়াউর ২৫ বলে ৪৭ ও শুভাগত ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন। বরিশালের পক্ষে সাকিব, খালেদ, কামরুল ও করিম জানাত নেন ১টি করে উইকেট। 

সর্বশেষ সংবাদ

ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, অত:পর...

ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, অত:পর...

বড়লেখায় চলন্ত অটোরিকশায় গাছ পড়ে নারীর মৃত্যু, স্বামী হাসপাতালে

বড়লেখায় চলন্ত অটোরিকশায় গাছ পড়ে নারীর মৃত্যু, স্বামী হাসপাতালে

বন্ধুত্বের বন্ধনে ইফতার ও দোয়া মাহফিল

বন্ধুত্বের বন্ধনে ইফতার ও দোয়া মাহফিল

সংসদ কার্যক্রমে দায়িত্ব বণ্টন: প্রজ্ঞাপন জারি সরকারের

সংসদ কার্যক্রমে দায়িত্ব বণ্টন: প্রজ্ঞাপন জারি সরকারের

সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ২

সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ২

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত