রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সময়ক্ষেপনের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০:২০

শেয়ার করুনঃ
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সময়ক্ষেপনের অভিযোগ

গত ৬ মাসে ৩ বার চেষ্টা করেও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সুরমাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন হয়নি। বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের স্বামীকে কমিটিতে নিয়ে আসতেই এমন সময়ক্ষেপন ও তালবাহানা করছেন বলে প্রধান শিক্ষক ও কিছু প্রার্থীরা অভিযোগ করছেন। অন্যদিকে রিটানিং অফিসারের দাবি নির্বাচন স্থগিত ও সময়ক্ষেপন হচ্ছে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায়। 

খোঁজ নিয়ে জানা গেছে,  সুরমাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি মেয়াদ শেষ হয় চলতি বছরের জুন মাসে। নতুন কমিটি গঠন করতে ১৪ জুন সভা ডাকেন প্রধান শিক্ষক গোলাম রহমান। সেখানে চারজন অভিভাবক সদস্যকে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করে উপজেলা শিক্ষা অফিসে অনুমতির জন্য পাঠালে বিধি মোতাবেক হয়নি বলে সেটি বাতিল করা হয়। এরপরেও কমিটি গঠন করার চেষ্টা করেও বার বার বাধাগ্রস্ত হয়েছেন বলে প্রধান শিক্ষক স্বীকার করেছেন। 

আরও

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

গত ১৮ ডিসেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের তফশীল ঘোষণা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও কমিটি গঠনের রিটানিং অফিসার শাহিনুর ইসলাম। সেই তফশীলেও হয়নি কমিটি। সবশেষ ২২ ডিসেম্বর পুনরায় কমিটি গঠন করতে তফশীল ঘোষণা করেন তিনি। সেই তফশীল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ, যাচাই বাছাই এবং প্রত্যাহার শেষ দিন ছিল মঙ্গলবার এবং ভোটগ্রহণের তারিখ আগামী ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। মনোনয়ন ক্রয়, যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার(২৭ ডিসেম্বর) অনির্দিষ্ট কালের কমিটি গঠনের যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। 

কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত করায় ক্ষুদ্ধ প্রার্থী ও ভোটারগণ। তাদের অভিযোগ ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেরিনা আক্তারের স্বামী মঈন কে অভিভাবক সদস্য হিসেবে কমিটিতে এনে সভাপতি করতেই এমন তালবাহানা এবং সময় ক্ষেপন করছেন। এতে সহযোগিতা করছেন রিটানিং অফিসার দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম। 

ম্যানেজিং কমিটি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

প্রধান শিক্ষক গোলাম রহমান বলেন, আমি আগামী ৩১ তারিখে অবসরে যাবো। চেষ্টা করেছি মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনরায় গঠন করে দেওয়ার। কিন্তু বার বার বাধার কারণে সম্ভব হয়নি। সহকারী শিক্ষক মেরিনা আক্তার চান আমি অবসরে যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাবেন। তার অধীনে নির্বাচনটা হউক। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

একই অভিযোগ করেছেন সাবেক সভাপতি মকবুল হোসেন ও অন্যান্য প্রার্থীরা। তাদের দাবী তফশীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন ভোটগ্রহণ সম্পন্ন করার। প্রধান শিক্ষক গোলাম রহমানের অধীনে নির্বাচনে অংশ নিতে চান তারা। 

অভিযোগ অস্বীকার করছেন সুরমাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেরিনা আক্তার। তিনি বলেন, এসবের কিছুই জানিনা। তার স্বামী প্রার্থী হয়েছেন এমন কথা স্বীকার করলেও বেশি কথা বলতে রাজি নন তিনি। 

অন্যদিকে উর্দ্ধতন কর্তৃপক্ষের উপর দায় দিয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিনুর আলম বলেন, কাউকে বিজয়ী করতে কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করার অভিযোগটি মিথ্যা। আমি উপজেলা শিক্ষা অফিসের নির্দেশে স্থগিত করেছি। এরবাইরে সব শিক্ষা কর্মকর্তা বলতে পারবেন। 

বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল প্রসাদ সিংহ বলেন, আগামী ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষার কারণে কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এরপরেই কমিটি গঠন করে দেওয়া হবে। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে দেওয়া হবে। যাতে কারো কোন অভিযোগ না থাকে। 

সুরমাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্যপদের বিপরীতে ১৫ জন মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন। এর মধ্যে ২ জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। বিদ্যালয়টি মোট ভোটারের সংখ্যা ১৩৬ জন। 

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

সংস্কৃতি থেকে প্রযুক্তি, নতুন বইয়ে দক্ষ শিক্ষার্থী গড়ার উদ্যোগ

সংস্কৃতি থেকে প্রযুক্তি, নতুন বইয়ে দক্ষ শিক্ষার্থী গড়ার উদ্যোগ

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই যুক্ত হচ্ছে। মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা, নৈতিকতা এবং বাস্তবমুখী দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বইগুলো প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। আগামী ২৫ অক্টোবর জাতীয়

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে ছুটি। ছুটির তালিকা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যালেন্ডার অনুযায়ী টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচিতে ভিন্নতা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়িয়েছে সরকার। নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের দাবিতে উপাচার্য ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত ২৩ ঘণ্টার বেশি সময় ধরে তিনি ভবনে অবরুদ্ধ ছিলেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ফটকের তালা খোলা হবে না। ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা ও সরবরাহে ধীরগতির কারণে ২৬টি প্রেসকে বিশেষ নজরদারিতে রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েক মাস বাকি থাকলেও নবম-দশম শ্রেণির বই ছাপার কাজ বেশির ভাগ প্রেসে শুরু হয়নি। গত রোববার পর্যন্ত মাধ্যমিক স্তরের মাত্র ২০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এনসিটিবি সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষের জন্য ১১৩টি প্রেসে মোট ৩০ কোটি ৬১ লাখ

সর্বশেষ সংবাদ

গরিবের পাঙাশ-তেলাপিয়াও এখন আড়াইশ টাকার বাজারে

গরিবের পাঙাশ-তেলাপিয়াও এখন আড়াইশ টাকার বাজারে

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক