রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বঙ্গবন্ধু কর্ণারে ফুটে উঠেছে বাংলাদেশর চিত্র

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ২৩:৩০

শেয়ার করুনঃ
বঙ্গবন্ধু কর্ণারে ফুটে উঠেছে বাংলাদেশর চিত্র

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানীর (বিসিপিসিএল) পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের নিচতলায় বায়ান্নোর ভাষা আন্দোলন, ছিষট্টির ৬ দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট লিপিবদ্ধ করে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্ণার’। ১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীনতার মাত্র ৩২৪ দিনের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতিকে ‘সংবিধান’ উপহার দেন। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মূল সংবিধানের অনুলিপি বঙ্গবন্ধু কর্ণারে রাখা হয়েছে। তা ছাড়া এখানকার পার্শ্বদেয়ালে ব্রোঞ্জের অক্ষরে বঙ্গবন্ধুর জীবনীকে গ্রাফিক্যালি কম্পোজ করা হয়েছে, একটি দেয়ালে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরা হয়েছে। গবেষণাধর্মী কিছু বই, বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানীর (বিসিপিসিএল) অংশীদার কোম্পানী এনডব্লিউপিজিসিএল সংকলিত ‘সময় রেখায় বঙ্গবন্ধু’ বইটির কিছু কপি দিয়ে ‘বই পড়ার কোণ’ তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন লেখকের বই। 

আরও

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

বঙ্গবন্ধুর জীবনীর ওপর তৈরি করা একটি ই-বুক এক পাশে রাখা হয়েছে। ই-বুকের বোতাম টিপলে বঙ্গবন্ধু সম্পর্কে আরও বিশদভাবে জানা যাবে। এ স্থাপত্যশৈলী, সৃজনশীলতা এবং অবয়ব যে কাউকেই মুগ্ধ করবে। স্থাপত্যিক প্রতিষ্ঠান দি টাইমস অর্গানাইজেশন বঙ্গবন্ধু কর্ণারটি স্থাপনের জন্য কাজ করেছেন। প্রতিষ্ঠানটির স্থপতি মির্জা শাহ্পার জলিল এবং আশরাফ মাহমুদ-এর স্থাপত্যিক নকশা, সৌন্দর্যবর্ধনসহ পুরো কাজটি সু-নিপুনভাবে সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমেদ কায়কাউস ২০২১ সালের ১০ ডিসেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট্ট একটু জায়গা জুড়ে কর্ণারটি তৈরি করা হয়েছে, তুলে ধরা হয়েছে বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসের পুরো অর্জনকে। বঙ্গবন্ধু কর্ণারের সম্মুখ দেয়ালে স্বাধীনতার চুম্বুক অংশ ১৯৭১-এর ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা যুদ্ধের তথা মুক্তিযুদ্ধের নির্দেশনা এবং সেই প্রেক্ষাপটে সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করার বিষয়টি চিত্রায়িত হয়েছে।  বঙ্গবন্ধু কর্ণারে ৭ মার্চের ভাষণের সময়কালের স্থির চিত্রকে আবক্ষ ম্যুরালে রূপান্তরিত করা হয়েছে। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের ‘আর যদি একটা গুলি চলে’-এই নির্দেশনাটি সন্নিবেশিত হয়েছে ৭১ অক্ষরগুলোর মাঝে। 

বঙ্গবন্ধু কর্ণার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

এক পাশে প্রখ্যাত চিত্রশিল্পী নায়েব উদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধাদের আলোকচিত্রকে ব্রোঞ্জের মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে সর্ব সাধারণের অংশগ্রহনের রূপক হিসেবে। বঙ্গবন্ধু কর্ণারটির মাঝখানে ব্রোঞ্জ দিয়ে একটি ‘বৃক্ষ’ তৈরি করা হয়েছে। বৃক্ষের কান্ডের মাঝে ব্রোঞ্জ প্লেটের ওপর গ্রানাইটের ‘অফ কাটের’ মাধ্যমে বঙ্গবন্ধুর একটি ‘ছাঁয়া ভাস্কর্য’ স্থাপন করা হয়েছে। যা শিশু খোকা থেকে ‘বঙ্গবন্ধু’তে পরিনত হওয়াকে বোঝানো হয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ ছাড়া কাঁচের পাপড়ির মাধ্যমে সাঁজানো ‘সময় চাকা’য় রয়েছে বঙ্গবন্ধুর জীবনের চুম্বকীয় পর্বগুলোর গল্প। এর মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় রেখায় আমরা মনস্তাত্ত্বিক ভ্রমন করতে পারবো। বৃক্ষ এবং সময় চাকার ভিত্তি হিসেবে বিশ্ব মানচিত্রকে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের মানচিত্রকে উচ্চকিত করা হয়েছে বৃক্ষ মূলের কেন্দ্রে উদীয়মান বাংলাদেশকে চিত্রায়ন করার জন্য। ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ - এর অপরিনত মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যম হিসেবে চিত্রায়নের জন্য বঙ্গবন্ধু কর্ণারটির পুরো আবহ তৈরি করা হয়েছে কালো রঙ এর পটভূমিতে। 

স্থপতি মির্জা শাহ্পার জলিল এ প্রতিনিধিকে বলেন, বঙ্গবন্ধু কর্ণারের কম্পোজিশন মূলত জীবন, জ্ঞান, ক্ষমতা ও সমৃদ্ধির প্রতীক একটি ‘বৃক্ষ’কে ঘিরে। বৃক্ষ বীজ থেকে অঙ্কুরোদগমের মাধ্যমে শাখা-প্রশাখার বিস্তৃতি এবং পল্লবিত হয়ে সময়ের সাথে সাথে শক্তিশালী হয়ে বেড়ে উর্ধ্বমুখী হয়ে আরও বৃহত্তর জ্ঞান, শিক্ষা এবং অভিজ্ঞতার জন্য পরিপক্ক হয়। তিনি আরও বলেন, এখানে আমরা চেষ্টা করেছি বৃক্ষকে বঙ্গবন্ধুর জীবনের রূপক হিসেবে চিত্রিত করে ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর পথচলা, তাঁর অনন্যতা এবং সাত কোটি বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে একটি স্বাধীন জাতিতে পরিনত করার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার সৌন্দর্যকে তুলে ধরতে। আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ যার সবচেয়ে বড় অর্জন। 

এনডব্লিউপিজিসিএল এবং বিসিপিসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী এ এম খোরশেদুল আলম বলেন, জাতির পিতার জন্ম থেকে স্বাধীনতা অর্জন পর্যন্ত তিনি যে অবদান রেখেছেন, সংগ্রাম করে গেছেন তা মানুষের স্মৃতিপটে তুলে ধরার জন্য আমাদের এমন উদ্যোগ। সত্যিই অসাধারণভাবে বঙ্গবন্ধু কর্ণারটি স্থাপন করা হয়েছে। যেখানে আছে প্রযুক্তির ছোঁয়া। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগত দেশি-বিদেশীরা বঙ্গবন্ধু কর্ণারটি পরিদর্শন করতে পারবে এবং এ কর্ণারের সার্বিক আয়োজন দেখে আগন্তক, ভ্রমনকারীরা বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাঙালি জাতির অর্জন এবং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে খুব সহজেই জানতে পারবে।

সর্বশেষ সংবাদ

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

খয়রাবাদ নদীর ভাঙনে আতঙ্ক, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

খয়রাবাদ নদীর ভাঙনে আতঙ্ক, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

এ সম্পর্কিত আরও পড়ুন

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর তীরে টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে এক চালক নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ চালকের নাম প্রিতম এরিক (পিতু)। তিনি দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা এবং টমাস এরিকের ছেলে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পৌঁছে দিয়ে টমটম নিয়ে বাড়ির দিকে

খয়রাবাদ নদীর ভাঙনে আতঙ্ক, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

খয়রাবাদ নদীর ভাঙনে আতঙ্ক, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি ও পশ্চিম বীর নারায়ণ এলাকায় খয়রাবাদ নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। নদীতীর সংরক্ষণ, স্থায়ী বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানানো হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭) ও মাইক্রোবাসচালক মুন্না (৪০) রয়েছেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসচালক মুন্না (৪০) এবং পরিচয় শনাক্ত না হওয়া আরও একজন। পুলিশ ও স্থানীয়

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বিগত সরকার বড় বড় মেগা প্রকল্প গ্রহণের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড়াতে সময় প্রয়োজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে পৌরসভার ৯টি