শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে আগুন ঝরাচ্ছেন খালেদ আহমেদ। ১ রানআউট আর ৩ উইকেট নিয়ে লঙ্কানদের একাই চেপে ধরেছেন এই ডানহাতি পেসার। ইনিংসে দ্বিতীয় ওভারে শিকার করেছেন প্রথম উইকেট। এরপর ১২তম ওভারে জোড়া শিকার করেছেন খালেদ। তার বারুদে বোলিংয়ে দিনের শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে লঙ্কানরা।খালেদের করা ইনিংসের ১২তম ওভারের (দ্বিতীয় বল) শর্ট ও বাউন্স বলকে কাট করতে গিয়েছিলেন লঙ্কান টপঅর্ডার
গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস রমজান। এ মাসের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আজ রমজানের রহমতের দশক অতিক্রম করে মাগফেরাতের দশকের প্রথম রোজা পালিত হচ্ছে। মাগফেরাতের এ দশকে প্রতিটি মুমিনের আশা আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেন। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে তিন ধরনের গণিমত সংগ্রহের সুযোগ দিয়েছেন মুসলমানদের। হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এ বিষয়টির
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ইনসিডেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেছেন, কোনো ধরনের নীতিমালা না মেনে নির্মাণ করা হয়েছে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় আগুন লাগা ভবনটি। ভবনটিতে নেই ফায়ার এক্সিট, সংকীর্ণ সিঁড়ি। ভবনটির নিচে নেই নিজস্ব কোনো ওয়াটার রিজার্ভ।রাজধানীর ডেমরাতে একটি কাপড়ের গোডাউনের লাগা আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মো. রেজাউল করিম বলেন, এখানকার ভবনগুলো একটার
নোয়াখালীর চাটখিলে ট্রাক চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত আরিফ হোসেন (২০) উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মুক্তার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে চাটখিল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকার মাসি বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে চাটখিল বাজার
আগামী ৮ এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। এই সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এদিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। এতে দিনে নামবে রাতের মতো অন্ধকার। মূলত সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। বিরল এই সূর্যগ্রহণ নিয়ে বিশেষ আগ্রহী জ্যোতির্বিজ্ঞানীরা। তবে এই মহাজাগতিক দৃশ্য কেবলমাত্র দেখা যাবে আমেরিকা, কানাডা, মেক্সিকো, পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, আয়ারল্যান্ড
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ঢাকা মহানগর বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক ড. ফরহাদ হালিম ডোনার, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল
রেকর্ড দাম কমানোর দুই দিন না যেতেই আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। তারা বলছেন— প্রতি ভরিতে দাম বাড়ছে সর্বোচ্চ দুই হাজার ৯১৬ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এটা এযাবৎকালের সর্বোচ্চ দাম। বৃহস্পতিবার (২১ মার্চ) bবাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান
পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের একটি গরুর খামার থেকে চুরি যাওয়া ১৩টি গরুর মধ্যে ৮টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ গরু চোরচক্রের ৩ জনকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন আ: ছাবুর শেখ (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার আদাগাটা এলাকার রজব আলী শেখের পুত্র, আবুল হোসেন
কুমিল্লায় রোজায় সিগারেট বিক্রি করা নিয়ে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের আঘাতে মো. মানিক (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে তিতাস থানার কানাই নগরে নিহতের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানিক
বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. রিয়াজউদ্দিন সুমন (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন মোটরসাইকেল অরোহী আরও একজন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে নগরীর রূপাতলী র্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিয়াজউদ্দিন নগরের নিউ ভাটিখানা রোডের বাসিন্দা এএসপি সৈয়দ আলীর ছেলে। আহত অরোহী মো. বেল্লাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল
ইউনেস্কোর 'ট্রি অব পিস' পুরস্কারে ভূষিত হলেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউনূস সেন্টার। একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ড. ইউনূসের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। গত ১৪ থেকে ১৬ মার্চ আজারবাইজানের বাকুতে একাদশ বিশ্ব বাকু ফোরাম অনুষ্ঠিত হয়। যার মূল বিষয়বস্তু ছিল 'ফিক্সিং দ্য ফ্যাকচার্ড ওয়ার্ল্ড'। নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের
রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পুতিন। এটি সোভিয়েত ইউনিয়নের পর রাশিয়ায় বিপুল ভোটে জয়ী হওয়ার রেকর্ড। এদিকে, পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।
‘গাছ বাঁচান, বৈশ্বিক উষ্ণতা কমান’ এই স্লোগানকে সামনে রেখে অ্যাথলেট সাইফুল ইসলাম শান্ত পায়ে হেঁটে শুক্রবার(২২মার্চ) বিশ্বভ্রমণের পথে যাত্রা শুরু করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২১র্মাচ) দুপুরে দেবীদ্বার উপজলো প্রসেক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তাঁর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় দেবীদ্বারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় অ্যাথলেট সাইফুল ইসলাম শান্ত বলেন, শুক্রবার (২২ র্মাচ)
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে জন্মসূত্রে কাগজে-কলমে বাংলাদেশের পাবনা জেলার নাগরিক হিসেবে দেখানো হয়েছে। জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে তার নামে ইস্যু করা হয়েছে ভুয়া জন্মনিবন্ধন সনদ। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ইউনিয়ন পরিষদের দেওয়া জন্মনিবন্ধন সনদে দেখা গেছে, নাম জাস্টিন ট্রুডো, পিতা পিয়েরে ট্রুডো, মাতা মার্গারেট ট্রুডো। এটা কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরিচয়। তার নামে জন্মনিবন্ধন সনদ
নওগাঁর আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যুগ যুগ ধরে এ জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট, মাজারসহ (স্থানীয়দের কাছে পরিচিত বাবার ঘর নামে) অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। উপজেলার কাশিয়াবাড়ি স্লুইচগেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থানীয় লোকজন দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন। ফলে স্লুইচগেট এলাকা সঙ্কুচিত হয়ে যায়। এদিকে এসব অবৈধ স্থাপনা অপসারণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলন-সংগাম ও মিথ্যা মামলায় নির্যাতিত কারাবরণকারী বরিশাল মহানগর সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের পরিবার সদস্য মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১) মার্চ সকাল সাড়ে ১১টায় নগরীর রুপাতলী এলাকার সিকদার টাওয়ারের সম্মুখে বরিশাল মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার এসকল ইফতার সামগ্রী নেতাকর্মীদের হাতে
কেশবপুরে পরিত্রাণের আয়োজনে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ২১ মার্চ সকালে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) কেশবপুর উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন, র্যালী ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে শহীদ দৌলত বিশ্বাস চত্ত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস, কেশবপুর উপজেলা
পটুয়াখালী মির্জাগঞ্জে একটি দলছুট "কালোমুখো হনুমানের" আক্রমনে গতকাল বৃহস্পতিবার সকালে দুই শিক্ষার্থীকে কামড়িয়ে গুরুতর আহত করেছে। আহতরা হচ্ছে তিশা আক্তার ও আরিফা (১১)। তারা মনোহরখালি মাধ্যমিক বিদ্যালযয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে গত কয়েদিন আগে মির্জাগঞ্জ বাজারের এক ব্যবসায়ী রিপন চন্দ্র দাস(৩৫) কে কামড়ি গুরুতর আহত করে ও বর্তমানে সে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীমঙ্গলে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশে এর প্রথম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২৪ বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হয়েছে। চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি বোর্ডের প্রথম কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের চারটি জেলায় মোট ২৪টি সেন্টারে একযুগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সিলেট বিভাগের ১৮০ টি সাবাহী মক্তব থেকে মোট ১৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফাইনাল পরীক্ষায় পাশের হার
নোয়াখালীর চাটখিলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ইফতার ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ১৫ হাজার পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে একটিভ ফাউন্ডেশনের আয়োজনে চাটখিল পৌরসভার ৯টি ওয়ার্ডে এসব ইফতার, খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরণ করেন চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহ্বাজ জাহাঙ্গীর কবির। এসময় আরও উপস্থিত
পবিত্র মাহে রমজানে মাদারীপরের ডাসার উপজেলা বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ছাত্রদের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে ইফতারের জন্য খেজুঁর বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২১ মার্চ) সকালে ডাসার উপজেলা পরিষদ হলরুমে এ খেজুঁর বিতরণ করা হয়। জানা যায়, মাদারীপুর জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ মারুফুর রশিদ খান ডাসার উপজেলার ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠান এতিমখানা মাদ্রাসায় পবিত্র মাহে রমজানে ইফতারের জন্য খেজুর উপহার দেন। আজ বৃস্পতিবার ডাসার উপজেলার নির্বাহী
গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানা পুলিশের অভিযানে দুটি জবাইকৃত হরিণের চামড়া সহ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রাম থেকে ২টি জবাইকৃত হরিণের চামড়া সহ ৩ জনকে আটক করে পুলিশ । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের হাবিবের ছেলে মোহেব্বুল্লাহ (১৮) মঠের খাল গ্রামের শাহজাহানের
বরিশালে আট কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখা। বুধবার (২০ মার্চ) রাত আটটায় বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। আটককৃতরা হলো- পিরোজপুর জেলার নেছারাবাদ উপজলোর বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকি রাজবাড়ী এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. বেল্লাল (৪৭) ও একই এলাকার আ. লতিফের ছেলে রিয়াজ
গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জমি দখল, অবৈধ পুকুর ভরাট, পাওনা টাকা আদায়ের নামে অর্থ আত্মসাৎ, মাদক কারবারিদের রাজনৈতিক সহযোগিতা প্রদান, রাজনৈতিক প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা পরিচালনাসহ উপজেলা পরিষদের নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্হানীয় সুত্রে জানা যায়,চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের রাজনীতিতে এসে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন।অগাধ সম্পত্তির মালিক বনে গেলেও অপরাধ যেনো থামছেই না তাঁর।অবৈধ পুকুর