ঢাকার শেরে বাংলা নগর থেকে অপহৃত আরিফ নামের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করা হয়েছে রোববার (৩১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন জানান, পুলিশ শিশু উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মোল্লা (৫৫) পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকসেদ আলী মোল্লার পুত্র। উদ্ধার শিশু
কাজ দেয়ার আশ্বাস দিয়ে এক তরুণীকে আড়াই মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে সিলেটের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (২৯ মার্চ) রাতে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন: সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরের লালদীঘিরপাড় এলাকার বাসিন্দা আবদুস সালাম (৪০), একই এলাকার আবদুল মনাফ (৩৮)
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেনের আমন্ত্রণে এক মঞ্চে উঠলেন বরিশালে কর্মরত সকল পর্যায়ের সাংবাদিকরা। এসময় তাঁরা আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে এসএম জাকির হোসেনকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ। গতকাল রোববার বিকেলে বরিশালে কর্মরত সাংবাদিকদের সম্মানে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ
ভারত থেকে আমদানি করা প্রথম চালানের ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছেছে। রোববার (৩১ মার্চ) বিকেল সোয়া ৫টায় পেঁয়াজের বড় এ চালানটি চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এসে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে পেঁয়াজের এ চালানটি সিরাজগঞ্জে পৌঁছাবে। সেখান থেকে ঢাকা ও চট্টগ্রামের বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হবে। দর্শনা রেলবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবির) কর্তৃক ভারত থেকে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বার্ষিক আয় তিন গুণের বেশি বেড়েছে। গত শুক্রবার জেলেনস্কির ২০২২ সালের আয়ের ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে। জানানো হয়েছে, ২০২২ সালে জেলেনস্কির বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ ২০ হাজার ইউক্রেনীয় রিভনিয়া বা ৩ লাখ ৬ হাজার ডলারে। এর আগের বছর তাঁর মোট আয় ছিল ৩৭ লাখ রিভনিয়া। সেই
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। রোববার রাজধানীর লেডিসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আজকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয়, জিয়াউর রহমানের বিষয়ে ভুল
বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯৬ হাজার ৭৩৬ পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। রোববার (৩১ মার্চ) বিকেলে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশের স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগামী ১৭
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে ভাঙ্গা চৌরাস্তা থেকে টেকেরহাট হয়ে সামনে এগোলেই গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রাম। নিভৃত এই পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র, যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত ১৫ হাজার টাকা। রিসোর্টের ভেতরে ঘুরে দেখা গেছে একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে গড়া আভিজাত্যের অপরূপ মিশেল। বিশাল আকৃতির ১৫টি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা ত্বরান্বিত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে আরো জোরালো সমর্থন চেয়েছেন। এডিবির ভাইস প্রেসিডেন্ট (সেক্টর অ্যান্ড থিম) ফাতিমা ইয়াসমিন আজ রবিবার (৩১ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই সমর্থন কামনা করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘আমাদের মূল লক্ষ্য জনগণের আর্থ-সামাজিক
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মার্চ) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে হাসপাতাল। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পরে পুরো হাসপাতালে। উপর থেকে রোগী ও স্বজনরা দ্রুত হাসপাতাল থেকে নিচে নেমে আসেন। এ সময় অতিরিক্ত সিড়ি বন্ধ থাকায় ক্ষোভ
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে কমেছে ডিজেল ও কেরোসিনের দাম। লিটারপ্রতি ২ টাকা ২৫ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে অকটেন ও পেট্রলের দাম আগের মতোই রয়েছে। নতুন মূল্য আগামীকাল সোমবার (১ এপ্রিল) থেকে কার্যকর হবে। রোববার (৩১ মার্চ) বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও
আলুর বাজার স্বাভাবিক রাখতেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। গতকাল শনিবার (৩০ মার্চ) ভারতীয় ১৩ টি ট্রাকে ৩৩২ মেট্রিক আলু আমদানি করা হয়। এমআর এন্টারপ্রাইজসহ কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব আলু আমদানি করেছেন। আজ রোববার (৩১ মার্চ) হিলি বন্দরে আমদানিকৃত আলু প্রতিকেজি ৩১ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর হিলি বাজারে প্রতিকেজি দেশি আলু প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০
ফেনীর দাগনভূঞা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় একটি নতুন রাস্তা পাকাকরণ কাজে সিডিউল বহির্ভূত ভাবে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। একই প্যাকেজে ১৬৫ মিটার সড়ক সংস্কারকাজেও অনিয়ম হয়েছে। এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, আইআরআইডিপি-৩ প্রকল্পে দাগনভূঞার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের ছমিভূঞা হাট থেকে চৌধুরী হাট সড়কের ১৫৭৭ মিটার পাকাকরণ কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১কোটি ৭১ লাখ ৯৫ হাজার
বরগুনার পাথরঘাটায় ডিলারশিপ ব্যাবসার ১০লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে পাটনারকে অপহরনের পর হত্যাচেষ্টার অভিযোগ ওঠেছে। উপজেলার কলমেঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সোনালী মাদ্রাসা বাজারের আলী আহম্মেদের ছেলে মো. মাহাবুব আলম বাচ্চু(৪৩) তার ব্যাবসায়ী পাটনার জাহিদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি (মাহাবুব) বাদী হয়ে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। গত ২ মার্চ একই ইউনিয়নের ৪ নং
রিকশাভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ অটোরিকশা চালককে মারধর করেছে এক যুবক। বৃদ্ধকে মারধরের পরপরই প্রত্যক্ষদর্শীদের তোপের মুখে পড়েন ওই যুবক। এই ঘটনার ১ মিনিট ৮ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। শনিবার (৩০মার্চ) বিকেলে জেলা শহরের চৌরাস্তায় এ ঘটনাটি ঘটে বলে ভিডিও সূত্রে জানা গেছে। এ নিয়ে আলোচনা, সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এদিকে বৃদ্ধ
বরিশাল মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং উন্নত পুলিশি সেবা প্রদানের লক্ষে ক্রাইম কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল এবং সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের ‘ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ চালু করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় নগরীর বান্দরোডস্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের তৃতীয় তলায় ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. জিহাদুল কবির বিপিএম.পিপিএম। এর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি
নির্বিঘ্নে বাড়ি যেতে আগামী ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।কমিটির সুপারিশ আগামীকাল মন্ত্রিসভা বৈঠকেও উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন মোজাম্মেল হক। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা।রোববার (৩১ মার্চ) দুপুরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে একটি মিছিল প্রবেশ করে বুয়েট ক্যাম্পাসে। এর আগে, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ও শিক্ষাবিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে প্রতিবাদ
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভারত থেকে পেঁয়াজ নিয়ে আজ রাতেই ট্রেন বাংলাদেশে আসবে। প্রথম চালানে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে।রোববার (৩১ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্স সভা শেষে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, যেহেতু পেঁয়াজ পচনশীল পণ্য সেহেতু প্রথম ট্রেনে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ঈদের আগে সাপ্তাহিক ও সরকারি ছুটির মধ্যেও ৩ দিন সীমিত পরিসরে তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল শিল্প সংশ্লিষ্ট এলাকার এসব শাখা খোলা থাকবে।রোববার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রফতানি বিল
নাটোরে নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ মার্চ) রাতে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৈশাখী একই জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে। সে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মিজানুর রহমান জানান,
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে বৈদ্যুতিক শট সার্কিটের আগেুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দিবাগত রাত সোয়া উপজেলার ১২টার দিকে মান্নান নগর দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বাচ্চু নাড়া জানান, রাত সোয়া ১২টার দিকে মান্নান নগরের
আল্লাহ’ লেখা মোজা বিক্রির জন্য মালয়েশিয়ার একটি সুপার মার্কেটে মলোটভ ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেল বিস্ফোরণের কারণে দোকানটির প্রবেশপথে আগুন লেগে গিয়েছিল বলে জানায় স্থানীয় পুলিশ। শনিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার কেকে সুপার মার্কেটের বিরুদ্ধে মহান ‘আল্লাহ’র নাম খচিত মোজা বিক্রির অভিযোগে কোম্পানির মালিক চাই কি কান এবং
গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ, মেডিকেল কর্মীসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে ১৩ দিন ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। খবর আল জাজিরার। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় আক্রমণ করে ইসরায়েল। গাজার