বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অনুসন্ধান

অনুসন্ধানের ফলাফল (১০২৭১৭)

১০২৭১৭ টি ফলাফলের মধ্যে ২৩০৬৫ থেকে ২৩০৮৮ টি দেখানো হচ্ছে

পৃষ্ঠা ৯৬২/৪২৮০

চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

সোমবার (৮ জুলাই) বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।দু’দেশের মধ্যকার সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার এ সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। জানা গেছে, ৮ থেকে ১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে ১০ জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা পুরুষ। ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে তারা কাটা পড়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাত আলী ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান,

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা!

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা!

বরিশালে এইচএসসির পরীক্ষা কেন্দ্রে ‘আত্মহত্যার চেষ্টা’ করেছে এক পরীক্ষার্থী। নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে  রবিবার সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান। এদিকে বমি করে অসুস্থ হয়ে পড়া ওই পরীক্ষার্থী পয়জনিং জাতীয় কিছু খেয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সোমা। ‘আত্মহত্যার’ চেষ্টাকারী শিক্ষার্থী সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অমৃত লাল দে

দেশসেরা উদ্ভাবক হলেন রাজনগরের শিক্ষক তাহমিনা হোসেন

দেশসেরা উদ্ভাবক হলেন রাজনগরের শিক্ষক তাহমিনা হোসেন

শিক্ষকদের জনপ্রিয় পোর্টাল শিক্ষক বাতায়নের (teachers.gov.bd) দেশসেরা উদ্ভাবক নির্বাচিত হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বকশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালের সহকারী প্রধান শিক্ষক তাহমিনা হোসেন রাখি। শিক্ষার্থীদের নিয়ে শিখন-শেখানো কাজ কিংবা সহশিক্ষাক্রমিক কাজ নিয়ে শিক্ষকের তৈরি করা উদ্ভাবনী মূলক ভিডিও ও কাজকে অনুপ্রেরণা যোগানোর জন্য প্রতি ১৫ দিন পর পর দেয়া হয় সেরা উদ্ভাবকের স্বীকৃতি।   এটুআই পরিচালিত শিক্ষকদের সর্ববৃহৎ প্লাটফর্ম শিক্ষক বাতায়নে সারা দেশের

আমেরিকান লেডি আর্মি অফিসার ডায়নার ফাঁদে রত্নেশ্বর খোয়ালেন ৭৮ লাখ টাকা

আমেরিকান লেডি আর্মি অফিসার ডায়নার ফাঁদে রত্নেশ্বর খোয়ালেন ৭৮ লাখ টাকা

আমেরিকান লেডি আর্মি অফিসার ফেসবুক বন্ধু ডায়না’র পাঠানো লাগেজ ভর্তি ডলার আনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বরিশাল নগরীর বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী রত্নেশ্বর মাঝি (৬৫)। তবে ৭৮ লাখ খোয়ানোর পর বুঝতে পেরেছেন প্রতারকদের খপ্পরে পড়েছেন তিনি। এ ঘটনায় গত বছরের ১৫ ডিসেম্বর বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী রত্নেশ্বর। মামলা দায়েরের ৬ মাস পরে পুলিশ ৩৫

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

 টাঙ্গাইলে যমুনাসহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে, ঝিনাই নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে ও ধলেশ্বরী নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির ফলে জেলার ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর

লাইব্ররীতে আটকে ধর্ষণের ভিডিও ধারণ, স্কুল ছাত্রীর আত্মহত্যা

লাইব্ররীতে আটকে ধর্ষণের ভিডিও ধারণ, স্কুল ছাত্রীর আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় মুক্তা (১৩) নামের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে লাইব্রেরীতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ফয়সাল ও জুবায়ের নামের দুই যুবকের বিরুদ্ধে। এঘটনার পরে লজ্জায় ওই ছাত্রী আত্মহত্যা করে।  বিচারের দাবীতে  রবিবার সকাল ১০টায় বাংলাদেশ মহিলা পরিষদ পাথরঘাটা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।  মানববন্ধন থেকে বলা হয় দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার এবং যথাযথ দন্ড দেয়া না হলে

ঘাস চুরি দেখে ফেলায় কৃষককে গলাকেটে হত্যা

ঘাস চুরি দেখে ফেলায় কৃষককে গলাকেটে হত্যা

ঘাস চুরি দেখে ফেলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে আলমগীর হোসেন (৩৩) নামে এক কৃষককে গলাকেটে হত্যা করেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ নিহত’র লাশ একই গ্রামের মিটুল হোসেনের বেগুন ক্ষেত থেকে উদ্ধার করেছে। আলমগীর শাহাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ খবর নিশ্চিত করেছেন।  নিহত’র স্ত্রী স্বপ্না খাতুন জানান, শুক্রবার দুপুরে আলমগীর মাঠে ঘাস কাটতে

নেপালে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১১

নেপালে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১১

নেপালে ভারী বৃষ্টিতে কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ৩৬ ঘণ্টায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বন্ধ হয়ে গেছে প্রধান প্রধান সড়ক। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।রোববার (৭ জুলাই) নেপালি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। কাঠমাণ্ডু পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি জানিয়েছেন, এখনো আটজন নিখোঁজ আছেন। হয় বন্যায় তারা ভেসে গেছেন বা ভূমিধসে চাপা পড়েছেন। ১২ জন

আগস্টেও বন্যার আভাস

আগস্টেও বন্যার আভাস

বর্তমানে বন্যায় দেশের ১৫ জেলার প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যা কবলিত এলাকার বসতবাড়ি, রাস্তা-ঘাট, হাট-বাজার ডুবে যাওয়ায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় বন্যা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে ধারণা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে বলেন, আগামী মাসে (আগস্ট) আরেকটি মৌসুমি বন্যার ঝুঁকি আছে।

হিলিতে পুষ্টিকর সবজি ও ফল উৎপাদন বাড়াতে মাঠ দিবস অনুষ্ঠিত

হিলিতে পুষ্টিকর সবজি ও ফল উৎপাদন বাড়াতে মাঠ দিবস অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বারো মাসি পুষ্টিকর, নিরাপদ ও লাভজনক সবজি ও ফল উৎপাদন বাড়াতে কৃষক পর্যায়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের পাউশগড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ

নতুন গিলাফে জড়ানো হল মক্কায় পবিত্র কাবা

নতুন গিলাফে জড়ানো হল মক্কায় পবিত্র কাবা

মক্কায় পবিত্র মসজিদুল হারাম তথা কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। কালো কাপড়ের স্বর্ণখচিত গিলাফ মোড়ানো আরবিয় সংস্কৃতির ঐতিহ্য। প্রতিবছর হজের সময় পুরোনো গিলাফ পরিবর্তন করে কাবা ঘরে নতুন গিলাফ পরানো হয়। কিন্তু এবার তা নতুন বছরে করা হয়েছে। জানা গেছে, বর্তমানে আরবি নতুন বছর ১৪৪৬ হিজরির প্রথম প্রহরে পবিত্র কাবার এ গিলাফ পরিবর্তন করা হয়। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। অবরোধে বৈষম্যবিরোধী ছাত্র

কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

উচ্চ আদালতের রায় অমান্য করে কোটাবিরোধী আন্দোলনের নামে সময় নষ্ট করার যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৭ জুলাই) গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা বাতিল করার আন্দোলন করছে। যারা এর আগে আন্দোলন করেছিল, তার আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করত, এখন কত করছে। এটা

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরে গাড়ি থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের কেনটাকির একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কোপার সেমিফাইনাল কবে, কোথায়, কখন

কোপার সেমিফাইনাল কবে, কোথায়, কখন

টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্ন গুঁড়িয়ে শেষ দল হিসেবে কোপা আমেরিকার ৪৮তম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। এতে চূড়ান্ত হয়েছে শেষ চারের লাইন-আপ। কোয়ার্টার ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টিকে আছে শিরোপাধারী আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে এবং কলম্বিয়া। ফাইনালে যাওয়ার লড়াইয়ে গ্রুপ পর্বের পর ফের কানাডার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শুরু হবে খেলা। আসরের টানা ২৭ ম‍্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া

দুপুরের মধ্যে ঝড়ের আভাস, ৫ অঞ্চলে সংকেত

দুপুরের মধ্যে ঝড়ের আভাস, ৫ অঞ্চলে সংকেত

দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি

সভা শেষে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান খুন

সভা শেষে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান খুন

খুলনার ডুমুরিয়ায় শরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে (৪২) গুলি করে হত্যা করা হয়েছে।শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় তিনি মোটরসাইকেল চালিয়ে ডুমুরিয়া থেকে খুলনায় নিজের বাসায় ফিরছিলেন। তার মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কনক হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায়

কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ

কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ

কোটা বাতিলের দাবিতে আজ রোববার (৭ জুলাই) সারা দেশে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বিকালে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে এই কর্মসূচি ঘোষণা করা হয়। রোববার সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো৷ প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি

টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উরুগুয়ে

টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উরুগুয়ে

ফাউলের ছড়াছড়ি আর সমানতালে মারামারির প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে উজ্জ্বল পারফরম্যান্সের প্রত্যাশা করেছিলেন লাটিন ফুটবলের ভক্তরা। তবে এবারও আশাহত হয়েছেন তারা। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র না পাল্টালে আর কোনো দলই প্রত্যাশিত গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে সেলেসাওদের আশা গুঁড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল উরুগুয়ে। রোববার (৭ জুলাই) কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। টাইব্রেকারে ৪-২ গোলে

ছাত্রীর মাকে নিয়ে পালালেন গৃহশিক্ষক! বিপাকে স্বামী

ছাত্রীর মাকে নিয়ে পালালেন গৃহশিক্ষক! বিপাকে স্বামী

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছেন আলামিন নামে এক গৃহশিক্ষক পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত চার দিন থেকে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর স্বামী অমল ভুইমালি।   শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে গত মঙ্গলবার (২

দেখা যায়নি চাঁদ, ১৭ জুলাই পবিত্র আশুরা

দেখা যায়নি চাঁদ, ১৭ জুলাই পবিত্র আশুরা

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৭ জুলাই রোববার পবিত্র জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৮ জুলাই সোমবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সে হিসেবে ১৭ জুলাই বুধবার পবিত্র আশুরা পালিত হবে। শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত

রৌমারীতে বাঁশের সাঁকোর ওপর সন্তান প্রসব

রৌমারীতে বাঁশের সাঁকোর ওপর সন্তান প্রসব

কুড়িগ্রামের রৌমারীতে বাঁশের সাঁকোর ওপর সন্তান প্রসব করেছেন এক গৃহবধূ। আজ শনিবার রৌমারী উপজেলার মাঝিপাড়া গ্রামের সবুজপাড়ার কদমতলী সুতিপাড় খালের ওপর থাকা সাঁকোতে এ ঘটনা ঘটে। ওই গৃহবধুর নাম বিলকিস বেগম (৩১)। সে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মাঝিপড়া গ্রামের আহমদ আলীর মেয়ে ও যাদুর চর ইউনিয়নের সাইজ উদ্দিনের স্ত্রী।   প্রতক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, বাবার বাড়িতে বিলকিস বেগমের প্রসব বেদনা ওঠে । পরে

অজু করতে যেয়ে পুকুরে ডুবে শিশু আব্দুর রহমানের মৃত্যু

অজু করতে যেয়ে পুকুরে ডুবে শিশু আব্দুর রহমানের মৃত্যু

দেবীদ্বারে অজু করতে যেয়ে পুকুর ঘাটে পিছলে পড়ে পানিতে ডুবে ৮ বছর বয়সী আব্দুর রহমান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (৬ জুলাই) বিকেলে দেবীদ্বার থানা গেইট এলাকার ওমান কাসেমের বাড়ির মসজিদে আসর নামাজ পড়তে গিয়ে পাশের পুকুরের ঘাটলায় অজু করার সময়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।   নিহত

......