কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। নিহতরা তিতাস উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, নিহতরা সবাই একই পরিবারের। সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর মালীখিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আবু সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক শিশুসহ তিন
বরগুনায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে রুমির মরদেহ বরগুনা পৌরসভার পিটিআই সড়কে ভাইরের বাসায় পৌঁছায়। প্রিয় অভিনয় শিল্পীকে এক নজর দেখতে ভিড় করেন তার স্বজনরা। পরে পৌনে ছয়টায় বরগুনার
এক সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ তাপপ্রবাহের কবলে বাংলাদেশ। দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ঢাকার গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। এমন পরিস্থিতিতে ঢাকা শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নগর বন কার্যক্রম চালু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এই কথা জানান তিনি। ২০২৩ সালের
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। চলতি এপ্রিল মাসের বাকি সময়টা তাপপ্রবাহ থাকতে পারে। তবে অতি তীব্র তাপপ্রবাহ আর না হওয়ার সম্ভাবনা আছে। দেশের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো দেশে বৃষ্টির সম্ভাবনা অবশ্য আগামী এক সপ্তাহে
দুদিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকাল ৫টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় কাতারের আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। কাতারের আমিরের এ সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হচ্ছে। এ
ইসরায়েলের সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ঠেকানোর ব্যর্থতার দায়ভার মেনে নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ৭ অক্টোবরের ঘটনার দায়ভার মাথায় নিয়ে মেজর জেনারেল আহারন হালিভা তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছেন।’ তিনি চিফ অব
নোয়াখালীর চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদাউস একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চৌকিদার বাড়ির হেলাল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ফেরদাউস তাদের বাড়ির সামনে ধান
কুমিল্লার দেবীদ্বারে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় শতাধিক একর আবাদী জমির ফসলের ক্ষতিসাধন হয়েছে । তার সাথে শতাধিক কৃষকের খেয়ে পরে বেঁচে থাকার স্বপ্ন পুড়ে ছাঁই হয়েছে। এদিকে ফসলের ক্ষতিপুরনের দাবীতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইটভাটা ঘেড়াও করে কর্মকর্তাদের ১৫ ঘন্টা অবরোধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে, শনিবার (২০এপ্রিল) ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ‘চন্দ্রনগর- বারুর’ গ্রামে অবস্থিত
প্রতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জানুয়ারী- মার্চ মাসের মধ্যে বদলী হওয়ার সুযোগ পেতেন। শিক্ষক বদলীতে নানা রকম দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ উঠতো। সরকার দূর্ণীতি ও অনিয়ম ঠেকাতে গত বছর প্রথম অন-লাইন বদলী কার্যক্রম শুরু করেন। এতে শিক্ষকগণের বদলীতে কিছু বিষয়কে সূচক ধরে বদলী নীতির এর বাস্তবায়ন করেন। আবেদনকারী শিক্ষকগনের আবেদনে তিনটি বিষয়ের অপশন পুরণ করে আবেদন করতে বলা হয়। আবেদনকারীর
কুমিল্লার দেবীদ্বারে শামিম আহমেদ নামে এক চা’দোকানীকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল আলিম খন্দকার নামে এক আওয়ামীলীগ নেতাকে মিথ্যে আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২২এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিন ইউনিয়নের উজানীজোড়া পুরাতন বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে উজানীজোড়া আদর্শ কিন্ডারগার্টেন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান পদে প্রার্থী আশিক আলী অমি। ভাইস চেয়ারম্যান পদে কেফায়েত উল্ল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুন্নাহার বেগম। সোমবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ও ভাইস চেয়ারম্যান পদে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, পেটের পীড়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যার চেয়ে অধিক রোগী প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে, গরমের মাত্রা বৃদ্ধির সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীর চাপ
বোন জামাইয়ের দায়েরকৃত মামলায় দীর্ঘ ২৪ বছর কারাভোগ শেষে মুক্ত ওলিউল ইসলামকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশালের জেলা প্রশাসক। বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির সমাজসেবা অধিদফতর এবং জেলা প্রশাসনের আয়োজনে জামিনে মুক্তি পাওয়া কয়েদিদের নতুন জীবনের সূচনার জীবিকা নির্বাহের জন্য জেলা প্রশাসক শহিদুল ইসলামের উদ্যোগে এবং অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির পক্ষ থেকে সোমবার সকাল সাড়ে ১০
রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন। জানা গেছে, ২২ এপ্রিল (সোমবার) রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ের ড্রিলসেডে মাসিক কল্যাণ সভার অনুষ্ঠানে গত মার্চ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে আব্দুল মতিনকে সম্মাননা সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম (বার)। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ
নোয়াখালীর সুবর্ণচরের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো.আশিক (১৬) নামে এক কিশোরের মৃত্যু। সোমবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের আল আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক চরজব্বর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের হাজী ইদ্রিস মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আশিক তাদের মহিষকে পানি খাওয়াতে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয়। যাত্রা পথে আল আমিন বাজারে
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করলেন সেনা, নৌ, বিমান বাহিনীর ৭৮ সদস্যের একটি প্রতিনিধি দল। ঢাকাস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ এর এএফডাব্লুসি কোর্সের শিক্ষা সফরের অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশিদ এর নেতৃত্বে ৭৮ সদস্যের একটি প্রশিক্ষনার্থী দল হিলি সীমান্তে আসেন। সোমবার দুপুর দেড় টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটে পৌঁছালে ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জয়পুরহাট- ২০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুরো ধান কাটা উৎসবে যোগ দিয়ে কৃষকদের সাহস জুগিয়েছেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। সোমবার (২২ এপ্রিল) দুপুর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় হাইল হাওরে বোরো ধান কর্তন উৎসব ২০২৪ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, দেশ কৃষিক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ। দেশের
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে সালাউদ্দিন ওরফে টনি (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাউদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মুরাদপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ
পটুয়াখালীর কলাপাড়ায় সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষন,ব্যবস্থাপনা ও দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ(ইকোফিস-২) অ্যাক্টিভিটির সহযোগিতায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের প্রায় অর্ধশতাধিক মৎস্য বোট মালিক অংশগ্রহন করেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকতা অভিজিৎ বসু ও ইকোফিস-২ এর সহযোগি জীববৈচিত্র্য গবেষক
সরাইলে কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। পাশাপাশি আকাশে কড়া সূর্য থাকায় অতিষ্ঠ জনজীবন। এতে কর্মক্ষেত্রে নেমে এসেছে স্থবিরতা, অস্বস্তিতে রয়েছেন শ্রমজীবীরা। সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সেও বাড়ছে রোগীর সংখ্যা।বাড়তেই পথে-ঘাটে কমে যাচ্ছে লোকের সংখ্যা। তাপ প্রবাহের জেরে ঘেমেনেয়ে একাকার মানুষ। তার মধ্যে আছে বিদ্যুতের জ্বালাতন। এই আছে বিদ্যুৎ নাই আবার।কাজের সূত্রে সারা দিনের জন্য শ্রমিকরা
পাথরঘাটা পৌর শহরের ৩ নং ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুন পুড়ে একটি বসতঘরের সবকিছু ছাইভষ্মে পরিনত হয়েছে। প্রাথমিকভাবে ৪ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে । তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নগদ ৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী নিয়ে ছুটে এসেছেন স্থানীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা। সোমবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে পাথরঘাটা পৌর শহর ৩নং ওয়ার্ডের
আসন্ন দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিক গতিশীলতা আনতে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকালে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও দেবীদ্বার
দেশের উত্তর জনপদের ধানের রাজ্য হিসেবে খ্যাত নওগাঁর আত্রাইয়ে এবার চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এবার ভুট্টার বাম্পার ফলন ও বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। অন্যবারের তুলনায় এবারে কৃষকরা ভুট্টা চাষ করে বেশ লাভবান হচ্ছে বলে স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে। অনুকুল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায়
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙ্গন বর্ষা মৌসুম শুরুর আগে সংস্কারের আবেদন জানিয়েছেন এলাকাবাসীস্থানীয় সূত্রে জানাগেছে, বিছট বাজার থেকে হাজরাখালি খেয়াঘাট গামী খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ দীর্ঘ কয়েক বছর যাবত জরাজীর্ণ হয়ে ছোট হতে হতে রিং বাঁধে পরিণত হয়েছে। নদীর প্রবল জোয়ারের চাপ ও জোয়ারের সময় দমকা হাওয়া বা ঝড় বৃষ্টি বইলেই যেকোন মুহূর্তে ভেঙে যেতে