নোয়াখালীর হাতিয়া ও বেগমগঞ্জ উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচন্ড গরমে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার (২৮ এপ্রিল) সকাল সোয়া দশটা থেকে বেলা এগারোটার টার মধ্যে বেগমগঞ্জের আমান উল্যাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা ও হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুল এ ঘটনা ঘটে। পরে বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকরা স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে এনে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। হাতিয়া
এক হাজার ৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু। সেতু চালু হওয়ার পর থেকে রোববার (২৭ এপ্রিল) পর্যন্ত এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। দেশের বৃহত্তম এই সেতুর উভয় প্রান্ত দিয়ে এ পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি। এরমধ্যে মাওয়া প্রান্ত দিয়ে
তীব্র গরমে স্কুল-কলেজ বন্ধের বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কোথাও বেশি গরম আছে মানেই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে; এটার কোনো মানে নেই। কোনো জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে গেলে সংশ্লিষ্ট এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তবে এই
চট্টগ্রামের কালুরঘাটে তীব্র গরমে অসুস্থ হয়ে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদরাসাশিক্ষক মারা গেছেন। রোববার (২৮ এপ্রিল) সকালে নগরীর চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে বোয়ালখালীর খিতাপচর এলাকার কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে তীব্র গরমে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মাওলানা মোস্তাক বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (২৮ এপ্রিল) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।আইএসপিআর জানায়, আজ রোববার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফের দুজন
সম্প্রতি ইরাকে বিবাদে জড়িয়ে যাওয়া ওম ফাহাদকে গুলি করে হত্যা করা হয়েছে। ‘অজ্ঞাত আততায়ী’ এ হত্যা কাণ্ড ঘটায় বলে দাবি করেছে রাষ্ট্রটি। ফাহাদের আসল নাম গুফরান সাওয়াদি। কিছুটা আঁটসাঁট পোশাকে বিভিন্ন পপ গানের সঙ্গে নেচে টিকটক ভিডিও বানানোর জন্য পরিচিত ছিলেন ফাহাদ। সেখানে তার হাজার হাজার অনুসারী ছিল। ফাহাদের ভিডিও ‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতাকে’ অবমূল্যায়িত করে বলে রায় দিয়ে গত বছর
রোববার (২৮ এপ্রিল) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত আসছে.
সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বাফেরোতে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে; এমন সংবাদ পেয়ে শনিবার দুপুরের দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের তীব্রতায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও ৭২ ঘণ্টা (তিন দিন) বাড়ানো হয়েছে।রোববার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৮ এপ্রিল) হতে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।এর আগে, গত
কুমিল্লার দেবীদ্বারে পানিতে ডুবে পৃথক ঘটনায় ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭এপ্রিল) দিনব্যাপী শিশুদের মৃত্যুর ঘটনায় নিজ নিজ এলাকায় শোকের মাতম চলছে। নিহত শিশুরা হল, দেবীদ্বার পৌর এলাকার বড়-আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের পুত্র সন্তান মোঃ সালমান ফারসি(১৮মাস), বিজলীপাঞ্জার গ্রামের রং মিস্ত্রি অলিউল্লার এক মাত্র কণ্যা রাইসা(৭)। সে স্থানীয় বিজলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের
তাপপ্রবাহের মধ্যে জনজীবনের যখন হাঁসফাঁস অবস্থা, তখন দেশের বিভিন্ন এলাকায় নামাজ এবং বিভিন্ন প্রার্থনার মাধ্যমে বৃষ্টি চাইছেন সাধারণ মানুষ। সেই বৃষ্টি কবে নাগাদ স্বস্তি হিসেবে ঝরতে পারে সে বিষয়ে আগেই ধারণা দিয়েছিল আবহাওয়া দফতর। শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় দেয়া আবহাওয়া বার্তায় সেই তথ্যই আরও সুনির্দিষ্ট করলো আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বাড়তে
আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে গনসংযোগ অব্যহত রেখেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তিনি চরকাউয়া ইউনিয়নের চরকরমজি স্কুলে কর্মী সভায় অংশ নেয়। কর্মী সভা শেষে তিনি সাইক্লোন শেল্টার, কাদের খাঁ স্কুল এলাকা, গুচ্ছগ্রাম এলাকায় গনসংযোগ করেন। কর্মী সভা ও গনসংযোগকালে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এসএম জাকির হোসেন বলেন,
শিগগিরই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, এ বিষয়ে প্রস্তুতিও নেওয়া হচ্ছে, তবে নিয়ম মেনে মহাসড়কের পাশে সার্ভিস লেনে চলতে পারবে মোটরসাইকেল। কারণ গত এক বছরের মহাসড়কের দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল চালক ও যাত্রীরা, যার সংখ্যা প্রায় ৪০ শতাংশেরও বেশি। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ প্রভাবমুক্ত ও নিরপেক্ষ হবে। এখানে কোন প্রার্থীর বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেহ কোন ধরনের অনিয়ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে সরকার প্রধান সহ নির্বাচন কমিশন শতভাগ কঠোরতা অবলম্ভন করছেন কোথাও কোন অনিয়ম হলে আপনারা (সাংবাদিক) আমাদের নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করবেন। শনিবার (২৭
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর আলীম মাদরাসা মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় নামাজ পড়ান মাওলানা আঃ রহমান (খতিব কাঁচকালী জামে মসজিদ) ও দোয়া পরিচালনা করেন মুফতি আসলাম উদ্দীন আল হাবিবী (মুহতামিম, চন্দনচহট হাফেজিয়া ও নুরানী মাদ্রাসা)। সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমাদের সংগঠনটি অরাজনৈতিক
দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। গত ২৫ এপ্রিল তিনদিনের তাপপ্রবাহের সতর্কবার্তা (হিট অ্যালার্ট) জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই হিট অ্যালার্টের মেয়াদ শেষ হচ্ছে শনিবার (২৭ এপ্রিল)। রোববার (২৮ এপ্রিল) থেকে ফের তিন দিন বা ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। এদিকে শুক্র-শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই থাকলেও ঢাকাসহ কয়েকটি স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে বলে
আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে ৬৩০ টাকা কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা। শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
আগামী ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ওইদিনই প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে। তবে সব ফ্লাইটের সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। ৯ মে হজ ফ্লাইট শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এখনো শিডিউল ঘোষণা করা হয়নি। দ্রুত শিডিউল ঘোষণা করে
তীব্র গরমে ও দাবদাহে সারাদেশের ন্যায় আশুলিয়াতেও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গরমের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যারা ঘর ছেড়ে বের হচ্ছেন তারাও চলার সময় পানির অভাবে পড়েন। এমনি অবস্থা যখন চলমান তখন ভর দুপুরে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসে শরবত বিতরণ করেন এক শ্রমিকনেতা। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে আশুলিয়ার শ্রীপুর বাসট্যান্ডে পথচারী, রিকশা-ভ্যান
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কেন্দ্রে একটা জাল ভোট পড়লেই সেই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান। এ নির্দেশনা ভোট গ্রহণ কর্মকর্তাদের দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। আগামী ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। অবাধ নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে ভোট গ্রহণ কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আমাদের দেশের এখন এমন অবস্থা হয়েছে চারদিকে সংকট। এমন সংকট সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়। সবকিছু যেনো এখন লুটেরা–ধনী শ্রেণি নিয়ন্ত্রণ করছে। আজ শনিবার (২৭ এপ্রিল ) সকালে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সরাইল উপজেলা পঞ্চদশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরাইল উপজেলা কমিউনিস্ট
নওগাঁর ধামইরহাটে ভূগর্ভস্থ পানির স্তর অসম্ভব রকম নিচে নেমে গেছে। টানা তীব্র তাপপ্রবাহে জেলার ১১ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এবং বিশেষ করে ধামইরহাটে এলাকায় আগ্রাদ্বিগুন ও খেলনা এলাকায় টিউবওয়েলে পানির স্তর প্রায় ১০০ ফুট নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল ও ছোট পাম্প মোটরেও উঠছে না পানি। মধ্যবৃত্তরা বাড়ীতেই সাবমারসিবল বসাতে ভীড় করছে হার্ডওয়্যার দোকানগুলোতে। নদী ও খাল-বিল শুকিয়ে গেছে। ফলে মানুষের মধ্যে তীব্র
ভারতে ১৮ তম লোকসভা নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব-ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। সেই সাথে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সবধরণের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ। তিনি জানান,গত ১৯ এপ্রিল থেকে ভারতে লোকসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু