প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স। ঘোষিত সময়ের তিন দিন পর রোববার (৩ মার্চ) থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর করলো সরকার। এর আগে সাধারণ ক্রেতারা বলেছেন, কোনো পণ্যের শুল্ক বা বিশ্ববাজারে দাম বাড়লে রাতারাতি সেটার প্রভাব পড়ে
মিয়ানমারের জান্তা সরকার রাখাইনে পরাজয়ের দ্বারপ্রান্তে বলে দাবি করেছে জান্তাবিরোধী সশন্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। দেশটির সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের আরাকান আর্মি জানিয়েছে, তারা রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কাছের শহর পুন্নাগুনে জান্তা বাহিনীর হেডকোয়ার্টার দখলের কাছাকাছি রয়েছে। রাজধানী সিত্ত থেকে ৩০ কিলোমিটার উত্তরে অবস্থান জান্তা সরকারের লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি) ৫৫০-এর প্রধান ঘাঁটি। সম্প্রতি এ
ইরাকে বিমান হামলার জন্য দেশটির সরকারের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হুসেন রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিককে বলেছেন, গত ২ ফেব্রুয়ারি ইরাকি ভূখণ্ডে বিমান হামলার বিষয়ে আগাম সতর্ক করতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। সেজন্য বাগদাদের কাছে ক্ষমা চেয়েছে ওয়াশিংটন। সম্প্রতি আন্টালিয়া কূটনীতিক ফোরামে অংশ নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ফুয়াদ মোহাম্মদ হুসেন বলেন, ‘প্রকৃতপক্ষে, ইরাকি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার বিষয়ে ইরাককে সতর্ক
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস রবিবার (৩ মার্চ) তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় রোববার (৩ মার্চ) তিনি জামিন চাইবেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুদকের মামলায় অভিযোগপত্র দেয়ার পর সেখানে হাজির হওয়ার জন্য প্রস্তুত ড. ইউনূস। এছাড়া শ্রম আইন লঙ্ঘনের মামলায়
বিশ্বের ১১৭টি দূষিত শহরের মধ্যে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে ২০৫ স্কোরে শীর্ষে উঠে আসে ঢাকার নাম। এ সময় ওই তালিকায় ১৬৩ স্কোরে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারতের কলকাতা। এ ছাড়া ১৬২ স্কোরে তৃতীয় স্থানে ভিয়েতনামের হেনয়, মিয়ানমারের ইয়াংগুন ১৬০ স্কোর নিয়ে চতুর্থ এবং ১৫৮ স্কোরে পঞ্চম
চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। রোববার (৩ মার্চ) দুপুরে এ সম্মেলন শুরুর কথা রয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও)
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাজ্যের (ইউকে) উদ্দেশে শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে) ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বৃটিশ হাইকমিশনার, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী
সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণাঞ্চলের মিডিয়া জগতের অভিভাবক, সাংবাদিকদের বাতিঘর, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কাজী নাসির উদ্দিন বাবুল। গতকাল (২ মার্চ) শনিবার রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট (বারডেম) এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি
কুমিল্লার চান্দিনায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের তেতুইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার ওই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার মেয়ে এবং বরুড়া উপজেলার লোনা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, ৫ মাস আগে মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমানের সঙ্গে
হতাশা কাটিয়ে পুনরায় মাঠে নামার পরিকল্পনা করছে বিএনপি। নিয়মিত কর্মসূচির কথা ভাবছে তৃণমূল নেতা-কর্মীদের মনোবল ধরে রাখতে। জনসম্পৃক্ত নানা কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখতে চায় তারা। পাশাপাশি কূটনীতিক তৎপরতাও বাড়িয়েছে। হামলা-মামলাসহ জুলুম-অত্যাচারের ফিরিস্তি তুলে ধরছে আন্তর্জাতিক মহলে। কারাবন্দি নেতা-কর্মীদের জামিনে মুক্তির ব্যাপারেও হয়েছে তৎপর। রাজনীতির নীরবতা কাটিয়া সকল পর্যায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে নিয়েছে নানা উদ্যোগ। আনা হবে বিভিন্ন ইউনিটের রদবদল। কেন্দ্রবিন্দু
শিক্ষার্থীদের জেগে জেগে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়া যাবে।শিক্ষার্থীরাই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। শনিবার (২ মার্চ) বিকালে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং চারতলা বিশিষ্ট নবনিবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য ও প্রবাসী
আওয়ামী লীগকে পুলিশ ছাড়া মাঠে নামতে বলেছেন’ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ মৃত, এদেশে আওয়ামী লীগের কথা বলার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ যা বলে, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বলে। তাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। পুলিশ ছাড়া একদিন রাস্তায় আসেন দেখি কেমন পারেন।’ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি
রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে একটি জুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (২ মার্চ) রাত ১০টা ২৪ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে পঞ্চম তলা ভবনের নিচতলায় একটি জুতার গোডাউনে আগুন লাগার খবর
এক আগুনে ৪৬ জনের মৃত্যুর পর বেইলি রোডের গ্রিনকজি কটেজ ভবনের নানা দুর্বলতা বেরিয়ে আসছে। ভবন মালিক ও রেস্টুরেন্টগুলোর স্বত্বাধিকারীরা অগ্নিনিরাপত্তার মৌলিক নির্দেশনাগুলোর কোনো তোয়াক্কাই করেনি। দ্বিতীয় দিনের মাথায় নতুন করে সামনে এসেছে ভবনটির সন্দেহজনক দুটি পাইপলাইন। যা তিতাস গ্যাসের অবৈধ লাইন হতে পারে-এমন শঙ্কা সংশ্লিষ্টদের। ফায়ার সার্ভিসও লাইন দুটোকে সন্দেহের চোখে দেখছে। যার লিকেজ থেকেও ভয়াবহ এ আগুনের সূত্রপাত হতে
ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা। শনিবার (০২ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া সেল। এরআগে, উজিরপুর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব-৮, বরিশাল সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আলিফ পরিবহন নামের একটি
ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহ থেকেই পেঁয়াজ আসা শুরু হবে। শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এজিউব্লিউইবি আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এসময় তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো পবিত্র রমজান মাসের আগে যেন ভোক্তাদের বেশি দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে না হয়। সেই লক্ষ্যেই অন্যান্য
পটুয়াখালীর মির্জাগঞ্জের বিএনপি নেতাও বিশিষ্ট ব্যবসায়ী মো. বশিরুল কবির আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সভাপতি ছিলেন। শনিবার (২ মার্চ ) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকার বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের মৃত মহব্বত আলী
মৌভীবাজারের শ্রীমঙ্গলে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'সাঠক তথ্যে ভোটার হবো, স্মাট বাংলাদেশ গড়ে তুলবো'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো.
টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। শনিবার (০২ মার্চ ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মায়ানমার হতে একটি মাদকের চালান টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন
লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভেলাগুড়ি ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০২ মার্চ ) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের ভেলাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষক সমিতি হাতীবান্ধা উপজেলা শাখার। সভায় উপস্থিত সকলের সম্মতিতে রমজান আলীকে সভাপতি,ও শাজাহান আলীকে সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক ও আতাউর রহমানকে যুগ্ন সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ভেলাগুড়ি ইউনিয়ন
সঠিক তথ্য ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এমন শ্লোগানে সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার(২ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়। পরে
ঝিনাইদহের মহেশপুর উপজেলা মাটিলা সীমান্ত সোনা চোরাচালান ও ধুড় পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় চোরাকারবারীরা মাটিলা সীমান্ত বিভিন্ন দ্রব্য পাচার করছে বলে অভিযোগ। এদিকে ৪৪ দিনের ব্যবধানে শনিবার আবারো সোনার বার ধরা পড়েছে ওই সীমান্তে। উদ্ধার হয়েছে চার কোটি ৩৫ লাখ টাকা মুল্যোর ৫ কেজি সোনার বার। এই নিয়ে চলতি বছরের দুই দিনে সাড়ে ৯ কেজি সোনার বার জব্দ
নওগাঁর ধামইরহাটে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ত্রি-বার্ষিক কার্য নিবাহী কমিটি নির্বাচনে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন সভাপতি এবং শংকরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তফিকুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০৩ জন ভোটারের ২০১জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে মুকুল হোসেন ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ধামইরহাট
গাজীপুরের কালিয়াকৈর উপজেরার পল্লী বিদ্যুৎ সরকার বাড়ি এলাকায় শুক্রবার মধ্যরাতে মদপানে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন-জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার পূর্ব বালীখোলা গ্রামের আজিবর হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৪৫) ও অপরজন দিনাজপুরের উপজেলার ঘরের পার শিমুলতলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল ইসলামের (২৮)। দুজনেই উপজেলার পল্লীবিদ্যুৎ সরকারবাড়ী বাজার এলাকায় দুলাল সরকারের বাড়িতে ভাড়া থেকে কসাই ও বেকারিতে কাজ করতেন । এলাকাবাসী ও