স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর যে আক্রমণ হয় তা অত্যন্ত ন্যক্কারজনক। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, বিশেষ করে নারী চিকিৎসকদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না। আজ বুধবার (১ মে) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটো রিকশার ধাক্কায় রবিউল ইসলাম রনি নামের দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ফকিরটারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের সাজু মিয়ার ছেলে। আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। দুপুরের খাবার খেতে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা অতিক্রমকালে
জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চা বাগানে যারা কাজ করেন নারী ও পুরুষ শ্রমিকেরা। প্রতিবছর মে দিবস আসে আবার চলে যায়। কিন্তু তাদের নিজস্ব ভূমি থেকে শুরু করে জীবনযাত্রার কোনো বদল আজও হয়নি। এখনো অনেক শ্রমিককে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চা পাতা তুলে, সেই খরচ দিয়ে সন্তানদের পড়াশোনা চালাতে হিমশিম খেতে হচ্ছে। আর পুরুষ শ্রমিকদের অধিকাংশই বেকার। আর যারা নিয়মিত কাজ
ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে তারা। বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করেছে। এই আমন্ত্রণের প্রেক্ষিতে আওয়ামী
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ভাঙ্গুড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. বাকি বিল্লাহের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ভাগনে। এর আগেও তার বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত লেখালেখির অভিযোগ রয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতের কোনো
মধ্যবিত্ত পরিবারের সন্তান তারিকুল ইসলাম। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মেডিএইড ডায়াগনিস্টিক ল্যাবে চাকুরি করেন। দীর্ঘদিনের স্বপ্ন ভালো একটা চাকরি, সরকারি হলে তো সোনায় সোহাগা। এভাবেই কাটছিল দিন। এর মধ্যে হঠাৎ করেই একদিন তার ল্যাবে আসেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহম্মেদ। সেখানেই তরিকুলের সাথে প্রধান নির্বাহীর পরিচয় হয়। কথাবার্তার এক পর্যায়ে দুজনার মাঝে সুসম্পর্ক গড়ে উঠলে
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশালে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (সকালে নগরের অশ্বিনী কুমার হলচত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সমন্নয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর বিষয়ক সম্পাদক
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বন্দর ব্যবসায়িকের নিজ উদ্যোগে লেবার কাপ প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১লা মে) বিকেল সাড়ে চারটায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বন্দরের ব্যবসায়ি জাবেদ হোসেন রাসেল এর নিজ উদ্যোগে এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সৈয়দ
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে দরিদ্র এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। গরু তিনটির মালিক ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদার। এর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন। কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, প্রচন্ড গরমের কারনে গরু তিনটি বেশ কয়েকদিন ধরে তিনি খোলা মাঠে বেঁধে রাখতেন। হঠাৎ করে বুধবার রাতে
সরাইল উপজেলার শাহজাদাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে চাঞ্চল্যকর হত্যা মামলার ১২ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গণমাধ্যমে র্যাব-৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানাযায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোররাতে সরাইল বিশ্বরোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারনামীয় ১২ জন আসামীকে গ্রেফতার করেন র্যাব। গ্রেফতার হলেন যারা,মাসুক মিয়া (৪০), কাসেম শিকদার (৪০), অহিদ মিয়া (৪৫), ছারু শিকদার
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বরিশালের হিজলা উপজেলা জেলে শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার ১ মে সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে হিজলা আইডিয়াল একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্্যালি বের হয়। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্্যালিটি একই স্থানে এসে শেষ হয়েছে। এরপর হিজলা আইডিয়াল একাডেমির সভাকক্ষে সংগঠনের থানার সভাপতি মো.
জামালপুরের ইসলামপুরে সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের সহধর্মিণীর জানাজা নামাজে গিয়ে আইফোন খুইয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।বুধবার (১ মে) দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার। জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে ইসলামপুর উপজেলার শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রয়াত ভূমি প্রতিমন্ত্রীর সহধর্মিণী হাসনা
মেহেরপুরের গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় এর একটি একতলা ও দোতলা বিল্ডিং ভেঙ্গে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে। এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলেও কোন প্রকার ব্যবস্থা নেননি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। জানা গেছে, এলাকার মানুষের শিক্ষাকে এগিয়ে নিতে ১৯৮৩ সালের তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক তৎকালীন চেয়ারম্যান নুরুল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার শ্রমিক সংগঠনগুলোর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বর্ণিল শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা ও সমাবেশে শ্রমিকদের মানসম্মত মজুরি নির্ধারণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, ন্যায্য মূল্যে রেশন, বাসস্থানের ব্যবস্থা, মাসিক সম্মানী সহ বয়স্ক শ্রমিকদের ভাতা প্রদানের দাবি জানানো হয়। শ্রমিক সংগঠনগুলোর দাবি
শ্রমিক-মালিক সবাইকে সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক-মালিক সবাইকে সুসম্পর্ক রক্ষা করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানাই। দেশটা আমাদের। এখানে উভয়ে এক হয়ে কাজ করতে হবে। কোনো সমস্যা হলে আমরা দেখবো। এজন্য কারো দুয়ারে যাওয়ার দরকার নেই। আমাদের
রাজধানীর মিরপুরে বাসচাপায় নারীসহ এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে পূরবী সিনেমা হলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন মোছা. খায়রুন বেগম (৩৬) ও তার ভাতিজা মো. ইয়াসিন (৪)। রাতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পল্লবী থানার
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে ফের ইলিশ ধরতে নদীতে নেমেছেন জেলেরা। এদিন মধ্যরাতে চাঁদপুরের চরভৈরবী থেকে ষাটনল পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকায় বিচরণ করছেন প্রায় অর্ধলক্ষাধিক জেলে। যৌথ অভিযানে জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় এবার ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছয় লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস।এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকেই জেলেরা জাল, নৌকা
বুধবার (১ মে) সকালে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মনজুর রহমানকে মাথা ও পেটে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজুর রহমান উপজেলার বাহাদিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। মনজুর যুবলীগ নেতা জাহারুল ইসলাম হত্যা
যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর কুয়াকাটায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় একটি র্যালী ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুয়াকাটা-ঢাকা মহাসড়ক সহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে মৎস্য বন্দর মহিপুরে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌর শ্রমিকলীগ
দুনিয়ার মজদুর এক হও ” এই স্লোগানকে সামনে রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে দিনাজপুরের হাকিমপুর (হিলি) স্থলবন্দর সকল শ্রমিক সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। হিলি স্থলবন্দর এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বুধবার (১ মে) সকাল সাড়ে আটটায় হিলি স্থলবন্দর এর চারমাথা মোড়ে দিবসটি পালন উপলক্ষ্যে জাতীয় সংগীত, দলীয় ও জাতীয় পতাকা
দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯ টায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় রিপোর্টার্স ইউনিটির গঠনতন্ত্রের নিয়ম অমান্য এবং গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে সম্পৃক্ত থাকায় সিনিয়র সহ-সভাপতি ইমাম আলী আল রেজা (ইমাম রেজা) ও সহ-সভাপতি কবির সরকারকে সর্বসম্মতিক্রমে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত ও
আজ আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ সকালে দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের কথা জানান। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রহমান লিটন জানান, আজ আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপিত হচ্ছে। ফলে সরকারিভাবে ছুটি থাকায় দিবসটি উদযাপনে
যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের দখল করে রাখা অ্যাকাডেমিক ভবন দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় অভিযান শুরু করে পুলিশ। পুলিশ বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হ্যামিলটন হল নামের ওই ভবনে তারা প্রবেশ করছে। সেখানে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের সবাইকে সরিয়ে দেয়া হয়েছে।এর আগে, কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ বন্ধ করার নির্দেশ দিয়েছিল।অভিযানের বিষয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ