ফাল্গুনের ২৩ তারিখ আজ। প্রকৃতিতে কড়া নাড়ছে তপ্ত চৈত্র মাস। এখনই টের পাওয়া যাচ্ছে গরমের প্রভাব। সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই গরমের অনুভূতিও বাড়তে থাকে। যদিও আগামী কয়েকদিনে তাপমাত্রা সহনীয় পর্যায়েই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে, মার্চের মাঝামাঝি সময়ে বাড়তে শুরু করবে তাপমাত্রা। আর শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে একাধিক
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে সেসময় মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করেছে। আজকে এই ভাষণ শুধু আমাদের না, আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, সত্তরের নির্বাচনের পর যখন ইয়াহিয়া খান ক্ষমতা
মার্চ মাসের মাসিক কর্মসূচি এবং পবিত্র রমজানের বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পবিত্র রমজান উপলক্ষে এবারের পণ্য তালিকায় সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও চালের সঙ্গে যুক্ত করা হয়েছে খেজুর। বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে
বৃষ্টি খাতুন নাকি অভিশ্রুতি শাস্ত্রী— এ দুই নামের জটিলতার কারণে ৬ দিন ধরে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে পড়ে আছে মরদেহ। পরিচয় নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ডিএনএ পরীক্ষার পর আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। কুষ্টিয়ার বৃষ্টি খাতুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এবং তার চাকরি ক্ষেত্রে অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত ছিলেন। তবে তার জন্ম নিবন্ধন সনদ,
আজ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৭টা ১ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর দলের
ইয়েমেনের দক্ষিণে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। এতে অন্তত তিনজন ক্রু নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত সাড়ে ১১টায় এডেন উপসাগরে কার্গো জাহাজ ‘ট্রু কনফিডেন্সে’এই হামলার ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড হামলার শিকার ওই কার্গো জাহাজের একটি ছবি প্রকাশ করেছে। খবর বিবিসির।প্রতিবেদনে বলা হয়েছে, কার্গো জাহাজে হুথিদের হামলার পর
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। আর তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো নাজমুল হাসান শান্তর দল। বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে দেশের শাসনভার জনগণের হাতে তুলে দেন। সেই মর্মস্পর্শী বজ্রনিনাদ ৭ কোটি বাঙালির হৃদয়কে বিদ্যুৎ গতিতে আবিষ্ট করেছিল। আগামীকাল ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বুধবার (৬ মার্চ) দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, রাজনীতির কালজয়ী মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিব এই ভাষণের মাধ্যমে দেশের শাসনভার জনগণের হাতেই তুলে দেন। ক্ষমতাকে কি
সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ভিডাব্লিউ'র ১৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সেই সাথে কেন স্থায়ী ভাবে বরখাস্ত করা হবে না সেই মর্মে দশ কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। তিনি জানান, আজ বিকেলে স্থানীয়
পটুয়াখালীর কুয়াকাটার তুলাতলী স্পোর্টিং লায়ন ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধা ৭টায় প্রেসক্লাব হলরুমে আনুষ্ঠানিকভাবে এ জার্সি তুলে দেন কুয়াকাটা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ তুহিন দেওয়ান। কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন আনু'র সভাপতিত্বে আয়োজিত জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর মোঃ
বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গত তিন দিনে রাজধানীর ১ হাজার ১৩২টি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ২০৭টি গ্যাস সিলিন্ডারের দোকান এবং আটটি রাসায়নিকের গুদামেও অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলার এ বাহিনী। এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ২০টি মামলা দায়ের করা হয়েছে। ৮৮৭টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে ডিএমপি। সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা
আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন,'আমি আপনাদেরই সন্তান তাই সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।' মঙ্গলবার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগকালে এ কথা বলেন তিনি। গনংযোগকালে এসএম জাকির আরও
দেশের বাজারে আরও এক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে রেকর্ড দামে পৌঁছেছে ভরি। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণ ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ভরি ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা করা হয়েছে। বুধবার (৬ মার্চ) বাজুসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায়
ফের আজব কাণ্ডে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে বিভ্রাট। দিল্লি থেকে মুম্বইগামী উড়ানে শৌচাগারে ঢুকে বিড়িতে টান দিয়ে বিপাকে পড়লেন এক যাত্রী। মুম্বই বিমানবন্দরে বিমান নামতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। প্রশ্ন উঠছে, কীভাবে বিমানবন্দরের নিরাপত্তা বলয় ডিঙিয়ে বিমানের ভিতরে বিড়ি-লাইটার নিয়ে গেলেন তিনি। ইন্ডিগো সূত্রে খবর, বিমানের শৌচাগারে বিড়ি খেয়ে ধরা পড়েছেন দিল্লির বাসিন্দা মহম্মদ আম্মুরুদ্দিন। পেশায় শ্রমিক আম্মুরুদ্দিন কর্মসূত্রে সৌদ আরব যাচ্ছিলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৈমুর রহমান ছিলেন বিএনপির এক বিশ্বস্ত যোদ্ধা। হঠাৎ তার চলে যাওয়া কোনভাবেই মেনে নেয়ার মত নয়। সত্যিকার অর্থেই আমরা এক বিশ্বস্ত নেতা হারালাম। বুধবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপির সভাপতি প্রয়াত তৈমুর রহমানের প্রথম নামাজে জানাজায় সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে মহাসচিব মির্জা ফখরুল এ মন্তব্য করেন। এ
১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ১৮ মিনিটের ভাষণে সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। বাঙালির অধিকার ও মুক্তির জন্য দিকনির্দেশনাপূর্ণ সেই ভাষণে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন : ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’। ইউনেস্কো ২০১৭ সালে
বার্বাডোজের পতাকাবাহী ও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শক্তিশালী এ সশস্ত্র গোষ্ঠী গত কয়েকমাস ধরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে। জাহাজটি এডেন উপসাগরের দক্ষিণপশ্চিমাঞ্চলের ৫৭ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। ওই সময় জাহাজের কাছে অপর একটি
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে বিরাট পরিবর্তন আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয়ের মধ্য দিয়ে এ পরিবর্তন আনা হচ্ছে। বুধবার ( ৬ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গায় ঢাকা-চট্টগ্রাম জ্বালানি পাইপ লাইন প্রকল্পের ডেচপাস টার্মিনাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমরা সাশ্রয়ী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় অবস্থিত আলখলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে দেশের সহস্রাধিক ক্বিরআত প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ সম্পন্ন করেছে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এর আগে সকাল ১০টা থেকে বরুণাস্থ ফেদায়ে ইসলাম (রহ.) এর ভবণে কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন, বরুণা মাদরাসার সদরে মুহতামিম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদকে ঘিরে দেশে জাল নোটের দৌরাত্ম্য রুখতে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (৬ মার্চ) কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদরদপ্তরে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানে সংযমের পরিবর্তে আরও লোভী হয়ে ওঠে। ঈদ সামনে এলে জাল মুদ্রার সরবরাহ বেড়ে যায়। সেদিকে নজরদারি
শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রকোনা ডিগ্রি কলেজ স্নাতক পরীক্ষার ফলাফলে এবারও ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে। বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারী ) ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়ে জানানো হয়। প্রাপ্ত ফলাফলে চন্দকোনা ডিগ্রি কলেজ থেকে প্রায় ৮০ %
বিদ্যুৎ, গ্যাস, জ্বালানিসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী শনিবার (৯ মার্চ) সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। বুধবার (৬ মার্চ) বিকালে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তিনি বলেন, গুপ্তহত্যা, অপহরণ, গুম, ক্রসফায়ার নিত্যদিনের ঘটনার পাশাপাশি ডামি সরকার মানুষের জরুরিসেবা বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানির সঙ্কটকে ঘনীভূত করেছে। এগুলো আজ সাধারণ
ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের এক কণ্যা শিশুকে ধ*র্ষ*ণ মামলায় তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত তরিকুল ইসলাম ওরফে এমপি শৈলকুপার ক্ষুদ্র রয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে। গ্রামের মাুনষের কাছে তিনি এমপি নামেই বেশি পরিচিত। ধর্ষন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেই ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, ময়মনসিংহ, কুমিল্লা সিটির সঙ্গে ৯ মার্চ পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচনও আছে। পরিস্থিতি ভালো আছে। তবে নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেওয়া হবে। বুধবার (৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ