সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কমতে পারে তাপপ্রবাহ। রোববার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৫ মে) থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। অপর এক বিজ্ঞপ্তিতে জানানো
টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার (৫ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ
'ঈমান-আমলের সমন্বয়ে আলোকিত জাতি গড়ার' প্রত্যয় নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায় (মুসলিমবাগ সুপার শপ) 'নূরে মদিনা বালিকা মাদরাসা' নামে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গত ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে। এএসএ ফাউন্ডেশন শ্রীমঙ্গল কর্তৃক পরিচালিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষে দক্ষিণ মুসলিমবাগ এলাকাবাসির সাথে 'মতবিনিময় ও পরামর্শ সভা' শনিবার (৪ মে) রাত সাড়ে
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের পূর্ব চান্দরার মাটিকাটা এলাকায় বন বিভাগের জমি দখল করে গড়ে উঠা অবৈধ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে কোটি টাকার জমি উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (৫মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু দখলদার ব্যক্তিরা মাটিকাটা বাজার এলাকায় বন বিভাগের গাছপালা
কুমিল্লার দেবীদ্বারে ব্যাংকের দরজায় গ্রাহকের ১ লাখ ১০হাজার টাকা চুরি। ঘটনাটি ঘটে রবিবার (৫মে) দুপুর পৌনে ১ টায় উপজেলা সদরের অনিল দে কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার দরজায়। এবিষয়ে দুপুর ২টায় ধামতী সরকার বাড়ির ভুক্তভোগী গ্রাহক রহিমা বেগম অজ্ঞাতনামা দুজনকে আসামি করে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , ভুক্তভোগী গ্রাহক রহিমা বেগম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে এবং শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হয়। রবিবার (৫ মে) দুপুরে শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোড, নতুনবাজারসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার
দেবীদ্বারে নানার বাড়িতে বেড়াতে যেয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে আরিশা নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার (৫মে) সকাল ৯টায় উপজেলার বনকোট গ্রামের কামাল মেম্বারের বাড়িতে। স্থানীয় সূত্রে গেছে, উপজেলার ধামতী আলাউদ্দিনের বাড়ির কৃষক মোঃ এরশাদ মিয়ার স্ত্রী গত ১০-১২দিন পূর্বে তার শিশু কন্যা আরিশা আক্তার(২)'কে নিয়ে বাবার বাড়ি উপজেলার বনকোট গ্রামে বেড়াতে আসেন। সোমবার সকালে শিশু আরিশা
বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন বলেছেন, আমি নিজে কখনো অন্যায় করিনা আর অন্যায়কে প্রশয়ও দেই না। আমি ইনশাআল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো। কোন দূর্নীতিকে আমি প্রশ্রয় দেবো না। রবিবার বিকেলে সদর উপজেলার রায়পাশা-কাড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন এসএম জাকির হোসেন। এসএম জাকির বলেন, আমার
সাভারের আশুলিয়ায় এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠেছে ট্রাফিক পুলিশের এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ জানান স্থানীয় রিকশাচালকরা। খবর পেয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রোববার (০৫ মে) দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় কথা কাটাকাটির জেরে ওই রিকশাচালককে মারধর করে পুলিশ সদস্য। এরপরই বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ জানান
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের তিন দিন আগে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে, গত ২৭ এপ্রিল পক্ষপাত এবং দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ওসির প্রত্যাহার চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। রোববার (৫ মে) দুপুরে নোয়াখালী
বরিশালের গৌরনদীতে বালু ভর্তি ট্রলি চাঁপায় শুভ হাওলাদার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার কান্ডপাশা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত শুভ ওই গ্রামের ইয়ার হোসেনের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ৪ চেয়ারম্যান ও ৬ জন ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রির্টানিং অফিসার মৌলভীবাজার মোসা. শাহিনা আক্তার। রোববার (৫ মে) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এ ঘোষণা দেওয়া হয়। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, তিনি কাপ-পিরিচ প্রতীক চেয়েছেন। উপজেলা আওয়ামীলীগের সাবেক
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী চার প্রার্থীর মধ্যে সৈয়দা মনিরুন নাহার মেরী, মোঃ হারিছুর রহমান ও মনির হোসেন মিয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে। ঋণখেলাপির দায়ে অপরপ্রার্থী মোঃ হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রোববার (০৫ মে) দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তিনজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়। গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও
সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তার আওতায় ৫০% ভর্তুকীতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার (ধানা কাটা) মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (০৫ মে) সকাল ১১ টায় উপজেলা চত্তরে বোরো ধান কাটা মাড়াই করার জন্য হারফেস্টার মেশিনটি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, কৃষি
পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য রক্ষা এবং শহরকে যানজটমুক্ত রাখতে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে রবিবার (৫ মে) দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরের স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডের ফুটপাত থেকে ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-১, কাউন্সিলর হাজী
বরিশালে হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতককে ফেলে রেখে উধাও হয়ে গিয়েছেন প্রসূতি মা ও স্বজনরা। গতকাল শনিবার ভোরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবাকেন্দ্রে শিশুটিকে ভর্তি করা হয়। রোববার (৫ মে) দুপুর পর্যন্ত তার মা বা কোনো স্বজনকে পাওয়া যাচ্ছে না। এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রের নার্স ইনচার্জ জয়নব বিবি। তিনি বলেন, শনিবার দিনগত রাতে কোনো এক ক্লিনিকে শিশুটির জন্ম
নওগাঁয় ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় নওগাঁ সদর হাসপাতাল মোড়ে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়। এদিকে সকাল থেকে ঔষদের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করায় ভোগান্তীতে পড়েছে রোগীর স্বজনরা। দোকান বন্ধ
মাদক সেবন ও চাঁদাবাজির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু সহ একাধিক নেতার বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা করেছে আবাসিক হোটেল রনি’র ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম। গত ২ মে পটুয়াখালী দ্রæত বিচার ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করা হয়। পৌর ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু (২৪), মোঃ ঈসা (২০),আল আমিন (৩০), মোঃ নিশাত সহ অজ্ঞাত
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে। আর ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। এবার মোট দুটি ভেন্যুতে খেলা হবে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে। এর আগে, রোববার (৫ মে) দুপুরে রাজধানীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনী আজ জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে, যা ১৫ আগস্টের পর হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষ।রোববার (৫ মে) সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম-সেনাপ্রাঙ্গণের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার দেশের অন্যান্য সেক্টরের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকে গড়ে তুলেছে অত্যন্ত আধুনিক,
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর ৩টি উপজেলার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল। অপরদিকে, তিনটি উপজেলায় ৩৭জন প্রাথীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী শাহাদাত হোসেন ও বেগমগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী
সাতক্ষীরা থেকে--কষ্টে ফলানো সোনালী ধান বৈশাখী উৎসবের আমেজ নিয়ে ঘরে তুলেছেন আশাশুনির কৃষকরা। আশাশুনির প্রতিটি গ্রামের কৃষক পরিবারের শিশু কিশোর, বয়স্ক সবাই নতুন ফসল ঘরে তোলার আনন্দে মেতে উঠেছেন। বৈশাখের শুরু থেকেই পাকা ইরি ধানের মৌ মৌ গন্ধ বাতাসে। সোনালী ইরি ধানের ঘ্রাণে কৃষকের মুখে সুখের হাসি দেখা গেছে। প্রখর রোদে দিনভর ব্যস্ত সময় পার করছেন ধান কাটা, মাড়াই, ধান সিদ্ধ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্রব্যমূল্যের যে চাপ তা তো অস্বীকার করার উপায় নেই। যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশ এ প্রভাব থেকে মুক্ত নয়। রোববার (৫ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা।রোববার (৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম। তিনি জানান, পাঁচ থেকে সাত মে বিমানবন্দরে রানওয়ের রক্ষণাবেক্ষণসহ বেশ কয়েকটি কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এই তিন দিন মধ্যরাতে তিন ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই সময়টাতে রানওয়ের মার্কিং করা,