কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ছোটো ভাই নিহত ও বড় ভাই মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটা এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (২৮)। আহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৩২)। তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনেরকুঠি গ্রামের মৃত মনছার আলীর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটা
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দি নাবিকদের চলতি মাসেই উদ্ধার করা সম্ভব হবে। প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে ফেরত দেয়া হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। নাবিকদের সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। প্রতিমন্ত্রী বলেন, জলদস্যুদের হাত থেকে নাবিকদের উদ্ধার কোনো ছোট
দেশব্যাপী চলমান তীব্র তাবদাহের কারণে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করার বাধ্যবাধকতা নেই। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের আলোচনাক্রমে বিচারক ও আইনজীবীদের ড্রেসকোড বিষয়ে সিদ্ধান্ত হয়। অধস্তন আদালত
ঈদ উদযাপনের জন্য বাড়ি ফিরছে অসংখ্য মানুষ। এর ফলে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে। গত ২৪ ঘণ্টায় এ সেতুটি দিয়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি গাড়ি চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি টাকারও বেশি। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী
আজ মঙ্গলবার (৯এপ্রিল) থেকে আগামী রবিবার (১৪ এপ্রিল) পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ছয় দিন ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ৬ দিনের ছুটির ফাঁদে পড়বে হিলি স্থলবন্দর। তবে এ সময় দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ। মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে হিলি বন্দরের আমদানি রফতানিকারক
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। তবে মহাসড়কে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। ফলে নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন। এদিকে, সোমবার সব পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গতকাল রাত থেকেই মহাসড়কে যাত্রীদের ঢল নামে। যানবাহন পেতে যাত্রীদের কোনো দুর্ভোগের শিকার হতে না হলেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করার অভিযোগ করেছেন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফাঁকা হচ্ছে ঢাকা। নাড়ির টানে বাড়ির পথে মানুষ। বাস, লঞ্চ টার্মিনালের মতো কমলাপুর রেলস্টেশনেও বেড়েছে চাপ। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছাদভর্তি যাত্রী নিয়েই রওনা করছে ট্রেন।ঈদে ঘরমুখো মানুষের এ চাপকে স্বাভাবিক বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ। মানুষের চাপের কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে
ঈদের ঘরমুখো যাত্রীদের চাপে পদ্মা সেতুর টোল প্লাজায় যানজটের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে সেতুর টোল প্লাজায় ৭টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ব্যক্তিগত প্রাইভেটকার ও মোটরসাইকেলের চাপে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সেই সঙ্গে দূরপাল্লার পরিবহনের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই মো. জিয়া বলেন, ঈদের বাকি আর একদিন। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ
ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে আকরাম হোসেন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।সোমবার (৮ এপ্রিল) দুপুরে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকরাম হোসেন জেলার হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের তোয়াব আলীর ছেলে। তিনি হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ছিলেন। তবে পুলিশ বলছে, মাদক মামলার আসামী আকরাম হোসেনকে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করার জন্য হরিপুর থানা থেকে রওনা
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেন্টিলেটর দিয়ে পালানোর সময় মাহাফুল আলম হৃদয় (২৭) নামে অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই মামলায় জয় চন্দ্র রায় (২০) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় অপহরণকৃত একটি ইজিবাইক ও মুক্তিপণের জন্য নেওয়া ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। মাহাফুল আলম হৃদয় দিনাজপুর সদর উপজেলার শেখহাটি এলাকার নবীর হোসেনের ছেলে। আর
বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং আনসার ও পুলিশ সদস্যদের অস্ত্র লুটের ঘটনায় করা ৭টি মামলায় যৌথ বাহিনীর অভিযানে আরও ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রুমা উপজেলার বেথেলপাড়া থেকে গ্রেপ্তারের পর সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তাদের বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত মোট ৫৬
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার নয়, বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাপ্তরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৭ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ‘আজ সৌদি আরবের
" বিস্তৃত হয়েছি বিচ্ছিন্ন নই, মরমের তরে ঘণহয়ে রই " এই স্লোগানকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেয়াজউদ্দিন পাইলটিয়ানস এসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকেলে ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৬৮ইং সাল থেকে শুরু করে ২০২৩ইং সাল পর্যন্ত ৪৭টি ব্যাচের প্রায় ৭০০ জন প্রাক্তন শিক্ষার্থীদের কে নিয়ে ওই ইফতার
ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে আকরাম হোসেন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকরাম হোসেন জেলার হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের তোয়াব আলীর ছেলে। তিনি হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচীব ছিলেন। তবে পুলিশ বলছে, মাদক মামলার আসামী আকরাম হোসেনকে হরিপুর থানা থেকে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করার জন্য
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান ১৯৭তম ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। আগত মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারও পূর্বের চেয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে শোলাকিয়ায়। মোতায়েন থাকবে পাঁচ প্লাটুন বিজিবি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সকাল ১০টায় শুরু হবে ১৯৭তম ঈদুল ফিতরের জামাত।জামাতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান ড. মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। আগত
পিরোজপুরের ঐতিহ্যবাহী কাউখালী কাউখালী প্রেস ক্লাবের উদ্যোগে ৮ এপ্রিল সোমবার প্রেসক্লাব সভাকক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী বার্তার সম্পাদক সিনিয়র সাংবাদিক হাসান বাদল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিক ওমর ফারুক, সাইফুল্লাহ মনির প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ‘স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন উপলক্ষেে সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টায় জাগছড়া চা বাগানে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ
ঈদে খাবারের মধ্যে সেমাইকে বেশি প্রাধান্য দেয়া হয়। সেমাইর দাম তুলনামূলক কম থাকায় সব শ্রেনীর মানুষের কাছে এটিই বেশি প্রিয়। এ সুযোগ কাজে লাগিয়ে আসন্ন ঈদকে সামনে রেখে নিম্নমানের ও ভেজাল সেমাইয়ে সয়লাব আশাশুনি প্রসিদ্ধ হাট বাজার সহ গ্রাম গঞ্জের বিভিন্ন দোকান গুলো।। আশাশুনির পাড়া-মহল্লার দোকান থেকে শুরু করে বড় বড় দোকানগুলোতে নানা ধরনের সেমাই উঠানো হয়েছে। তবে এরমধ্যে ভেজাল সেমাই
পিরোজপুরের কাউখালীতে ৮ এপ্রিল সোমবার দুপুর বারোটায় মুক্তিযোদ্ধা মিলনায়তনে সম্প্রীতি মানুষের জন্য সমাজ এর উদ্যোগে পবিত্র কোরআন নাজিলের মাস পবিত্র রমজান উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের মাঝে কোরআন মাজীদ এর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ এবং উপজেলার আইন শৃঙ্খলা পরিস্তিতি সমুন্নত রাখতে, ঈদ সামনে রেখে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ( ৮ এপ্রিল) সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২০ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগম। এ সময়
প্রতি বছরের ন্যায় এবারও ঈদ বস্ত্র বিতরণ করেছেন কুয়াকাটা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র শহিদ দেওয়ান। মঙ্গলবার (৮ এপ্রিল ) দিনব্যাপী কুয়াকাটা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের আটশো দুস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। এসময় শহিদ দেওয়ান বলেন, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নিতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া ও কেরানীপাড়ার গরিব ও অসহায়দের মাঝে আমার নিজ
ঝিনাইদহের কালীগঞ্জ মেইনবাস স্ট্যান্ডে ট্রাকচাপায় মো. হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টা দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার ভুট্রো নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে হাসানুজ্জামান ছিলেন দ্বিতীয়। তিনি সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ
সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ মণ হরিণের মাংসসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করে পাথরঘাটার দক্ষিণ স্টেশনের কোস্টগার্ড সদস্যরা। বিকেল ৫টায় আদালতের নির্দেশে কেরোসিন দিয়ে মাটিচাপা দেয়া হয়েছে উদ্ধারকৃত মাংস গুলি । বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ জামান। কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ জামান জানান, সুন্দরবন থেকে হরিণ নিয়ে বিষখালি
বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে থানচি ও অপর ৩ জনকে বান্দরবান সদরের রেইসা চেকপোস্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাছে ব্যবহৃত একটি জিপগাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন- রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর