লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ৪০০ বোতল ফেনসিডিল ও চার বোতল ভারতীয় হুসকিসহ স্বরসতী রানী (৩৩) নামে এক নারী মাদকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত স্বরসতী রানী কালীগঞ্জ উপজেলার ঘোঙ্গাগাছ এলাকার পলাতক মাদক ব্যবসায়ী পবিত্র রায়ের স্ত্রী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে মাদক ব্যবসায়ী পবিত্র রায়ের বাড়িতে মাদকের বড় চালান ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এ
জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলগুলো প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বতমার্নে আশাশুনি এলাকায় অতি মাত্রায় নদী ভাঙ্গন,তাপদাহ,বড় বড় নদী ভরাট হওয়ায় চরম উৎকন্ঠার মধ্যে রয়েছে জনগন। গত তিন দশকে সামুদ্রিক ঘুর্নিঝড় ও জলোচ্ছাসে আশাশুনির উপকূলীয় জনপদগুলো লন্ডভন্ড করে দিয়েছে। গ্রীন হাউস প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধিতে একদিকে যেমন সমুদ্র পৃষ্টের তলদেশ উঁচু হয়ে যাচ্ছে অন্যদিকে নদ-নদীর নাব্যতা হারিয়ে গতিপথে উল্লেখযোগ্য পরিবর্তন
পটুয়াখালীর কলাপাড়ায় আফছানা নামের ১৩ বছরের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের গাজী বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মৃত আফছানা ওই এলাকার নূরসায়েদ সিকদারের মেয়ে বলে জানা যায়। তাকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে। মৃতের ভাই আবু সাইদ জানান, প্রতিদিনের মতো বাজার করে এসে
নোয়াখালীর হাতিয়ায় ট্রাক বোঝাই ২টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোরাই মালভর্তি আরও একটি ট্রাক পালিয়ে যায়। আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার মুক্তা গাছা উপজেলার মুছাহে কালীর ছেলে ট্রাক চালক মো.শহীদুল ইসলাম (৪৫) ও সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাঘ পাচরা গ্রামের মৃত সফি উল্যার ছেলে হেলফার মো.শাহজান (৩৫)। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের মোহাম্মদপুর
দেবীদ্বারে অপহরনের পর ব্যবসায়ি আবু সায়েম সরকার হত্যা মামলার রহস্য উদঘাটনে আসামী আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলমের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ৪ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার (জিআর মামলা নং- ৭৬/২৪) রহস্য উদঘাটনে গ্রেফতার হওয়া আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড
ঠাকুরগাঁও সদরে গৃহ ও ভূমিহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ৪২টি ঘর বিক্রির অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি সহকারী খোকনের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে খোকেন জানান, তার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা যায়,আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ পর্যায়ের সদরের জগন্নাথপুর ইউনিয়নে কালিতলা বাজারে পাশে নির্মিত হয় ৫৪টি আশ্রয়ন প্রকল্পের ঘর। পরে পর্যায়ক্রমে
আবহওয়া অফিস আশঙ্কা করছে দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ শিলাবৃষ্টি হতে পারে। এর মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক
এসি বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। পুড়ে গেছে বেড, ওষুধপত্র, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যন্ত্রপাতি। অল্পের জন্য রক্ষা পেল কার্ডিয়াক আইসিইউতে থাকা ৭ শিশু রোগী। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার পর এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, শিশু হাসপাতালের
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘণের অজস্র ঘটনার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েক জন জেষ্ঠ্য কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা আইসিসির রয়েছে বলে বিশেষ সূত্রে নিশ্চিত হয়েছে ইসরায়েল সরকার।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জেরে শ্যালক লুৎফুল হাবিব রুবেলের একমাত্র প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, এ ঘটনায় আমি লজ্জিত, দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের সুষ্ঠু বিচার করা হবে। কেউ ছাড় পাবে না। আহত দেলোয়ার হোসেন বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই রোদ আর গরমে। প্রখর রোদে পথ-ঘাট সব কিছুই উত্তপ্ত। সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া শ্রমিকরা। শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ১৭ শতাংশ। যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল)
রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৯ এপ্রিল) অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (শুক্রবার) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা
রাজধানীর বিমানবন্দর এলাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহণের একটি বাস ঢুকে যায়। এ ঘটনায় সিভিল এভিয়েশনের মাইদুল ইসলাম সিদ্দিকী নামে একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে। নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন। বিমানবন্দর থানার এসআই সুমন চন্দ্র দাস জানান, সকাল ১০টার দিকে রাইদা
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে যত অপরাধ হয়, তার সবই করে বিএনপি।শুক্রবার সকালে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণভবনে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপরে যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল, সে তুলনায় এখন তাদের বিরুদ্ধে
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। পশ্চিম এশিয়ার এই দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এরপরই ইরানের বড় শহরগুলোর পাশাপাশি কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।এমনকি ঘুরিয়ে দেওয়া হচ্ছে আকাশে উড্ডয়নরত ফ্লাইটও। এছাড়া সিরিয়ায় সামরিক অবকাঠামোগুলোর পাশাপাশি ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদসাধ্যম বিবিসি ও আল জাজিরা। বিবিসি বলছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত
ইতিহাসে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে দেশটির ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এখানে একটি বড় বিমান ঘাঁটির পাশাপাশি বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনাও রয়েছে। তবে ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদে আছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি। একইসঙ্গে ইসফাহানের ওপরে ৩টি ড্রোন ধ্বংস করার কথাও জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও
দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিন (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা,
' প্রাণিসম্পদে ভরবো দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ ' এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল ১০টায় সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একইদিন সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনী
ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যদিয়ে কুয়াকাটায় শুরু হয়েছে (১৮-২০ এপ্রিল) তিনদিন ব্যপিী রাখাইন বর্ষবরণ উৎসব জলকেলি বা সাংগ্রাই। এ উৎসব উপলক্ষে রাখাইন মহিলা মার্কেট মাঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় রাখাইন পুরাতন বছর ১৩৮৫ সাল বিদায় ও নতুন বছর ১৩৮৬ কে বরণে এদিন
ফরিদপুরের সালথায় স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে অনশন চলাকালে এক নববধূকে হাতুড়িপেটা করেছে শ্বশুর বাড়ির লোকজন। পরে পুলিশের সহায়তায় নববধূ মোরশেদা খানমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, সালথার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়ীয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের সঙ্গে মাঝারদিয়া
ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বেশ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। হোয়াইট হাউজের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এক সপ্তাহেরও কম সময় আগে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। আমাদের মিত্র
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজনদেরও প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় কোন্দল নিরসন এবং নির্বাচনকে অংশগ্রহণমূলক করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানিয়েছেন। তিনি বলেছেন, কেউ যাতে নির্বাচনী পরিবেশ ‘নষ্ট না করে’ সে বিষয়ে সতর্ক থাকতে ‘কঠোর’ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নাছিম বলেন, ‘আজকে আমাদের
কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির বাংলাদেশে আসার সম্ভাবনা দেখছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ক্রীড়া মন্ত্রণালয়ের নিজ কক্ষে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় পাপনের সঙ্গে ছিলেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এর আগে এমিলিয়ানো মার্টিনেজ ও রোনালদিনহোকে তিনিই বাংলাদেশে এনেছিলেন। আগামী বছর মেসিকে বাংলাদেশের আনার বিষয়টি
সোনার দাম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ৬৪ টাকা। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৯ হাজার ৬৩৭ টাকায় গিয়ে দাঁড়াচ্ছে। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন যার দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স