মাদারীপুরের রাজৈরে ধান সেদ্ধ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে স্বামী ও স্ত্রীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার মাঝকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মাহতাবউদ্দিন মাতুব্বর ও তার স্ত্রী রেখা বেগম। অভিযুক্তদের নাম রসুল খা ওরফে ভূইয়া খা (৬০) এবং তার ছেলে পলাশ খা (৩৫), বাবু খা (৩০) ও তার স্ত্রী ঝর্না বেগম। আহত মাহতাব বলেন, সংসারিক
ষষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে যুবলীগ নেতা মোঃ মামুনুর রশিদ মামুন। ভাইস চেয়ারম্যান পদে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আল কাইয়ুম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর লিপি নির্বাচিত হয়েছেন। বুধবার(২৯মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার দিবাগত রাত
চলতি বছরের ২৬ মে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় রিমালের মহাবিপদ সংকেত জারি করা হয়। ঘুর্ণিঝড়ের এমন সতর্ক সংকেত জারির অনেক আগেই সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বরিশালের হিজলা উপজেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছিল ৫৭টি সাইক্লোন শেল্টার। মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হয়েছে হিজলা উপজেলার ৬টি ইউনিয়নে। নদীর তীরে বসবাসরত মানুষের কাছে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয়
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন এলাকা হতে ১৯২ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২'র সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- ৩০ মে সকাল ১০ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বাজারস্থ পাপিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রংপুর টু
প্রলয়নকারী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব স্বচক্ষে দেখতে বরগুনার পাথরঘাটা সফরে এলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাসেল শাবরিন এবং বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে ২৫২ মেঃ টন চাল, ২৫ লাখ টাকা (জিআর ক্যাশ),১০ লাখ টাকার শিশু খাদ্য,৮লাখ টাকার গোখাদ্য সহায়তা প্রদান করেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় তারা পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা, জ্বিনতলা, হরিণঘাটার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময়
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২টায় সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শের আলম মিয়া। তিনি বলেন, উপজেলা মাদক, দাঙ্গা ও সরকারি জায়গা দখল ও দুর্নীতিমুক্ত করতে সব ধরনের
দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্যাটালিয়ান অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ান এর অধিনায়ক কমল ভাগত সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিলি জিরো পয়েন্ট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ তাদের ফুলেল
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে মাসুদ সিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর রূপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আরিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিটি করপোরেশনের
লালমনিরহাট জেলার তুষভান্ডার,টেপাটারী আদর্শপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সিমি (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার তুষভান্ডার আদর্শপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সিমি কালিগঞ্জ কে ইউপি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী। ওই এলাকার আপেল মিয়ার মেয়ে। লালমনিরহাট রেলওয়ে থানা সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বুড়িমাড়ী থেকে ছেড়ে আসা পার্বতীপুর লোকাল ট্রেনটি কাকিনা স্টেশনে প্রবেশের সময় সিমি ট্রেনে কাটা পড়েন। তবে ঘটনাটি
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ভিন্ন রেকর্ড গড়েছেন নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান প্রামানিক। টানা ১৫ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়ে আত্রাইয়ের রাজনীতির ইতিহাসে একটানা চার বারের উপজেলা চেয়ারম্যানের রেকর্ড গড়েছেন তিনি। ফলাফল পর্যাবেক্ষণে দেখা গেছে, এ নির্বাচনে মোট ৬৭ টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী ২১ হাজার ৪৭৬ভোট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষ যাতে না খেয়ে কষ্ট না পায় সেটাই আমাদের লক্ষ্য। দেশে গনতন্ত্র আছে বলেই দূর্যোগের সময় সরকার মানুষের পাশে দাড়িয়েছে। ঝড়-বন্যা, জলোচ্ছাস প্রাকৃতিক নিয়মে আসে। জিনিস গেলে পাওয়া যায়, জীবন গেলে পাওয়া যায়না। ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ী ভেঙ্গেছে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এবারের জলোচ্ছাস অনেক বড় জলোচ্ছাস হয়েছে। আমরা চাই দক্ষিনাঞ্চলের মানুষ এই দূর্যোগ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবার জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুদকের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৩ মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। তবে এসব অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা ছিল, তা জানা যায়নি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ও গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন অগ্রগতি হচ্ছে, দুর্যোগ মোকাবেলা সম্ভব হচ্ছে এবং মানুষের পাশেও দাঁড়ানো সম্ভব হচ্ছে।বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকা পটুয়াখালীর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ত্রাণ বিতরণ শেষে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারের ওপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দুর্যোগ কাটিয়ে
আর্সেনোকিসিস রোগীদের সচেতনতা সৃষ্টি এবং চিকিৎসা ব্যবস্থাপনায় ১১.৫ কোটি টাকা লোপাট করা হয়েছে উল্লেখ করে প্রকল্পের সকল বিষয়ে অনুসন্ধানের জন্য দুদকের প্রতি নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস পাঠিয়েছেন সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ এর আইনজীবি ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন (বাবু)। অভিযোগে বলা হয়, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাঁচাতে মরিয়া মহাপরিচালক” শিরোনামে ২৭ এপ্রিল ২০২৪ তারিখে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জি টিভিতে একটি সংবাদ প্রচারিত
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মেট্রোরেলে যে যান্ত্রিক ত্রুটির সৃষ্টি হয়েছিল সেই ত্রুটি যেন সারছেই না। প্রতিদিনই নানা সমস্যার কারণে বন্ধ থাকছে নগরবাসীকে স্বস্তি দেয়া এই বাহন। এবার অনিবার্য কারণ দেখিয়ে মেট্রো চলাচলের সময়েও পরিবর্তন আনল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ মে) দিনের শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারণে আধাঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। পরে
শেরপুর নকলায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বুধবার (২৯ মে) উপজেলার টালকী ইউনিয়নের মজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০), অন্যজন একই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন পারভীনের ছেলে সুরুজ মিআ (১৩)। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে টালকি ইউনিয়নের
রাজবাড়ীর গোয়ালন্দে ৭৫ বছর বয়সে মো. আনোয়ার মোল্লা নামে এক বৃদ্ধ বিয়ের পিঁড়িতে বসে আলোচনার সৃষ্টি করেছেন। জীবনের শেষপ্রান্তে এসে তার বিয়ের বিষয়টি নিয়ে সর্বত্র চলছে আলোচনা ও সমালোচনা। বুধবার (২৯ মে) রাতে আনু-সুফিয়া দম্পতির বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে নেটিজেনরা এই দম্পতিকে শুভকামনা জানাচ্ছেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল।স্থানীয়রা জানান, পাত্রী
রাজধানীর বাড্ডার আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডার ৪ নম্বর ডিআইটি রোডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ভবনটির নিচ
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি পাল্লার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এতে কেঁপে উঠেছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাও। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজি) বলছে, বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে মিয়ানমারের মাওলাইক জেলার ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি মূল আঘাত হানে। এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার। রাজধানীর অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজীর ও আজিজকে বিচারের মুখোমুখি করেছে আওয়ামী লীগ। বেনজীর আহমেদ ও আজিজ আহমেদ এর অপরাধ ব্যক্তিগত। সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। বুধবার (২৯ মে) বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘বেনজির ও আজিজ আওয়ামী লীগের সৃষ্টি’ বলে উল্লেখ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় গিয়ে পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার। মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টা থেকে বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রার্থীর খবর পাওয়া যায়নি বলে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার নিশ্চিত করেছেন। প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার গণমাধ্যমকে বলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার
সুদের টাকা নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ মিথ্যা ও বানোয়াট দাবি করে দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন করেছেন নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার। বুধবার (২৯ মে) বিকেল ৫ টায় ঘোড়াঘাট উপজেলার ওসানপুর বাজারে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত মহিলা ভাইস চেয়াম্যান নার্গিস আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, চলতি মাসের ২৭ ও
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামুনগাছি গ্রামের বেলেমাঠ বাজারে শাহাজান আলী মন্ডল (৬৫) নামে এক ব্যক্তি নিজের ঘরে খুন হয়েছেন। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। শাহাজান আলী মন্ডল ওই গ্রামের আকালে মন্ডলের ছেলে। মঙ্গলবার মধ্যরাতে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে মহেশপুর থানা পুলিশ মনে করছে। নিহত’র স্ত্রী নিমি বেগম বুধবার বিকালে জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে তিনি শুয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে
বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটি উদযাপনের শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধু উদ্যান থেকে পুলিশের সকল ইউনিটসহ বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্লানেট পার্ক প্রাঙ্গণ ঘুরে জেলা শিল্পকলা একাডেমী বরিশালে এসে সমাপ্ত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীকে