অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারের উপদেষ্টা হিসেবে আরও ১৬ জন শপথ নিচ্ছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে দুপুর ২টা ১১ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ্যত্যাগের পরদিন মঙ্গলবার বিভিন্ন দাবি তুলে ধরে সারাদেশের সাথে একযোগে কর্মবিরতি ঘোষণা বরিশাল মেট্রোপলিটন পুলিশ। দেশের সর্ববৃহত আইন-শৃংখলা বাহিনীর নিস্ক্রিয়তার সুযোগে অনেক এলাকায়ই ছোট বড় ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকরি কোন উদ্যোগ নেই পুলিশের। ফলে চাপা আতংকের রয়েছে নগরবাসী। এদিকে গত বুধবার নতুন আইজিপি পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়ার পর বুধবার রাত থেকেই
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিনিবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নাজমা বেগম (৩৫), হাসাইন আহমদ (১৭), ফাহাদ আলম (১২)। জানা যায় এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কালাপুর পেট্টল পাম্প এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান,
বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়। টুটুল নগরীর নগরীর নাজির মহল্লা এলাকার হারুন অর রশিদের পুত্র। স্থানীয়রা জানায়, নীরব হোসেন টুটুল তৎকালীন মেয়র সাদিকের আমলে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে বরিশালে ব্যাপক সন্ত্রাসী,
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আর সম্ভাব্য ১৬ উপদেষ্টার একটি তালিকা পাওয়া গেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সম্ভাব্য ১৬ উপদেষ্টার মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক। তাঁরা হলেন মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানা যায়, সম্ভাব্য ১৬ উপদেষ্টার তালিকায় যথাক্রমে ৭ ও ৮ নম্বরে রয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব
ছাত্র-জনতার বিক্ষোভে পদত্যাগের পর দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তোলেন জয়। তিনি বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কি
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টার দিকে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন এই সরকার শপথ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অংশ নিতে পারেন বলে জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে
কিছু সময় পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে কারা থাকছেন তা নিয়ে গত দুদিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই। অবশেষে আজ (বৃহস্পতিবার) কিছুক্ষণ পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের সেই ১৭ সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তালিকা পাঠকদের জন্য তুলে ধরা হলো— প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা: ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড.
দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস; শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে মোতাবেক রাতেই তিনি
ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।পুলিশ সদর দফতর জানায়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতারা,
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ। সে কারণে নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে। এক হিসাব (একাউন্ট) থেকে ১ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক বুধবার (৭ আগস্ট) রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে দেশে আসছেন। দুপুরে ২টার পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি বঙ্গভবন যাবেন বলে জানা গেছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন। আজ রাত সাড়ে ৮টা এই সরকারের শপথ অনুষ্ঠানের কথা আছে। এর আগে বুধবার রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছে দেশটি। এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশে চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মুহাম্মদ ইউনূসকে নিয়োগ করা হয়েছে বলে
আশাশুনি উপজেলার প্রতাপনগরে ছাত্র জনতার বিজয় মিছিলে প্রতাপনগর ইউপির প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ জাকির হোসেনের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রের ছোড়া গুলিতে ৩ জন নিহত, ১৫/২০ জন আহত এবং বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে প্রতিপক্ষের ৬ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাযা শেষে মিছিলে অংশ নেওয়া নিহতদের দাফন করা হয়েছে। ৫ আগস্ট সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে সরাইল উপজেলা অন্নদা মোড়ে সাধারণ মানুষও শিক্ষার্থী দের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। বুধবার (৭ আগস্ট) সকালে সরাইল উপজেলা অন্নদা মোড়ে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে এ দ মোড় ঘুরে দেখা যায়, সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবে চলছে পরিবহন অন্যান্য যানবাহন। উপজেলার বিভিন্ন
ঠাকুরগাঁওয়ে ২ দিন ধরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেই শহরের চৌরাস্তা, পুরাতন বাসষ্ট্যান্ড, আমতলা মোড়, আর্ট গ্যালারী, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের। শহরের চৌরস্তায় গিয়ে দেখা যায়, মুখে বাশি, রোদের কারনে মাথায় ছাতা নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। সব সময় চৌরাস্তায় যানযট লেগে থাকলেও শিক্ষার্থীদের কথা শুনছেন সাধারণ
পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা রোধে মাইকিং শুরু করেছে বিএনপি'র। বুধবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ মাইকিং করে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদারের উদ্ধৃতি দিয়ে এ মাইকিং করা হয়। মাইকিংয়ে বলা হয়, প্রিয় কলাপাড়া বাসি আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বাংলাদেশে অভিনন্দন। আপনারা দীর্ঘদিন একটি অত্যাচারী সরকারের নির্যাতনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাদের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু
কেউ রাস্তা–ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন। কেউ সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্ন কর্মী বা ট্রাফিক পুলিশ নন। এরপরও শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন তারা। বুধবার (৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। একই সাথে শহরের চৌমুহনা ও হবিগঞ্জ রোডে দেখা যায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক
‘পরিচ্ছন্ন ভূরুঙ্গামারী আমাদের অঙ্গীকার' প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পরিচালনা করেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়। ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, গ্রীন ভয়েস, আলোকবর্তিকা, আলোর-দিশারী, ফেসবুক গ্রুপ উই আর ভূরুঙ্গামারী'স পিপল, রোভার স্কাউট, আনসার সদস্য সহ সাধারণ মানুষ এতে অংশ গ্রহণ করেন। এসময় উপজেলা পরিষদ চত্বর ও জামতলা মোড় এলাকার ময়লা আবর্জনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর সন্ত্রাসী বা তালিকাভুক্তদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সহ নেওয়া হয়েছে সীমান্তে বাড়তি সতর্কতা। সন্দেহ হলেই চলছে তল্লাশি। বুধবার (৭ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন, হিলি ইমিগ্রেশনের ইনচর্জ অফিসার ওসি শেখ আশরাফুল ইসলাম। তিনি জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে বর্তমান দেশের পরিস্থিতি চিন্তা করে আমরা এই
গোপালগঞ্জে ১১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ম দিনের কর্মবিরতি পালন করেছেন জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সে ১১ দফার দাবিতে বিক্ষোভ মিছিল করেন পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যরা।বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, ৮ ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকিভাতা, নিজ
সারা দেশের সব পুলিশ সদস্যকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে স্ব স্ব পুলিশ লাইন্স, দপ্তর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বুধবার (৭ আগস্ট) আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এ কারণে অনেকে
সেনাবাহিনীর টহল ব্যতীত মাঠে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও বরিশালে অনেকটাই স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের চলাচল। দোকানপাটসহ, বিপনি-বিতান ও অফিস আদালত খোলা থাকায় সেসব জায়গাতে লোকসমাগম বেড়েছে। ফলে বিগত কয়েকদিনের তুলনায় সড়কগুলোতে রিকশা, ব্যাটারি রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের গণপরিবহন এবং মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে। আর বাড়তি গাড়ির চাপ সামাল দিতে সড়কে ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীরা মাঠপর্যায়ে কাজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। বীর সন্তানরা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত-শত শহীদদের জানাই শ্রদ্ধা।’ বুধবার (৭ আগস্ট) বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন।