দেশের অন্যতম শীতল স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রবিবার সন্ধায় মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান। তিনি বলেন, আজ শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ৬টা এবং ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবারও এই
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়নের ১৭টি মৌজার ৪০ হাজার একর জমি ভূমি দস্যুদের দখলে। দীর্ঘ বছর ধরে ভূমি দস্যুদের দখলে থাকা এই জমি উদ্ধারের লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা করেছেন রেকর্ডিয় সম্পত্তির মালিকগণ। রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় মান্দ্রা বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও হিজলা গৌরবদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল
কেন্দ্রীয় রাজনীতির একসময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দু, আওয়ামী লীগের গুলিস্তানের ১০ তলা কেন্দ্রীয় কার্যালয়টি এখন অবহেলা, ধ্বংস এবং অরক্ষিত অবস্থায় পড়ে আছে। গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে কার্যালয়টি জনশূন্য হয়ে পড়েছে। কোনো নেতাকর্মীর আর এই ভবনে দেখা মেলে না। এর ফলে ভবনটি এখন মাদকসেবী, ছিন্নমূল মানুষ এবং দুষ্কৃতকারীদের দখলে চলে গেছে। পোড়া ভবনের অবস্থা ভবনটির বাইরেই পোড়া দেয়ালের চিহ্ন স্পষ্ট। নামফলক এবং
ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে আলুবাহী ট্রাকের স্লট বুকিং বন্ধ করে দেওয়ার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানিতে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এই পদক্ষেপের ফলে দুই-এক দিনের মধ্যেই বাংলাদেশে আলু আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। আলুর দাম বৃদ্ধির অজুহাতে এমন সিদ্ধান্ত নেওয়ায় দুই দেশের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত ভারতের হিলি স্থলবন্দরের রপ্তানিকারক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষ দর্শীরা জানান, আজ সকালে উল্লাপাড়ার বগুড়া নগরবাড়ি সড়কের বোয়ালিয়া বাজার এলাকায় শাহজাদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন। তাদের কাছে থাকা কাগজ পত্র যাচাই করে নাম ঠিকানা পাওয়া গেছে। তাদের একজন উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী গ্রামের মো.শরিফুল ইসলাম এবং তার বন্ধু
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামী কাউখালী উপজেলা শাখার ২০২৫/২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। মাওলানা মোঃ নজরুল ইসলাম খানকে সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরকে সেক্রেটারি করে কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার নির্বাচিত সুরা সদস্যদের মাধ্যমে ভোটের মাধ্যমে কমিটির গঠন করা হয়। কমিটির সুরা সদস্যরা হলেন, এটিএম রেজাউল করিম, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ আনোয়ার হোসেন, আ,ন,ম শহিদুল ইসলাম, মোহাম্মদ কামরুল
নওগাঁয় বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আলম খানকে হত্যার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদ্য বর্হিস্কৃত সহ-যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সৌখিনের বিরুদ্ধে। বুধবার (৬ নভেম্বর) রাত থেকে ওই দুই নেতার কথোপকথনের ১ মিনিট ৪৩ সেকেন্ডের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এর আগে
দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযানে জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। আটক জুয়েল রানা ঘোড়াঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পান্না মিয়ার ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ও স্থানীয় ফুটবল খেলোয়াড়। যৌথ বাহিনীর অভিযানে তার
বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য আইনের দুই পৃথক মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন এই রিমান্ড আদেশ দেন। আদালতের জিআরও এসআই এনামুল হক জানান, দুই মামলার
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “তিন মাস হয়ে গেছে, এখনো কেন তারেক রহমান দেশে আসতে পারেনি? কেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি?” তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যেসব নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, সেগুলোর সবই প্রত্যাহার করতে হবে।" রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নবীন দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এসব মন্তব্য করেন ফারুক। কর্মসূচিতে
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের উদীয়মান তারকা ব্যাটার যশস্বী জয়সওয়াল। তার ১৬১ রানের দুর্দান্ত ইনিংসের পর সেঞ্চুরির দেখা পান বিরাট কোহলিও। ভারতীয় দলের এই দুই ব্যাটারের চমৎকার পারফরম্যান্সে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ভারত ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। এতে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের কঠিন টার্গেট রেখেছে ভারত। ভারতীয় দল দ্বিতীয়
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন বলেছেন, “আমাদের উদ্দেশ্য স্পষ্ট—জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত।” রোববার (২৪ নভেম্বর) শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দীন আরও জানান, "যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা আমাদের
যুক্তরাষ্ট্রে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি সামনে রেখে বাংলাদেশ চীন-ভিত্তিক ব্যবসায়ীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠতে প্রস্তুত, এমন বার্তা দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রবিবার (২৪ নভেম্বর) তিনি এক খোলা চিঠির মাধ্যমে এই আহ্বান জানান। আশিক চৌধুরী বলেন, "মার্কিন নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে চীন-ভিত্তিক ব্যবসায়ীদের জন্য শুল্ক ও শুল্কহার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জুলুহার বাজারে , ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে 'হা হা রিঅ্যাক্ট' দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের তিন কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৪ নভেম্বর) সকালে ছাত্রলীগের তিন কর্মী লোহার রড দিয়ে ছাত্রদল কর্মীদের পিটিয়ে গুরুতর আহত করেন। হামলার শিকার ছাত্রদল কর্মীরা হলেন- মো. হাসান, সিয়াম এবং রিয়ান। অভিযোগ উঠেছে, সমুদয়কাঠি ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগের তিন
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন এবং চার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান। শপথ নেওয়া চার কমিশনার হলেন— সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বোয়ালিয়া বাজার এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের নাইমুর রহমান (২২) মোটরসাইকেল নিয়ে উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী জজ আদালতের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিহত আবদুল মতিন তোতার পরিবার এবং স্থানীয় বিএনপি নেতারা। এ সময় বক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন
মাদারীপুরের দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার সকালে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিনের আবেদন করা হলে, বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দেন। এদিন, ব্যাপক পুলিশী পাহারায় মাদারীপুর কারাগার থেকে সাবেক এই দুই এমপিকে আদালতে হাজির করা হয়। জামিনের শুনানী শেষে,
রাজশাহীর দূর্গাপুর উপজেলার শালঘরিয়া গ্রামের ৬২ বিঘা সরকারি জলাশয় দখল নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ওই জলাশয় দখল করেছেন এবং মাছ ধরতে গেলে কৃষকদের ওপর নানা ধরনের হুমকি ও ভয়ভিতি দেখানো হচ্ছে। কৃষকরা এই জলাশয়ে মাছ ধরেই নিজেদের আমিষের চাহিদা মেটাতেন, কিন্তু এখন তারা সেখানে প্রবেশ করতে পারছেন না। জানা যায়,
রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশার চালক ও মালিকেরা তাদের ১২ দফা দাবিতে আজ (২৪ নভেম্বর) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি তারা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, যা তীব্র যানজট সৃষ্টি করেছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে হাজারও রিকশাচালক একত্রিত হন এবং মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক ও তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দেশব্যাপী দ্বীনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেমদের ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন। শনিবার (২৩ নভেম্বর) খুলনা মহানগরী জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কওমি-আলিয়া সব ভেদাভেদ ভুলে, এক হয়ে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করতে
১২ বছর আগে, ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশন লিমিটেডে ঘটেছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ড, যা বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে অন্যতম সবচেয়ে প্রাণঘাতী ঘটনা হিসেবে পরিচিত। আজও সেই ট্রাজেডির শোক ভারী হয়ে রয়েছে নিহত শ্রমিকদের পরিবারের ওপর, আর আহতরা এখনও ভোগান্তির মধ্যে আছেন। তাজরীন ফ্যাশনে ৯৮৪ শ্রমিক কাজ করছিলেন অগ্নিকাণ্ডের সময়, যার মধ্যে ১১৩ জন প্রাণ হারান, আহত হন শতাধিক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা বাঁচা-মরার বিক্ষোভ আজ রোববার (২৪ নভেম্বর) ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিক্ষোভকে কেন্দ্র করে পাকিস্তান সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং দেশের বিভিন্ন স্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের বিশাল জমায়েতের বিরুদ্ধে ইসলামাবাদ প্রশাসন কড়া পদক্ষেপ নেয়। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ পুলিশ বিভিন্ন
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নে শনিবার এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিকেল সাড়ে ৫টায় এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম। এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, এবং উপজেলা ছাত্রদলের