দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে- রাজশাহী, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিনি পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালাচ্ছিলেন। এ সময় বিজিবি তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।জানা গেছে, তানজীব নওশাদ পল্লব যশোর শহরের পুরাতন
টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে ডুবে গেছে ফেনীর সব উপজেলা। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। এ অবস্থায় সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুক্রবার (২৩ আগস্ট) ফেনীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অথৈ পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, চাষের জমি, সবকিছুই। অনেক গ্রামে বাড়ির পর বাড়ি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।শুক্রবার (২৩ আগস্ট) বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। কামরুল ইসলাম বলেন, এই মুহূর্তে দেশের ১১ জেলা বন্যা প্লাবিত আছে। বন্যায় সিভিয়ার অবস্থায় রয়েছে ফেনী। এ ছাড়া কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া,
ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২২ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির স্টাফ রিপোর্টার কাকন রেজা, কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল। নবগঠিত শেরপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র
ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। যেসব অঞ্চল এখনও পানির নিচে তলিয়ে যায়নি, সেসব অঞ্চলও ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে প্রায় ৪ লাখের বেশি পরিবার পানিবন্দি ও ২৯ লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে দক্ষিণাঞ্চলের নয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমার কাছাকাছি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে
ফেনী, কুমিল্লাসহ দেশের ১৩টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।শুক্রবার (২৩ আগস্ট) বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। একটি ফেসবুক পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, ‘সাম্প্রতিক বন্যার কারণে আমার দেশবাসীর দুর্ভোগে গভীরভাবে উদ্বিগ্ন।
টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিপৎসীমার ওপর দিয়ে বইছে ৯ নদীর পানি। শুক্রবার (২৩ আগস্ট) পর্যন্ত সব মিলিয়ে এখন দেশের ১৩টি জেলা বন্যাকবলিত
ভারতের ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট স্বয়ংক্রিয়ভাবে (আপনা-আপনি) খুলেছে বলে দাবি করেছেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানী আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মহাকরণে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি এই দাবি করেন। অভিষেক সিং বলেন, ডুম্বুর বাঁধে তিনটি গেট রয়েছে। পানির স্তর সমুদ্র পৃষ্ট থেকে ৯৪ মিটার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে গেটগুলো খুলে যায় এবং অতিরিক্ত পানি
টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এর মধ্যে চার জেলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে- চলমান বন্যায় কুমিল্লায় এখন পর্যন্ত চারজনের
" বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" প্রতিপাদ্যে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৪ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২২আগস্ট) সকাল ১০ টায় পটুয়াখালী সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক
মৌলভীবাজারের কমলগঞ্জের বানভাসি মানুষ গত চারদিন ধরে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে শ্রীমঙ্গল পৌরসভার সদ্যবিদায়ী মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া মধুর উদ্যোগে কমলগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর, চন্ডীপুর, মহেশপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী এক হাজার পাচঁশত মানুষের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি ইত্যাদি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় ২০১৯ সালে জাতীয়করণ হওয়া সত্ত্বেও অদৃশ্য অপশক্তির ষড়যন্ত্রের কারণে জাতীয়করণ থেকে সুবিধা বঞ্চিত শিক্ষক ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দরা মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার (২২ ই আগষ্ট) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচী করে সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষক ও কর্মচারীরা এবং শিক্ষার্থীবৃন্দরা।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) ১০ দিনের রিমান্ডে আছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি নানা ধরনের তথ্য দিচ্ছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, রিমান্ডে কোটা আন্দোলন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদে ডিবিকে সালমান এফ রহমান বলেন, ‘আন্দোলনের সময়
চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স আসা থমকে গেলেও অন্তর্বর্তী সরকার গঠনের পর গতি বেড়েছে। আগস্টের প্রথম ২০ দিনে দেশে বৈধপথে ১ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টের ২০ তারিখ পর্যন্ত দেশে আসা ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার আগের বছরের একই সময়ে আসা রেমিট্যান্সের তুলনায় ৩৬ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ে যা ছিল
গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতন, শেখা হাসিনার দেশত্যাগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া দুই যুবককে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা, লাশ গুম ও হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে বাড়িতে আগুন দেওয়াসহ নানা অভিযোগে দিনাজপুরে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলায় দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও
কুমিল্লা দেবীদ্বার উপজেলার পৌর বিনাইপার এলাকায় জোবেদা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ মহিলা ছাতা হাতে তার স্বপ্নের ঘর ডুবে যাচ্ছে এভাবেই দেখাচ্ছিলেন তিনি। তখন তাকে বলতে শোনা গেছে তার ঘর থেকে তিনি তেমন কিছুই বের করে নিয়ে আসতে পারেনি। তিন দিন ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলের পানিতে কুমিল্লার দুঃখ খ্যাত গোমতী নদী এখন পানিতে টইটম্বুর। নদী ছাড়িয়ে পানি এখন দুকোলের
কক্সবাজারের টেকনাফে যেসব এলাকায় মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক আশ্রয় নিয়েছে সেসব রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক এলাকায় নিরাপত্তা জোরদার ও স্থানীয়দের চাকুরি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অতি সত্তর মিয়ানমারের সাথে কুটনৈতিক আলাপের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে অন্তর্তিকালীন সরকার ড. মুহাম্মদ ইউনুসের প্রতি আহবান জানিয়েছেন উখিয়া টেকনাফের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার হ্নীলা
কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অপসারন, কারিগরি পদে নন কারিগরি জনবল নিয়োগ বন্ধ, ২০২১ সালে নিয়োগকৃত ২১৮১ জন ক্রাফট ইন্সট্রাক্টরকে আগামী ২৫ আগষ্টের মধ্যে কর্মস্থল থেকে প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন সহ ১৬ দফা দাবি আদায়ে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন কারিগরি বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২'আগস্ট) সকালে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ছাত্র-জনতা হত্যার ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৩ ঘন্টায় কলাপাড়া উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে সব কিছুতে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পানির নিচে তলিয়ে আছে আমন
সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল দম্পতির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত এই দম্পতিকে রিমান্ডের আদেশ দেন। চাকরিজীবী মো. ফজলুল করিম হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী প্রধান প্রতিবেদক ফারজানা রুপার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র
চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশবৃন্দ। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) এসেসিয়েশন পিরোজপুরের আয়োজনে একদফা দাবী নিয়ে কর্মবিরতি পালন করেন নকল নবিশবৃন্দ। এসময় জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরোধী পালন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সট্রা মোহরার