নাটোরের লালপুরে আজ (২৬ নভেম্বর) সকালে ট্রাক ও চার্জার ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান মোড়ে, যেখানে একটি সুপারি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চার্জার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক ও ভ্যান চালকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চার্জার ভ্যানের চালক অলপু থান্দার (৪৫) স্থানীয় কদিমচিলান এলাকার ইসরুথান্দারের ছেলে, এবং ট্রাক চালক মোস্তাকিম (২৪) বাগেরহাট জেলার জালাল উদ্দিনের
কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তাবর্তী ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বিজিবি সদস্যরা এই সফল অভিযান চালায়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র বিজিবি সদস্যরা টহল দেওয়ার সময় জানতে পারেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে। এর
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত সপ্তাহে রপ্তানি স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে গেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে হিলি স্থলবন্দরের পণ্য বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং দাম বেড়েছে। বর্তমানে ভারতীয় আলু ৭০ টাকায়, দেশি আলু ৭৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগের
পটুয়াখালী জেলার নিজামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫,৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) রাত ১২:৩০ টায় কোস্ট গার্ডের দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুরের সদস্যরা মহিপুর থানাধীন ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একজন ব্যক্তির
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা পরিস্থিতি চরমে পৌঁছেছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতাকর্মীরা ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ করার উদ্দেশ্যে গত ২৪ নভেম্বর রাজধানীতে পৌঁছানোর চেষ্টা করলেও, নিরাপত্তা বাহিনীর ব্যারিকেডের কারণে তাদের অগ্রগতি ব্যাহত হয়েছে। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে ডি-চকে পৌঁছাতে চাইলেও, সরকার তাদের আন্দোলন থামানোর জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সরকার সেনাবাহিনীকে মোতায়েন করেছে এবং সংবিধানের ২৪৫ অনুচ্ছেদ
চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে আদালত। ২৬ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ২৫ নভেম্বর বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে জামিনের আবেদন নাকচ
কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে। স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলক্রসিংয়ে পৌঁছালে একটি অটোরিকশা ট্রেনের সাথে ধাক্কা খায়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে
বাংলাদেশ জাতীয় সংসদের সংবিধান সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। দলটি সংবিধানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার জন্য সুপারিশ করেছে, যার মধ্যে উপ-প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা এবং গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করার প্রস্তাব রয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের কাছে এই প্রস্তাবনা জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিএনপির পক্ষ থেকে
বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ইসকন নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সরকার তার মুক্তি দাবি করেছে। বিজেপির নেতারা বলছেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচারের অংশ হিসেবে ঘটেছে এবং এটি আরও বড় আকারে ধর্মীয় দমন-পীড়নের একটি উদাহরণ। ২৫ নভেম্বর সন্ধ্যায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সঙ্গে কথা বলার
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৮ নভেম্বর থেকে কক্সবাজারের সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। তবে, পরিবেশ সুরক্ষা এবং পর্যটন ব্যবস্থাপনা উন্নত করতে কিছু নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতা বজায় রাখা হয়েছে, যা গত মাসে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা হয়েছিল। কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "কেয়ারি সিন্দাবাদ" নামে একটি জাহাজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘোষণা করেছেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ এমপি ও মন্ত্রীদের অবৈধ সম্পদ দ্রুত সময়ের মধ্যে বাজেয়াপ্ত করা হবে। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বৈঠকে অংশ নেয় অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দও। হাসনাত আবদুল্লাহ বলেন, "আজকের বৈঠকে আমরা একমত হয়েছি যে, দেশের ব্যাংকগুলোকে খালি করে, টাকা পাচারের
মঙ্গলবার ইসরাইলের মন্ত্রিসভায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ-বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্বের অধিকাংশ পশ্চিমা দেশ, বিশেষ করে জাতিসংঘ, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইতালি আশা করছে, ইসরাইল এই প্রস্তাবে সম্মত হবে। তবে এর আগে, লেবাননে ইসরাইলের আক্রমণ অব্যাহত রয়েছে, যা পরিস্থিতির আরও অবনতির কারণ হচ্ছে। এদিন, সোমবার, ইসরাইল লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, যার ফলে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অফিস আশঙ্কা করছে, এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হতে পারে, ফলে সাগর উত্তাল রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) আবহাওয়া অফিস থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, গত সোমবার মধ্যরাতে নিম্নচাপটি চট্টগ্রাম
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হওয়া একটি অননুমোদিত সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সোমবার (২৫ নভেম্বর) হবিগঞ্জ থেকে আসা অনিক পরিবহণের বাসে অভিযান চালিয়ে ১৫ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। আটকরা ঢাকায় একটি প্রতিবাদ সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন, যেখানে তাদেরকে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। রূপগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর পূর্বপাড়ে গাড়িগুলো তল্লাশি করা হচ্ছিল। ওই সময়,
আন্টিগুয়া টেস্টে চতুর্থ দিনে শুরুতে ৩৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিল অ্যালিক অ্যাথানাজে। তবে ১২৪ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩৩ রান। আলজারি জোসেফ ১৫ ও কিমার রোচ ১ রানে ব্যাট করছেন। এতে ৩১৪ রানের লিডে
মানিকগঞ্জ থেকে ঢাকায় এসে প্রতারিত হওয়া শতাধিক মানুষ ফেরত এসেছে বাড়ি, এবং তাদের ২৫০ টাকা ফেরত চেয়ে প্রতারক দবির হোসেনের বাড়ি ঘেরাও করেছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে 'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ' নামে একটি সংগঠনের ডাকা সমাবেশে যোগ দিতে দবির হোসেন নামের এক ব্যক্তি মানিকগঞ্জ থেকে শতাধিক লোক ঢাকায় নিয়ে গিয়েছিলেন। তবে, তাদের প্রত্যাশিত সুফল মিলেনি, বরং নানা প্রতারণার শিকার হয়ে তারা
চট্টগ্রাম শহরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে পুণ্ডরীক ধামের অধ্যক্ষ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের জামালখান এলাকায় তার অনুসারীরা সমবেত হতে শুরু করেন। পরে সন্ধ্যায় চেরাগী মোড়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিতরা 'জয় শ্রীরাম'
সৌদি আরবের জেদ্দায় আয়োজিত দুই দিনব্যাপী আইপিএল মেগা নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য হতাশার চিত্র দেখা গেছে। সোমবার (২৫ নভেম্বর) নিলামের দ্বিতীয় দিনে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম উঠলেও তাদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। আইপিএল নিলামের দ্বিতীয় দিন তোলা হয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। চেন্নাই সুপার কিংসের হয়ে গত মৌসুমে পারফর্ম করা মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামে বাগান থেকে বিধবা আয়শা বেগম (৫৫ ) নামে এক নারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় ঝালকাঠি থানা পুলিশ খবর পেয়ে মৃতুদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আয়শা বেগমের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে এবং ১২ বছর পূর্বে তার স্বামী রশিদ শরিফের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তরুণ দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। গত শনিবার (২৩ নভেম্বর) বিকালে অন্নদা হাই স্কুল মোড়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের মীমাংসায় আজ (২৫ নভেম্বর) বিকেল ৪টায় সরাইল উপজেলা পরিষদ কমপ্লেক্সে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে তরুণ দলের কর্মীসভা আয়োজন করা হয়। সভায় তরুণ দলের নতুন কমিটি গঠনের ব্যাপারে কোনো
আশাশুনিতে মাটি চাপা পড়ে জামিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার চাপড়া গ্রামে। নিহত শ্রমিক উত্তর চাপড়া গ্রামের মামুদ আলীর ছেলে। সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, , ঘটনার দিন সকাল থেকে জামিরুল তার ভাই ইমামুল ও চাচাতো ভাই আনারুল সহ আরো অনেকে চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠ সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর খননকৃত মাটি কাটার
জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকালে পত্নীতলা ব্যটালিয়নের অধীন কড়িয়া বিওপির কমান্ডার নায়েক রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৭/২৯ এস হতে ২০ গজ অভ্যন্তরে পশ্চিম কড়িয়া এলাকায় ২৮২ বোতল ফেনসিডিল ও ২২০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক দ্রব্য ফেলে ভারতের
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর এসজিপি, এসইউপি, এমবিবিএস, এমফিল, এমপিএইচ, এমডিএম। স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে বরিশালের দীর্ঘদিনের দাবি পূরণে সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। হাসপাতালের উপপরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার)
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকায় আমজনতার শান্তিপূর্ণ জিয়াফত অনুষ্ঠানে পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটায় মৌলভীবাজারে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষেভ মিছিল শুরু হয়ে চৌমুহনা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘প্রথম