দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ ভাবে পরিচারিত করাতকল অভিযান পরিচালনা করে ৫ হাজারটাকা জরিমানা৷ আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার বিকালে চরকাই রেঞ্জাধীন নবাবগঞ্জ উপজেলায়, নবাবগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আনিসুর রহমান স্যার এর নেতৃত্বে অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। করাত কল লাইসেন্উস বিধি মালা ২০১২ এর ৭ (১২) ধারায় উপজেলার গোলাবাড়ি গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ
বরিশাল বিভাগে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর মধ্যরাত পর্যন্ত পরিচালিত অভিযানে ১৯৩ জেলেকে কারাদন্ড দেওয়া হয়েছে। এসময় প্রশাসন ১৪ লাখ ৪৩ হাজার ১শত টাকা জরিমানা আদায় করেছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ৯ দিনে ১ হাজার ১১২টি অভিযান পরিচালিত হয়েছে, যার মধ্যে ৩৪৬টি মোবাইল কোর্ট এবং ৩৮৬টি মামলা অন্তর্ভুক্ত। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন মৎস্য অবতরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামী সজল কান্তি ঘোষকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ আরিফুল ইসলাম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল শহরে এক অভিযান পরিচালনা করে সাগরদিঘীরপাড় এলাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত দায়রা মামলা নং-২৩৭/২১, সিআর ৩১/২১ (শ্রী) এবং দায়রা মামলা নং-২৩৮/২১, সিআর ৩৬/২১ এর পলাতক আসামী সজল কান্তি ঘোষকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত সজল শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি থেকে এ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছেন সমন্বয়করা। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বঙ্গভবনের সামনে থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত আসছে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ চার দফা দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।মঙ্গলবার (২২ অক্টোবর) বঙ্গভবন এলাকায় কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়। বঙ্গভবনের চারপাশে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সরেজমিনে দেখা যায়, বঙ্গভবনের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটির ব্যানারে আসা বিক্ষুব্ধ জনতা। এর পাশে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ‘রক্তিম জুলাই-২০২৪’ ব্যানারে বিক্ষোভ
মিরপুরে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০২ রানের লিডের জবাব দিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা। দ্বিতীয় দিনে ২৭ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে রান তুলতে পেরেছে ১০১ বাংলাদেশ। এতে দক্ষিণ আফ্রিকার থেকে এখনও ১০১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। জয়
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম মাইদুল ইসলাম লিটনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর রাতে তার নিজ ঘর থেকে রাজাপুর থানার একটি মামলার অভিযোগে তাকে আটক করা হয়। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা জানান, লিটনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে। তিনি কচুয়া ২নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা হাজ্বী
ঝালকাঠির নলছিটি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী ইকবাল কবির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পাহাড় জমে উঠেছে। ২০২৩ সালে তার ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কিন্তু এ অবস্থাতেও তিনি বহাল তবিয়তে রয়েছেন, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। ভিডিওটির প্রসঙ্গে জানা গেছে, এতে দেখা যায় ইকবাল কবির নিজ দফতরের চেয়ারে বসে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভায় এ তথ্য তুলে ধরেন তিনি। সভায় বিশ্ব ইজতেমার সুষ্ঠু আয়োজন ও নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইজতেমা নিয়ে কিছু মতবিরোধ সৃষ্টি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া সাত বছরের শিশু বাসিত খান মুসা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুসার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। তার চিকিৎসায় অর্থসহায়তা করেছে সরকার, আন্তর্জাতিক সংস্থা, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসী বাংলাদেশিরা এবং দেশের সাধারণ জনগণ।
খুলনার খালিশপুরের হাজী মুহাম্মদ মুহসিন কলেজের ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যামামলায় ২১ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম এই রায় প্রদান করেন। আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সরকারি কোঁসুলি রোমানা তানহা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। হাসিবুর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুতের খুটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মোঃ মোস্তাফিজুর রহমান (২৯)। চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। মোস্তাফিজুর রহমান মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির সিন্দুরখান সাব-জোনাল অফিসের লাইনম্যান গ্রেড-১ হিসেবে কর্মরত ছিলেন। নিহত মোস্তাফিজুরের বাড়ি নেত্রকোনা জেলার বাগড়া গ্রামে। তিনি দুই শিশু সন্তানের বাবা। তার পিতা মোঃ আব্দুল
যশোরের মণিরামপুরে "ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" প্রতিপাদ্য নিয়ে ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করেছে নিরাপদ সড়ক চাই সংগঠন। সকাল ১১ টায় মণিরামপুরের চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি চলাকালে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক সম্পর্কিত নানা স্লোগান উচ্চারণ করে এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে। অনুষ্ঠানে
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে নদী থেকে মাটি কাটার অভিযোগে মো. রাশেল সিকদার নামের একজন ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাত ১১ টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া নদীতে মাটি কাটার সময় তাকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো কৌশিক আহম্মেদ। অভিযানের সময় একটি ভেকু, একটি পল্টন এবং “জিদনী এন্ড সিয়াম” নামের
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ২৫২ জন প্রশিক্ষণার্থী উপ-পরিদর্শক (এসআই) শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পেয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি নিশ্চিত করেন যে, এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কিংবা অন্য কোনো উদ্দেশ্য নেই, বরং এটি একাডেমির শৃঙ্খলার বিষয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে শৃঙ্খলা
মিরপুরে যুবদল নেতা হৃদয় মিয়ার হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত, আদালতে ৫ দিনের রিমান্ডে রয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার রাত ১২টার পর মিরপুর-৬ এলাকা থেকে পুলিশ ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম
রাজবাড়ী জেলার পাংশার হাবাসপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক অস্থিরতার চিত্র তুলে ধরছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হাবাসপুর বাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাসিরুল হক সাবু এবং সাবেক সাধারণ সম্পাদক
মিরপুরে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় দিনটি শুরুতেই রোমাঞ্চকর হয়ে উঠেছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কাইলে ভেরাইনে ও উইয়ান মুল্ডারের দুর্দান্ত প্রদর্শনের মাধ্যমে। দুই ওপেনারের চমৎকার ব্যাটিংয়ে প্রোটিয়ারা ১০০ রানের লিড পার করে নেয়। তবে বাংলাদেশে ফিরে আসার আশা জাগান হাসান মাহমুদ, যিনি পরপর দুটি উইকেট তুলে নিয়ে দলের জন্য এক নতুন প্রাণসঞ্চার করেন। মঙ্গলবার (২২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে
ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র সারজিস আলমকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই পদে থাকা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে নতুন করে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্নিগ্ধ, যিনি শহীদ মুগ্ধের বড় ভাই, ছাত্র আন্দোলনের সময় শহীদদের পরিবারের কল্যাণে নিবেদিত। সোমবার অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জন ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই) এর মধ্যে ২৫২ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন একাডেমির প্রিন্সিপাল মাসুদূর রহমান ভুইয়া। একাডেমির কর্তৃপক্ষ জানান, ২০২৩ সালের ১১ নভেম্বর শুরু হওয়া ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ আগামী ৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে ট্রেনিংয়ের সময় শৃঙ্খলার অবনতির কারণে এই পদক্ষেপ নেওয়া
পবিত্র কোরআনের ১৫ পারায় বর্ণিত আসহাবে কাহাফের ঘটনা মানবজাতির জন্য একটি চিরন্তন শিক্ষা। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মাদীর উদ্দেশ্যে পূর্ববর্তী যুগের চিত্র তুলে ধরেছেন, যেখানে সাত যুবকের ঈমান এবং ধৈর্য প্রতিকূল পরিবেশে দৃঢ়তার পরিচয় দিয়েছে। ইসলাম পূর্ব যুগে, যখন মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল, তখন সাত যুবক নিজেদের অন্তরে এক নতুন দিগন্তের সন্ধান পান। তারা মনে করেন, কল্পিত মাবুদ
বাংলাদেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। সোমবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আশ্বাস প্রদান করেন। সাক্ষাতে পররাষ্ট্র সচিব মুলতবি থাকা কর্মসংস্থান ভিসার আবেদন এবং অন্যান্য ভিসা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জানান, আমিরাত সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা সমস্যাগুলো শীঘ্রই সমাধানের
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় সামাজিক মাধ্যমের মুখ সৈয়দ সায়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত, মিরপুর মডেল থানার পুলিশ দ্বারা গ্রেপ্তার হয়েছেন। তাকে যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার মামলায় আটক করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি জানান, সোমবার রাত ১০টার পর মিরপুর-৬ নম্বর
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রথম দিনের শেষ সময়ে পর পর উইকেট হারিয়ে দিন শেষ করলেও, দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে লিড নিচ্ছে সফরকারীরা। এতে হতাশ হচ্ছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪ ওভারে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৮৮ রান। কাইলে ভেরাইনের ৫৪ রান এবং উইয়ান মুল্ডারের ২৯ রানের ব্যাট করছেন। মঙ্গলবার