বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে ভোলা জেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা এলাকা থেকে একটি বিশাল সন্ত্রাসী দলকে গুঁটিয়ে দেয়া হয়েছে। বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ তারিখে রাত ২টা ১৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে সন্ত্রাসী মোঃ সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি গ্রেনেড, ১টি চাইনিজ ছুরি ও ৩টি দেশীয়
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন তাবলীগ জামায়াতের এক বিদেশী মুসল্লি, যিনি ইন্দোনেশিয়ার নাগরিক। নিখোঁজ ব্যক্তির নাম ফাইজির রহমান (৪৮)। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুরঘাটে শখের বসে নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নৌকা
খাগড়াছড়ি সেনানিবাসে শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিনের নামানুসারে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়েছে। ৬ নভেম্বর, বুধবার সকাল ১১ টায় এই আয়োজনটি অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি রিজিয়নে। শহীদ নাজিম উদ্দিন ২০২৩ সালের ১২ মার্চ রামজুতান টিওবি থেকে টহলদলসহ রুমার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের হামলায় তিনি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে শাহাদত বরণ করেন। তার আত্মত্যাগকে
কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা। আর সেই কথাটিই একেবারে প্রমাণ করলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। ৪,৫০০ কিলোমিটার দূরত্ব পেরিয়ে বাংলাদেশে এসে তিনি বিয়ে করলেন ৩ বছরের প্রেমিকার সাথে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের মল্লিকা এবং তুরস্কের মুস্তফার প্রেমের গল্প এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। মল্লিকা, শাহজাদপুরের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কন্যা। তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে এবং বিভিন্ন রাজ্য থেকে ফল আসতে শুরু করেছে। এ অবস্থায় রিপাবলিকান দলের সাবেক কংগ্রেসম্যান জো ওয়ালশ একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন, যা নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলে, তিনি পরাজয় মেনে নেবেন না। বুধবার (৬ নভেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ালশ বলেন, "রাত এখনো শেষ হয়নি। ট্রাম্প ভালো করছে, যা
দেশব্যাপী পুলিশি বিশেষ অভিযানে গত কয়েক সপ্তাহে দৃশ্যমান সাফল্য এসেছে। চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলছে ব্যাপক অভিযান, যা ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও সম্প্রসারিত হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে প্রতিনিয়ত নতুন নির্দেশনা দেওয়া হচ্ছে, যার ফলে এসব অপরাধের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ এই অভিযানের আওতায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাগুলো, বিশেষ করে উত্তরা,
মাগুরায় পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মাগুরা সদরের বাবলু মল্লিক (৩৮), ফরিদপুর সদরের মেহেদী হাসান (২৭), গোপালগঞ্জের মিরাজুল ইসলাম (৫৬), মাগুরা সদর উপজেলার রাসেল শেখ (২৮), এবং মহম্মদপুর উপজেলার হাবিবুর রহমান
রাজধানীর মিরপুর ও উত্তরা পূর্ব থানার পৃথক দুই হত্যা মামলায় ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালত গ্রেপ্তার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে পালন করেন। বিচারক
ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে তাকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, শমী কায়সারের বিরুদ্ধে ৯ অক্টোবর একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছিল,
প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য দীর্ঘ এক মাসের বিরতি শেষে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলি আবারও উন্মুক্ত হয়েছে। গত ৮ অক্টোবর থেকে একাধিক সহিংস ঘটনার পর পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় পর্যটকেরা ফিরতে শুরু করেছেন। প্রথমদিনেই খাগড়াছড়ি শহরের কাউন্টার এলাকায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। বন্ধুবান্ধব ও পরিবার পরিজন নিয়ে অনেকেই সাজেক, আলুটিলা, রিছাং ঝর্ণার
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনগণ গত ১৬ বছর ধরে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর ধানখালী ডিগ্রি কলেজ মাঠে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। মোশাররফ হোসেন বলেন, “আওয়ামী লীগের শাসনামলে ২০১৪ সালে অটো পাশ দিয়ে ১৫১টি আসন গ্রহণ করা হয়েছে, ২০১৮ সালে রাতের ভোটের মাধ্যমে নির্বাচনী তামাশা
খাগড়াছড়ি জেলায় মঙ্গলবার বিকেলে আকস্মিক ঝড় ও বজ্রপাতে ২ জন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ক্ষতি হলে বহু গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত খাগড়াছড়ি জেলার সদরসহ বিভিন্ন উপজেলায় ঝড়ো বাতাস, বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। আলুটিলা পুনর্বাসন অচাইপাড়া এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ৮০ বছর
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী মোহনায় মাছ ধরতে যাওয়া ২০ জন মাঝিমাল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (৫ নভেম্বর) বিকাল ৩টা-৪টার দিকে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এ সময়, জেলেদের ব্যবহৃত ১৫টি নৌকা ও ২টি বোটসহ মাছ ধরার জালও নিয়ে যায় তারা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
ঘুষ একটি অন্যায় কাজ- একথা সকলে একবাক্যে স্বীকার করেন।অথচ দুঃখজনক যে, এটি দেশের সর্বত্র বহাল তবিয়তে চালু রয়েছে। এতে একজনের প্রাপ্তি এবং অন্যজনের ক্ষতি ও মনঃকষ্ট, মানুষে মানুষে ঘৃণা, ক্ষোভ, আইনের প্রতি অশ্রদ্ধা ইত্যাদি নৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়ে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা ক্রমে বিপর্যয়ের দিকে ধাবিত হয়।অপরদিকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ অখুশি হন। এর অশুভ পরিণতি এক সময় নিজের উপর ও
চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত একটি সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে, বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালায়। সূত্রে জানা যায়, ইসকন নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে ওসমান নামে এক ব্যবসায়ীর দোকানে হামলা এবং ভাঙচুর চালায় সংগঠনটির সদস্যরা।
কমালা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প-যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে।বিশেষ করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটকে ঘিরে সেই আলোচনা আরো জোরালো হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে অতীতে মার্কিন রাজনীতিকদের, বিশেষ করে ডেমোক্র্যাট নেতাদের সাথে ভালো সম্পর্ক দেখা গেছে।বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকারের মত বিষয়গুলোতে জোর দেয় ডেমোক্র্যাট
বাংলাদেশ জাতীয় দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ সালাউদ্দিন। দীর্ঘদিন ধরেই তার এই নিয়োগ নিয়ে গুঞ্জন ছিল, এবং মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ ঘোষণা করেছে। বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ সালাউদ্দিনকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কোচিং ক্যারিয়ারে দুই দশকের অভিজ্ঞতা থাকা সালাউদ্দিন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের ফাঁসির দাবিতে বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪.৩০ টায় নাকতাড়া কালিবাড়ি বাজার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। তিনি বলেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে। দীর্ঘ ১৫
নওগাঁর রাণীনগর উপজেলার মালশন গ্রামে মিম আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন তার সাবেক স্বামীর অত্যাচারের কারণে। সাবেক স্বামী হেলাল উদ্দিন সরদার (২৭) ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে মিমের আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার পর গভীর অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন মিম। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তার মৃত্যু হয়। স্থানীয়
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ নিয়ে বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটা ভূতের মুখে রামনাম’। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানুষ বিশ্বাস করে না। রোববার, লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে এক সাক্ষাৎকারে হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির সঙ্গে একমত হওয়া এবং তাদের সঙ্গে একযোগে কাজ করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত’। তিনি আরও
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা মোট ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা স্থগিতের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল আদালতের বিচারক মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান খান কামালের ব্যাংক হিসাবের মধ্যে জনতা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সীমান্ত ব্যাংক, সিটি
ঢাকা, ৫ নভেম্বর ২০২৪: গুমসংক্রান্ত তদন্ত কমিশন ঢাকা এবং এর আশপাশের এলাকায় ৮টি গোপন আটককেন্দ্র শনাক্ত করেছে বলে জানিয়েছেন কমিশনের সদস্যরা। আজ (মঙ্গলবার) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুম সংক্রান্ত অভিযোগের তদন্তে কমিশন গোপন আটককেন্দ্রগুলোর সন্ধান পেয়েছে। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, এক বিশেষ সেলে বন্দী
গোপালপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তুহিন হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে জামাতে ইসলামী বাংলাদেশ গোপালপুর শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় জামাতের টাঙ্গাইল জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবির, গোপালপুর শাখার আমির হাবিবুর রহমান তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন, গোপালপুর উপজেলা শাখার সাংগঠনিক
চলতি রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য গোপালপুর উপজেলায় ৫ হাজার ৬০০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার, উপজেলা কৃষি বিভাগ আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন। উপজেলার কৃষি প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৌশিকুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার