দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বদির বিরুদ্ধে দুদক এই মামলা করে। রবিবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে চার্জ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭
সম্পত্তির জন্য টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানীকে হত্যার অভিযোগে করা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- স্বপন কুমার দাস, জাহিদুল ইসলাম, ফরহাদ, মনিরুজ্জামান ভুইয়া, মঞ্জুরুল ইসলাম ও শয়ান মিয়া। মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম অনিল
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১১৪ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৭৮ হাজার ৫৮৬ জন।রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৩৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সেখানে বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন তিনি।ররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভবনটি উদ্বোধন করা হবে।তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুর সঙ্গে ড. মোমেনের বৈঠক হতে পারে। এছাড়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকের প্রস্তুতি
নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছেন বাদল মিয়া নামে এক স্বামী। এসময় আহত হয়েছেন আরও দুজন।রবিবার ভোরে শিবপুর উপজেলার কুমরাদী গ্রামে এই ঘটনা ঘটেছে।নিহতরা হলেন কুমরাদী গ্রামের কাঠমিস্ত্রি বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪০), বাড়ির মালিক তাজুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)।শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও
আরও ১০ জোড়া অর্থাৎ ২০টি কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৬ সেপ্টেম্বর নতুন করে চলাচলের জন্য নামবে আরও ১৮ জোড়া যাত্রীবাহী ট্রেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন রুটে এসব কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে বলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার জানান। আজ থেকে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার ৬৬ তম জন্মদিন আজ।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা সপরিবারে যখন বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে সে সময় শেখ রেহেনা বড় বোন শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানিতে
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল ছয়টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় শতাধিক যানবাহন।বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি মাওয়া সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, সকাল থেকে সীমিত আকারে কে টাইপ ও ছোট মিলে পাঁচটি ফেরি চলাচল শুরু হয়েছে। চ্যানেল দিয়ে রো রো ফেরি চলাচলের উপযোগী না হওয়ায় এ রুটে এখনও
করোনার কারণে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে অনলাইন ক্লাস। অক্টোবরের প্রথম সপ্তাহে এ স্তরের ক্লাস শুরু হবে। এ লক্ষ্যে ১ অক্টোবর বাজারে এই ক্লাসের পাঠ্যবই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ভর্তি কার্যক্রম চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্বাসকষ্ট নিয়ে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাতে তাকে হাসপাতালের কার্ডিও নিউরো টাওয়ারে ভর্তি করা হয়েছে।করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা অমিত শাহ শ্বাসকষ্টের কারণে আবারো হাসপাতালে ভর্তির হয়েছেন বলে জানা যায়।গত ২ আগস্ট ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন। গুরুগাওয়ের মেদান্তা বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা নেয়ার পর গত সপ্তাহে ছাড়া পান ভারতীয়
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমানের নিকট প্রতিকার পায়নি,উল্টো রোহিঙ্গাদের পক্ষ নিয়ে স্থানীয় গ্রামবাসীর বসতভিটার জায়গা দখল,ফলজ গাছ নির্বিচারে কর্তন,স্থানীয়দের বসতবাড়িতে কর্মরত শ্রমিকদের কাজে বাঁধাদান সহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে জরুরী প্রতিবাদ করেছে ক্ষতিগ্রস্ত স্থানীয় গ্রামবাসীরা।তাঁরা আরো বলেন প্রধানমন্ত্রী গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করছেন,সে পদক্ষেপ উপেক্ষা করে ক্যাম্প ইনচার্জ কেন স্থানীয়দের উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছেন প্রশ্ন রাখেন। ১২
দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৬৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।শনিবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়।ওমর আলী শেখকে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করার কথা।বিষিয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়,
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হল ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুককে।রক্তে সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।যার কারণে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে কার্গো বিমানে করে অভিনেতাকে সিঙ্গাপুর নেয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ফারুকের ব্যক্তিগত সহকারী শিপন।তিনি জানান, রবিবার সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
করোনায় আক্রান্ত হওয়া খল অভিনেতা সাদেক বাচ্চুকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাদেক বাচ্চুর হৃদযন্ত্রের ৮০ শতাংশই কাজ করছে না। যার কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।অভিনেতার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান চিকিৎসকরা। এর
প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। সারা বিশ্বে এখনো তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা নয় লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ৮ লাখের বেশি মানুষ।গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ৯৮৩ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও ২
নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর জাকাত আদায় করা ফরজ। অনেকেই জাকাত আদায় নিয়ে অবহেলা করে থাকে। আবার অনেকেই জাকাত দিতে চায় না। অথচ জাকাত ফরজ হওয়া ব্যক্তির জন্য তা আদায় করা খুবই জরুরি। জাকাত আদায় না করলে দুনিয়ায় যেমন রয়েছে ক্ষতি তেমনি জাকাত আদায় না করার পরিনাম খুবই ভয়াবহ।জাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠোর হুশিয়ারি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলাকারী মূল আসামি যুবলীগের বহিষ্কৃত নেতা আসাদুল হক নাকি ইউএনওর বাসার বরখাস্তকৃত মালি রবিউল ইসলাম ফরাস এটা নিয়ে দেখা দিয়েছে ধুম্রজাল। আসাদুল হক র্যাবের কাছে স্বীকারোক্তিতে নিছক চুরির ঘটনা দেখে ফেলায় হামলার কথা বললেও পুলিশ জানাচ্ছে, চাকরি থেকে বরখাস্ত হওয়ার ক্ষোভেই এই ঘটনার সঙ্গে জড়িত হন রবিউল ইসলাম ফরাস। এবার তাকেই প্রধান
করোনার সম্ভাবনাময় ভ্যাকসিনগুলোর একটি তৈরি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বৃহৎ পরিসরে মানবদেহে পরীক্ষা চালিয়ে কার্যকারিতা যাচাইয়ের সময় ভ্যাকসিন গ্রহণকারীদের একজন অসুস্থ হয়ে পড়ায় সম্প্রতি গোটা পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়। ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ফের ওই ট্রায়াল শুরুর কথা জানিয়েছে।অক্সফোর্ডের তৈরি করোনার সম্ভাব্য ওই ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগ ও উৎপাদনের কাজ করছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি শনিবার জানিয়েছে,
সরাইল উপজেলার সদর ইউনিয়ন এর উচালিয়া পাড়া গ্রামের বয়জ্যেষ্ঠ মুরুব্বী রুসমত হাটির মোঃ লতিফ হোসেন (৯৮) আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে নাতি নাতনি সহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শনিবার বাদ এশা উপজেলার উচালিয়া পাড়া মাদ্রাসার মাঠে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিষেধাজ্ঞার মধ্যেও আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম তালিকায় সাকিব আল হাসানের নাম থাকলেও এ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামী ১ অক্টোবর এলপিএলের নিলামটি অনুষ্ঠিত হবে।জুয়াড়ির তথ্য গোপন করায় সাকিবকে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বছরের ২৯ অক্টোবর থেকে নিষিদ্ধ আছেন সাকিব। আগামী ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে
আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে প্লেনে শতভাগ আসনে যাত্রী নিতে পারবে।ফলে করোনায় ২৫ শতাংশ আসন খালি রাখার যে বিধিনিষেধ ছিল, তা থাকছে না।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন,২৫ শতাংশ আসন খালি রাখার যে বাধ্যবাধকতা নির্দেশনা ছিল, আগামী রোববার থেকে অভ্যন্তরীণ রুটে তা থাকছে না। বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী আগের মতো শতভাগ আসনে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো। তিনি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের জন্যই বার বার প্রধানমন্ত্রী হয়েছেন। মানুষ শান্তিতে থাকবে সেজন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য মুজিববর্ষ উপলক্ষে সরকার দেশের বিভিন্ন এলাকায় ৮ লাখ পরিবার- যাদের বাড়ি নেই, নদী ভাঙনের শিকার- সেই সব পরিবারকে বাড়ি করে দেওয়া হবে।শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় শরীয়তপুরের নড়িয়া পয়েন্টে পদ্মার
কোভিড মাহমারী একটি বৈশ্বিক সংকট, যেটি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ও এক ধরনের সংকটে ফেলেছে।প্রতিটি সংকটই সম্ভাবনার নতুন দিক উন্মোচন করে। করোনা মহামারী শিক্ষা ব্যবস্থায় ‘ই-লার্নিং’ কার্যক্রম ব্যবহার বাড়ানোর জন্য নতুন একটি দিগন্ত উন্মোচিত করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের বর্তমান সময়ে ‘ই-লার্নিং’ অত্যন্ত কার্যকর এবং সামনের দিনগুলোতে এটি আরো ব্যাপকভাবে ব্যবহৃত হবে।এমনটাই বললেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।আজ শনিবার ঢাকা চেম্বার অব কমার্স
ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে পড়ে প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কিভু প্রদেশের কামিটুগা শহরে শুক্রবার অস্থায়ী খনিটিতে এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নর থিও এনগবাবিজে কাসি বলেছেন, ‘৫০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই তরুণ।’কামিতুগা মেয়র আলেকজান্দ্র বুন্দিয়া বলেছেন, ‘আমরা এখনো হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই।’ সূত্র: এএফপি