করোনা মহামারি পরিস্থিতিতে বেশ চাপের মধ্যেই আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। করোনা সঙ্কট মোকাবিলায় তার নেতৃত্বে অসন্তুষ্ট দেশের জনগণ। তিনি এই মহামারিকে শুরু থেকেই সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। আর এর ফল ভোগ করতে হচ্ছে সবাইকে। এদিকে বোলসোনারোর ওপর ক্ষোভ থেকে দেশটির তিন বাহিনী অর্থাৎ সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধানরা পদত্যাগ করেছেন। করোনা মহামারির শুরু থেকেই সমালোচিত হয়ে আসছেন বোলসোনারো। কিন্তু কোনো
৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয়েছে গণপরিবহনের চলাচল।বুধবার (৩১ মার্চ) সকাল থেকেই বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।সেসঙ্গে করোনার সংক্রমণ ঠেকাতে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করা হচ্ছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ ভাড়া আদায় করা হবে। এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়৷ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাংলার বার ভুইয়ার' ঈসা খাঁ'পরিষদ ও পাঠাগার এর গঠনতন্ত্রও কার্যনির্বাহী কমিটির অনুমোদনকল্পে সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ( ৩০ মার্চ) সকালে বাংলার বারো ভূঁইয়াদের প্রধান সনদের আলা ঈসা খাঁ' এর স্মরণে প্রস্তাবিত সরাইল " ঈসা খাঁ' পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. শাহজাহান ঠাকুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সরাইল- আশুগঞ্জ আসনের সাবেক এমপি এ্যাড. জিয়াউল হক
বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে ২৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮৭ লাখের বেশি মানুষ। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৫৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ৭১৩ জন।আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বুধবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী বর্ষীয়ান রাজনীতিবিদ ও শায়খুল হাদিস মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের মৃত্যুর
আজ বুধবার (৩১ মার্চ) দেশের চারটি পৌরসভায় ভোগগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। করোনা থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যশোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভার সব পদে এবং ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত
জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। জাকাত আদায় করা ফরজ। জাকাত না দেয়া কবিরা গোনাহ। জাকাত না দেয়ার মারাত্মক শাস্তির কথা এসেছে কুরআনে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তা ঘোষণা করেছেন- আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পন্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে। বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে
হেফাজত আমিরের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন নারায়নগঞ্জের বহুল আলোচিত ডিআইটি মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল। সোমবার রাতে মসজিদে শবে বরাতের বয়ান দেয়ার সময় তিনি এ ঘোষণা দেন। এ সময় মাওলানা আবদুল আউয়াল বলেন, হেফাজতের নেতৃত্বে নয়, একজন কর্মী হিসেবে থাকবেন। হরতাল ইস্যুতে মহানগর নেতাদের অতি বাড়াবাড়ি ও পরদিন দোয়া মাহফিল ভিন্নস্থানে করার অভিযোগ এনে আমিরের পদে থাকতে অনীহা প্রকাশ করেছেন তিনি। শবে বরাতের
করোনা থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার চারটি পৌরসভায় ভোগ গ্রহণ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর বাকি পৌরসভা আগামী ১১ এপ্রিল হওয়ার কথা রয়েছে। যশোর সদর, মাদারীপুরের কালকিনি পৌরসভা সব পদে, ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হবে বলে মঙ্গলবার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ইসির অতিরিক্ত
পবিত্র রমজান মাসে প্রতিদিন ৬০ হাজার লিটার স্যানিটাইজার ব্যবহার করে ১০ বার ধোয়া হবে মক্কার গ্র্যান্ড মসজিদ। এসময় ৩০টি থার্মাল ক্যামেরা দিয়ে মসজিদে আসা সীমিত সংখ্যক মুসল্লি তাপমাত্রা মাপা হবে। যাতে করে রমজানের সময় সবাইকে করোনাভাইরাস থেকে রক্ষা করা যায়। করোনার কারণে স্থগিত থাকার সাত মাস পর গত বছরের অক্টোবরে ওমরাহ হজ পুনরায় শুরু হয়। তবে সরকারি একটি অ্যাপ দিয়ে প্রতিদিন
আর কয়েকদিন পর থেকেই বিশ্বব্যাপী শুরু হবে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। গত বছরের ন্যায় এবারও মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই মুসল্লিদের ইবাদাত-বন্দেগি করতে হবে। সেই উপলক্ষে সংশ্লিষ্ট নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। যেখানে মসজিদে ইফতার করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হঠাৎ করেই বাড়তে থাকা কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সেখানে বেশ কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। তবে
রাজধানীর তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাময়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন আসিফুর রহমান আসিফ (২৬) ও পিয়াস শেখ (২৮)। সোমবার (২৯ মার্চ) তেজগাঁও থানাধীন তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও জোনাল টিম। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, ৪টি
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণের অপরাধে মোস্তাক আলীর নামের এক ভেজাল গুড় ব্যবসায়ীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মোস্তাক উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে মৃত জমিন উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার ভেজাল গুড় ব্যবসায়ী মোস্তাক আলী কে চার মাসের
নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে জেলেদের জন্য বিতরণ করা চাল থেকে ৩৬ বস্তা (প্রায় ১১শ‘ কেজি) চাল গায়েব হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে চাল বিতরন করতে গিয়ে মৎস্য বিভাগের ফিরোজ আহমেদ আহমদ ও ট্যাগ অফিসার মো. নুরুন্নবী সাড়ে ৩৬ বস্তা চাল কম পান। এ নিয়ে জেলেদের মধ্যে উত্তেজনা দেখা দিলে চাল বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়। ইউপি চেয়ারম্যান,
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে কৃষকদের ট্রাক্টর উপহার দিলেন আমেরিকা প্রবাসী করোনা যোদ্ধা ডা. ফেরদৌস খন্দকার। কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাকসার গ্রামের কৃষকদের তিনি ওই ট্রাক্টরটি কিনে দেন। ডা. ফেরদৌস খন্দকারের পক্ষে দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং আইন সহায়তা কেন্দ্র (আসক)’র সভাপতি মোঃ কাউছার হায়দার মঙ্গলবার বিকেলে স্থানীয় কৃষকদের কাছে অনুষ্ঠানিক ভাবে ট্রাক্টরটি হস্তান্তর করেন। মোঃ
খুলনায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মো. নাঈমুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নগরীর খানজাহান আলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। সোমবার (২৯ মার্চ) বেলা ১২টায় নগরীর ফুলবাড়ীগেট পুরাতন টিটি কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সোমবার বেলা ১২টার দিকে নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পুরাতন টিটি কলেজ রোডস্থ যোগিপোল ইউনিয়নে আওয়ামী
রাজবাড়ীতে ট্রেন ও ইট ভাটার ড্রাম ট্রাকের সংঘর্ষে চালক পলাশ শেখ (৩৫) ও হেলপার মিলন হোসেন (৪০) নিহত হয়েছে। এসময় একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার সংলগ্ন কামাল মিয়ার ইটভাটার সামনে রেল লাইনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রেল রুটে সোয়া তিন ঘন্টা ট্রেন
সমুদ্রসীমা লঙ্ঘন করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে বিভিন্ন সময়ে আটক হন ভারতের ৬১ জন জেলে।বাংলাদেশ নৌ বাহিনী ও কোস্টগার্ড মাছ ধরার জাল ও ট্রলারসহ তাদের আটক করে। সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে সেসময় তাদের মামলা দিয়ে জেল হাজতে পাঠায় পুলিশ। সাজার মেয়াদ শেষে তাদের ভারতে পুশব্যাক করা হয়েছে।এই জেলেদের বেশিরভাগের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তিন মাস ১০ দিন পর আজ মঙ্গলবার
গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে, অনেক উন্নত দেশেও এ পরিমাণ স্বাধীনতা ভোগ করে না।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাজ্যে একটি ভুল সংবাদ পরিবেশনের কারণে ১৬৭ বছরের পুরোনো পত্রিকা ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’, যেটি এক সময় বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ছিল, সেটি
নওগাঁয় মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশের নামে শহরের বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শিক্ষা প্রতিষ্টানে হামলা, দোকানপাট, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁ জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেল ৫টায় সরিষাহাটির মোড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭০ জন ভোটারের মধ্যে ৬৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পদাধিকার বলে জেলা প্রশাসক নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সভাপতি। নির্বাচনে সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক পদে এম মুখলেছুর রহমান খান, যুগ্ম সম্পাদক পদে এ কে এম আব্দুল্লাহ্, কোষাধ্যক্ষ
তালায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের ঘটনা ঘটেছে। সোমবার রাতে তালা উপজেলার ফলেয়া গ্রামের রাম প্রসাদ বসাকের লম্পট ছেলে শুভ বসাকের বাড়ি এই অননশনের ঘটনা ঘটে। লম্পট শুভ বসাক সদ্য এস এস সি পাস করে খুলনা পাবলিক কলেজে লেখা-পড়া করে। একই গ্রামের তালার মাগুরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী ও মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এ কান্ড ঘটায়। তবে মেয়ের পরিবারের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী করা হয়েছে।মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৪টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এক লাখ ৬০ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করা হয়। এতে ৯ হাজার ৪০৮ জন মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, এটি বিশ্বের সর্ববৃহৎ মানব লোগো। মানব লোগো প্রদর্শনের জন্য গত একমাস ধরে প্রস্তুতি চলালিয়ে বঙ্গবন্ধু উদ্যানে আজ
‘নৈতিক সমাজ’ নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দল গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। এছাড়া নৈতিক সমাজের পক্ষে সাবেক বিচারপতি আব্দুস