প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আগুনেও ঝাঁপ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সজ্জন ব্যক্তি, সফল মানুষ। কিন্তু তাকে সহযোগিতা করার জন্য সেখানে আরেকজনকে দায়িত্ব দেওয়া উচিত। বিশেষ
রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন। গত ২৭ অক্টোবর এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। ওইদিন প্রবীণ আইনজীবী বাসেত মজুমদার মারা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইউপি নির্বাচনে সবসময় একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে।বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনে সহিংসতা হচ্ছে। অভিযোগ উঠেছে যেভাবে
অতিরিক্ত ভাড়া নিলেই বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম।বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় বেশি ভাড়া নিলে বাসগুলোকে ‘ডাম্পিং’ করা হবে বলেও জানান তিনি। নজরুল ইসলাম বলেন, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য বিআরটিএ ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি। বিএনপি এদেশে নষ্ট রাজনীতির হোতা এবং নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে। সচিবালয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে তাঁর দপ্তরে ব্রিফিংকালে তিনি একথা বলেন।‘দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের
ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে বুড়িগঙ্গা নদীর উপরে নির্মিত শহীদ বুদ্ধিজীবী সেতু তথা বসিলা ব্রীজ । স্থানীয় ভাবে এটি বসিলা ব্রীজ হিসেবে পরিচিত। ঢাকার সাথে বসিলা তথা কেরানীগঞ্জ এলাকাকে সংযুক্ত করার লক্ষ্যে ৮৪ কোটি ৯লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মান করা হয়। প্রথমে বুড়িগঙ্গা ৩য় সেতু নাম করন করা হলেও বাংলাদেশ সরকারের মাননীয়
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোট দিলেন সেই দুই মৃত ব্যক্তি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে তকিপুর হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা ভোট দেন।তবে ভোটের দিনও তাদের পড়তে হলো দুই ঘণ্টার চরম ভোগান্তিতে। ভোটার তালিকায় মৃত থাকায় সহকারী প্রিসাইডিং অফিসার তাদের ভোট প্রদানে বাধা দেন। পরে ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদের সংশোধনী কাগজপত্র দায়িত্বে তাকা প্রিসাইডিং অফিসারের কাছে পাঠিয়ে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সাতটি ইউনিয়নে আজ বৃহস্পতিবার ১১ নভেম্বর সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সাত ইউনিয়নের ৬৭টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। অধিকাংশ ইউনিয়নকেই ঝুঁকিপূর্ণ মনে করছে উপজেলা নির্বাচন অফিস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় প্রতীকে এই নির্বাচনে অংশ না নিলেও দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে আওয়ামী লীগ ও জাতীয়
ডিজেলের দাম বাড়লেও পেট্রোল-অকটেনের দাম বাড়ছে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান।বৃহস্পতিবার (১১ নভেম্বর) ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি একথা বলেন। আনিছুর রহমান বলেন, ডিজেলের পর পেট্রোল-অকটেনের দাম বাড়ানোর প্রক্রিয়ার কথা সঠিক না। পেট্রোল পুরোটাই দেশীয় পণ্য আর সামান্য অকটেন আমদানি করা হয়।তিনি আরও বলেন, আমরা কিছু মিডিয়ায় এমন খবর
নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছেন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার বাঁশগাড়িতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪০)। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী। দুলাল মিয়া ও আরও একজনের পরিচয় জানা যায়নি।জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার।
শান্তিপূর্ণভাবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।সকাল ৯ টার দিকে উজানচর ৮ নম্বর ওয়ার্ডের সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এই কেন্দ্র ২ হাজার ২৭৭ জন ভোটার রয়েছে। তাছাড়া আরো কয়েকটা কেন্দ্র ঘুড়ে দেখা যায় ভোটারদের অবস্থা চোখে পড়ার
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ব্যাপক বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। পরে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৩ নং ওর্য়াডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মো. হানিফ (৩০) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর হাজারীবাগ পুরাতন কাঁচাবাজার গাবতলা মসজিদ গলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতের ভাই মাজহারুল হাসান (রাজু) তিনি বলেন, হানিফ মোটরসাইকেল নিয়ে বিকেলে বাসার সামনে এসে দাঁড়ায়। এসময় সাখাওয়াত হোসেন (জনি) নামের এক যুবক পূর্ব শত্রুতার জের ধরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা পাকিস্তান দল সেমিফাইনালের আগে পেল জোড়া দুঃসংবাদ। দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে তাদের দুজনের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে।দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে গতকাল বুধবার দলের অনুশীলনে যোগ দেননি মালিক ও রিজওয়ান। পরে পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহীম বাদিস জানান,
কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। জয়নাল আবেদিন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে তিনি ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পান।
দ্বিতীয় ধাপে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ১২জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর ৬জন, জাকের পার্টির ০৪জন ও বাংলাদেশ সাম্যবাদী দলের ১জন এবং স্বতন্ত্র ২০ জন প্রার্থী সহ মোট ৪৩জন প্রতিদ্বন্দিতা
ব্রাহ্মণবাড়িয়া সরাইল- অরুয়াইল রাস্তা নয় যেন ‘মরণ ফাঁদ’, প্রতিদিনই উল্টে যাচ্ছে গাড়ি শ্রমজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগের নাম চুন্টা ব্রীজ হতে ভূইশ্বর পযর্ন্ত সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটি বড় বড় খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি নামলেই তলিয়ে যায় রাস্তা। মাঝেমধ্যেই এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উল্টে যাচ্ছে রিকশা, ভ্যান, অটোরিকশা। আটকে পড়ছে মালবাহী কাভার্ডভ্যান। ভাটি অঞ্চলের এলাকা হওয়ায় কয়েক লাখ লোক প্রতিদিন দুর্ভোগকে
নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বাঁশগাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন।নিহত সালাহ উদ্দিন মিয়া (৪৫) নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক। জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় পুলিশ প্রায় অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন। এই ঘটনায় তাদের ১৫ জন কর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম বলতে পারেননি। স্বতন্ত্র
খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে খুলনা জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টায় আফিল জুট মিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, শেফালী (৪০) ও মর্জিনা (৩৮)। জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ
দ্বিতীয় ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এবার ২৬টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। দ্বিতীয় ধাপে দেশের ১১৪টি উপজেলার ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করা হলেও ভোট হচ্ছে ৮৩৫ ইউপিতে। কেননা, একটির ভোট বাতিল করেছে ইসি। স্থগিত করা হয় ৭টি ইউপির ভোট।
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ২৫ জন। এর আগে গতকাল (বুধবার) ৭ হাজার ৫৪৩ জনের মৃত্যু এবং ৪ লাখ ৫২ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছিলো। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী,
সাত শ্রেণির মানুষের জন্য মহান আল্লাহর ইচ্ছায় ফেরেশতা ক্ষমা ও কল্যাণ কামনা করেন। হাদিসের বর্ণনায় তা প্রমাণিত। যারা সহজ কাজগুলো নিজেদের জীবনে করবে, তারাই ফেরেশতাদের কল্যাণ কামনা ও ক্ষমা পাওয়ার পছন্দের ব্যক্তিতে পরিণত হবে। এ সাত শ্রেণির আমলকারী কারা? ১. অজু করে ঘুমালে ঘুম মানুষের ক্লান্তি দূর করে। ঘুমের জন্যই রাতকে কলো আবরণে ঢেকে দেওয়া হয়েছে। তাই কেউ যদি অজু করে ঘুমায়
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ম্যাথু হেইডেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়েছেন। খুব অল্প সময়েই পাকিস্তান দলের খেলোয়াড়দের সাথে সখ্যতা তৈরি হয়েছে হেইডেনের। নিজে খ্রিষ্টধর্মের অনুসারী হলেও ইসলাম ধর্ম সম্পর্কে নতুন করে জানার আগ্রহ তৈরি হয়েছে ম্যাথু হেইডেনের। পাকিস্তানি ওপেনার রিজওয়ানের কাছ থেকে ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার পেয়েছেন হেইডেন। যা নিয়ে রিজওয়ানের সাথে বসে