টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের কাছে। এমন লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় টাইগাররা। এদিন ইংল্যান্ডের মঈন আলীর ঘূর্ণিতে প্রথমে ক্যাচ আউট হন লিটন দাস। এর আগে তিনি ৮ বল মোকাবেলা করে ৯ রান করেন। এরপর মঈন আলী নিজের দ্বিতীয় ওভারে নাঈম শেখকে সাজঘরে ফেরান। নাঈম শেখ ৭ বল খেলে
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে। কবে, কীভাবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে, তা পরে জানানো
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলেভে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। বল মাঠে গড়ানোর আগে হাঁটু গেড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।কোমরের চোটে বিশ্বকাপ শেষ সাইফ উদ্দিনের। তার জায়গায় মূল স্কোয়াডে সুযোগ হয়েছে রুবেল হোসেনের। তবে একাদশে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী
আগামী ১৪ নভেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০২১ সালের শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, এবার ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা
আইসিসির চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট ও বলে হাতে সমান দাপট দেখাচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এর পুরস্কারটাও হাতেনাতে পেয়ে গেলেন তিনি। কিছুদিন আগে আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানো সাকিব সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে নবীকে সরিয়ে আবার শীর্ষে উঠে এসেছেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিবের শীর্ষস্থান পুনরুদ্ধার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আমরা নির্বাচন নিয়ে কোনো চিন্তাই করছি না। আগে এই সরকারকে যেতে হবে।তারা পদত্যাগ করে চলে যাওয়ার পর নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন (ইসি) ও নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিতে হবে, এটাই ফাইনাল।বুধবার (২৭অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গত ২০১৮ সালে আপনারা
কুষ্টিয়ার কুমারখালীতে ইমন আলী (২০) নামের এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিয়ে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেন । মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া কাচারিপাড়া গ্রামে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারবিষয়টি নিশ্চিত করেছেন। মৃত তরুণ উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া কাচারিপাড়া গ্রামের জামছের
এক সপ্তাহের মধ্যেই স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে তৃতীয় গবেষণা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, খুব শিগগিরই স্কুলে টিকার কার্যক্রম শুরু হবে। এখন রেজিস্ট্রেশনের কাজ চলমান আছে। এ কাজের আরেকটু অগ্রগতি হলে এক সপ্তাহের মধ্যে আমরা
দেশে জ্বালানির দাম যেভাবে বাড়ছে সেভাবে খাদ্যশস্যের দামও বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে মুদ্রাস্ফীতির বিষয়ে আমরা যে ধারনা করেছিলাম, তার মধ্যেই আছে।সার্বিক বিবেচনায় মুদ্রাস্ফীতি বাড়েনি বলে জানান তিনি। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মুদ্রাস্ফীতি আমরা যে
কুষ্টিয়ার দুটি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী এতথ্য নিশ্চিত করেন।এদের মধ্যে মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ২৯ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সরে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে ৫ জন চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে ২৪ জন প্রার্থী রয়েছেন। অপরদিকে ভেড়ামারা উপজেলার ৬ টি ইউনিয়নে ১ জন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ১৭ টি পণ্যবাহী ট্রাক ও কয়েকটি মটরসাইকেল নিয়ে পাটুরিয়া ঘাটে পৌছালে ৩টি ট্রাক নামতে সক্ষম হলেও ১৪ টি ট্রাক নিয়ে আমানত শাহ নামে একটি রো রো ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ডুবে যাওয়া ট্রাক ও ফেরি উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে আরো যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ
চাঁদপুরের ফরিদগঞ্জে মা মনোয়ারা বেগমকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন মানসিক প্রতিবন্ধী ছেলে মমিন দেওয়ান (৪২)। বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়িতে গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত মনোয়ারা ওই বাড়ির মৃত আবদুল হাশেমের স্ত্রী।পুলিশ জানায়, আসামি মমিন একজন মানসিক রোগী। এর আগে একটি হত্যা মামলায় তিনি জেলেহাজতে ছিলেন। তিন মাস আগে
রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত পিংক সিটির পাশে একটি ছয়তলা ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর
মিয়ানমারের সাবেক বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি আদালতে দেওয়া প্রথম সাক্ষ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে মিয়ানমারের জান্তা সরকার তার বিরুদ্ধে জনসাধারণের মনে উদ্বেগ সৃষ্টির জন্য উসকানি দেওয়ার অভিযোগ আনে। খবর আল-জাজিরার।চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পরবর্তী সময়ে সু চিসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা
রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি। তিনি বলেন, রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন
পাটুরিয়া ঘাটে ফেরিটি ডুবে যায়নি বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো তথ্যে বলা হয়, পাটুরিয়া ঘাটে ফেরিটি কাত হয়ে হেলে পড়েছে, ডুবে যায়নি। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহ তীরের ভিড়ার সময় দুর্ঘটনায় পড়ে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাংচুরের ঘটনার পরিকল্পনা করা হয়েছে গণভবন থেকে। সারাদেশে হামলার ঘটনায় যারা আটক হয়েছে সব ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী।সত্য প্রকাশ হয়ে যাওয়ায়- এখন পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে নির্যাতন করে মিথ্যা নাটক সাজানো হচ্ছে। যা মানুষ বিশ্বাস করে না।বুধবার(২৭অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ সব
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহিরে ও অন্যান্য জেলার মানুষের চা প্রিয় ২১০ পদের সেই চায়ের দোকানে অভিযান। সরাইল উপজেলার আলোচিত ২১০ পদের চা দোকানে অভিযান চালিয়ে ১৪ অবৈধ মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আলোচিত চা দোকানের সামনে থেকে মোটরসাইকেলগুলো জব্দ করেছে সরাইল থানা পুলিশ।সরাইল থানা সুত্রে জানায়, সরাইল উপজেলার শাহবাজপুর চা দোকানকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়াসহ
সার্বভৌমত্ব রক্ষাসহ দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৭ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেনাবাহিনীর বেশ কয়েকটি ইউনিটকে পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ৪, ১২ ও ২০ ফিল্ড, ৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি, ৫ ও ৭ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ১ ও ২ সিগন্যাল ব্যাটালিয়ন, আর্মি এভিয়েশন গ্রুপ এবং এনসিও
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের একটি রো রো ফেরি পৌঁছানোর ২ মিনিটের মধ্যেই উল্টে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই ফেরিতে ছিলেন যশোরের মণিরামপুরের মোরটসাইকেলচালক অমল ভট্টাচার্য। তিনি বলেন, দৌলতদিয়া থেকে ৯টা ১৫ মিনিটে ফেরিটি পাটুরিয়ার উদ্দেশে ছাড়ে। ৯টা ৪৫ মিনিটে ফেরিটি পাটুরিয়া ঘাটে পৌঁছায়। তখন শোনা যায়, ফেরিতে প্রচুর পানি ঢুকছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, বিজ্ঞ ও প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ অক্টোবর) এক শোকবার্তায় সাধারণ মানুষকে আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি আইনজীবীদের পরম বন্ধুখ্যাত আব্দুল বাসেত মজুমদারের আইন অঙ্গণে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ
পুঁজিবাজার স্থিতিশীল ও স্বাভাবিক বলে মন্তব্য করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ।তিনি বলেন, উত্থানের পর বেশ কয়েকদিন পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। বাজার এখন বটম লাইনে রয়েছে। আর কমার সুযোগ নেই, শেয়ারের দাম এখন বাড়বে।বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কমিশনার বলেন, ভয়ের কিছু নেই, আমাদের পুঁজিবাজার এখন পরিপক্ক। সঠিকভাবে চলছে। একটু ধৈর্য ধরে বিনিয়োগ করুন। বুধবার (২৭
টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকা থেকে সুমাইয়া নামের নবম শ্রেণির এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই স্থান থেকে গুরুতর আহত অবস্থায় মনির নামের এক কিশোরকে উদ্ধার করা হয়। বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার শামসুল হক কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত কিশোরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহত স্কুলছাত্রীর নাম সুমাইয়া
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ১৭ টি ট্রাক নিয়ে আমানত শাহ নামে একটি রো রো ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপাক মো. জামাল হোসেন বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে সকাল ১০টার দিকে আমানত শাহ নামে একটি বড় ফেরি ১৭ টি ট্রাক নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের পল্টুনের কাছে