স্পেস এক্স ক্যাপসুলের টয়লেট ভেঙে পড়ায় মহাকাশে বিপাকে পড়েছেন চার নভোচারী। শনিবার (৬ নভেম্বর) মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এ তথ্য। পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে অন্তত আরও ২০ ঘণ্টা থাকতে হবে চার মহাকাশচারীকে। দীর্ঘ এ সময় ডায়পার পরে থাকবেন এই চার নভোচারী। তবে এই সমস্যা সমাধানযোগ্য বলে জানিয়েছে নাসা কর্তৃপক্ষ। গেল ছয় মাস ধরে মহাকাশে অবস্থান
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনও দিন কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ শনিবার টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে যত সমস্যাই থাক সেটা শত্রুতা নিয়েই হোক, তা সমাধান করতে হলে সংলাপ কিংবা আলোচনার বিকল্প নেই। বিএনপি নাকি
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদে চত্বরে জাতীয় এবং সমাবায় পতাকা উত্তলোন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (ভার্চুয়ালি) প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি। এসময় তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান দেশ
বরিশালের বানারীপাড়ায় "বঙ্গবন্ধুর দর্শণ সমবায়ে উন্নয়ন" স্লোগানকে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ নভেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,উপজেলা
বরিশালের ক্ষুদে ক্রিকেটার সাদিদকে ক্রিকেট সামগ্রী প্রদান করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। এসময় উপস্থিত ছিলেন বিসিবি'র পরিচালক আলমগীর খান আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু। উল্লেখ্য, ক্ষুদে ক্রিকেটার সাদিদের বোলিংয়ের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর ক্রিকেটের কিংবদন্তি
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ তেলের ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৯১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক। শুক্রবার (৫ নভেম্বর) ফ্রিটাউনে ব্যস্ত সড়কে এক সড়কে তেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষের কারণে এ বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফ্রিটাউনের কাছের ওয়েলিংটনের ব্যস্ত চোইথরাম সুপার মার্কেটের পাশের সড়কে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী
ভোলার তজুমদ্দিনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর হতে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম। "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) সায়েম সোবহানকে হত্যার চেষ্টায় যুক্ত ও পরিকল্পনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দুপুরে ভূঞাপুর সচেতন নাগরিক সমাজের আয়োজনে ভূঞাপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক বদিউজ্জামান খান, প্রেসক্লাবের
অবশেষে বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের ফেরীঘাটে সন্ধ্যা নদীর তীর দখল করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার গড়ে তোলা অবৈধ মার্কেট উচ্ছেদ করা হয়েছে। ৬ নভেম্বর শনিবার বেলা ১২টায় শুরু হয়ে দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ এ মার্কেট ভেঙ্গে ফেলা হয়।। এসময় বানারীপাড়া থানার ইন্সপেক্টর
পিরোজপুরের কাউখালীতে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে “ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ
সাভার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি তবে চেয়ারম্যান প্রার্থীর চেয়ে আগে থেকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন মেম্বার প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে নিজেদের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অনেক আগেই। চালাচ্ছেন প্রচার প্রচারণা। তারই ধারাবাহিকতায় আশুলিয়ার এক মেম্বার প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো.হালিম মৃধার সমর্থনে শুক্রবার (৫নভেম্বর) বিকেলে জামগড়া এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়
জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মহসিন বলেন, প্রধানমন্ত্রী আপনি উন্নয়নের কথা বলেন, আপনার ও সরকারের মধ্যে দূর্নীতির উৎসব চলছে। দেশে আপনার দলের মধ্যে যে সাম্প্রদায়ীক ও দূর্নীতিবাজ রয়েছে এগুলো বন্ধ করতে না পারলে আপনার উন্নয়ন জনগণের কোন কাজে আসবে না। সেদিন মন্দিরে হামলার তিনঘন্টা পূর্বে আপনার দলের নেতৃবৃন্দ ও প্রশাসনকে মন্দির থেকে হামলার আশংকা মনে করে যোগাযোগ করা হয়েছিল
বাংলাদেশর বীমা খাত উন্নয়ন প্রকল্প, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি’র অডিটোরিয়ামে বাংলাদেশর বীমা খাতে উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের। শুক্রবার (৫ নভেম্বর) রাত থেকে এ রাজনীতিবিদের চিকিৎসা শুরু হয়েছে। আগের চাইতে বর্তমানে তার অবস্থা ভালো বলে পারিবারিক সূত্রে জানা গেছে।ব্যাংককে মা রওশন এশাদের সঙ্গে রয়েছেন ছেলে সাদ এরশাদ। শনিবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সাদ এরশাদ বলেন, ‘এখানে আম্মার চিকিৎসা শুরু
“বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে বরিশালে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুল রাজ্জাক। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জনে। শনিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ২৪ ঘণ্টায় করোনায়
“শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা নিয়ে কোন ব্যবসা নয়” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম ফিলাপের নির্ধারিত ফি এর বাহিরে করোনা মহামারির ভিতরেও কলেজ প্রশাসন কর্তৃক বিভিন্ন অযৌক্তিক খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (অনার্স ৪র্থ বর্ষ) ছাত্র-ছাত্রীরা। শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষার্থীরা
ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যন্ড থেকে এক কোটি ১৮ লাখ টাকা মুল্যের দুই কেজি ১’শ ৪৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কুমিল্লা জেলার তিতাস উপজেলার ফরিদপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (২৮) ও নারায়নগঞ্জের সোনারগাও এলাকার শাহ আলমের ছেলে আব্দুল্লাল রোমান (১৯)। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর মাত্র ৪ দিন বাকি। কিন্তু ১১ নভেম্বরের ভোট নিয়ে নির্ভার হতে পারছেন না খোদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। দলের মধ্যে দৃশ্যমান বিরোধ না থাকলেও দলীয় অন্তঃকোন্দলের প্রভাব ভোটে পড়ে কি-না এ নিয়ে দুশ্চিন্তায় নৌকার প্রার্থীরা। দলের হাইকমান্ড থেকে একাধিকবার কঠোর নির্দেশনার পরও থেমে নেই বিদ্রোহী প্রার্থীরা। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও অধিকাংশ
উৎসাহ -উদ্দীপনার মধ্যমে শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন” স্লোগান কে সামনে নিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা ও হলের সামনে সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে আজ ৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা নিবার্হী অফিসার মো.
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দ্বিতীয় ধাপে দুটি ইউনিয়ন পরিষদে নির্বাচন কে সামনে রেখে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার বিকল্প নাই। তিনি আরো বলেন, শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছে আমাদের সবাইকে তার পক্ষে কাজ করতে
মেহেরপুরের গাংনীতে বহুল আলোচিত চিহ্নিত মাদক পাচারকারী আছাদুজ্জামান কনক (২৯) কে গ্রেফতার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্প। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে জোড়পুকুর বাজার থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান। শনিবার (৬ নভেম্বর) সকালে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। আছাদুজ্জামান কনক গাংনীর বামন্দী পশ্চিম পাড়ার গোলাম কাউছারের ছেলে। র্যাব-৬ গাংনী
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার ক্লাব ভাংচুর করা হয়েছে। এসময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীসহ ১০ আহত হয়েছে। এসময় নৌকার সমর্থকরা পাল্টা হামলা করে আনারসের ক্লাব ভাংচুর করেন। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার সুবচনী বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নৌকার প্রার্থী প্রচারণা শেষে অফিসে বসলে বিদ্রোহী প্রার্থী আনোরস প্রতীকের হাবিবুর
অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছে লঞ্চ মালিকেরা। শনিবার (৬ নভেম্বর) লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া এ কথা জানান।তিনি বলেন, ভাড়া বৃদ্ধি নিয়ে আমাদের দাবি না মানায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।এর আগে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা ও ১০০ কিলোমিটারের পর ১ টাকা ৪০