নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরনির্ভরতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় তিনি প্রণোদনা নিয়ে চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান।আজ সোমবার (৮ নভেম্বর) সকালে পোরশা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাজারে প্রায় যে
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি রো রো আমানত শাহকে উদ্ধার করা হয়েছে।সোমবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহকে পদ্মা নদী থেকে তোলা হয়েছে।বিআইডব্লিউটিএ’র প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (৮ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ ও বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ যৌথভাবে পাটুরিয়ার পদ্মা নদীতে একাংশ ডুবে
মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সাবেক সংসদ সদস্য, শ্রীমঙ্গলের সাবেক পৌর মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ আহাদ মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি শ্রীমঙ্গল পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে আহাদ মিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে
টাঙ্গাইলের ভূঞাপুর ও গোবিন্দাসী বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর আউটলেট ৫৫০ ও ৫৫১ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দুপুরে নতুন এ দুটি শাখার শুভ উদ্বোধন করা হয়।আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর হিমালয় গ্রুপের কর্ণধার তাবিবুর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী
সুনামগঞ্জে ছুটিতে আসার পর ভাড়া বাসার বাথরুম থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান। তিনি জানান, মো. ইয়াকুব আলী (২৬) জাতীয় গোয়েন্দা সংস্থায় (এনএসআই) কর্মরত ছিলেন। গত ৫ নভেম্বর তিনি ৫ দিনের ছুটি নিয়ে সুনামগঞ্জের বাসায় এসেছিলেন। রবিবার
জিয়া পরিবার দেশকে ধ্বংস করেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘খালেদা জিয়া এবং সাজাপ্রাপ্ত তার পুত্র তারেক এতিমদের টাকা আত্মসাৎ করেছেন। তারেক লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কুমিল্লায় পুজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার পরিকল্পনাকারী তারেক ও বিএনপির নেতারা। তারেক গংরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া। এই তারেক গংদের বাংলাদেশ থেকে চীরতরে বিতাড়িত করতে হবে। জাতীয়
নির্ধারিত ভাড়ার চেয়ে কেশি টাকা নিলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৮ নভেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি এ হুঁশিয়ারি দেন।মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা যেন যাত্রীদের কাছ থেকে কোনভাবেই আদায় করা না হয়। এ ব্যাপারে
জ্বালানি তেল ও বাস ভাড়া বৃদ্ধি করায় আওয়ামী লীগ সরকারকে পকেটমার সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, এই সরকার পকেটমার সরকার। পরপর দুইবার সরকার জনগণের পকেট কেটেছে। একবার ডিজেল-তেলের দাম বাড়িয়ে, দ্বিতীয়বার বাসের ভাড়া বৃদ্ধি করে।তিনি বলেন, এই দাম বৃদ্ধি পাতানো খেলা,
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।সোমবার (৮ নভেম্বর) ঘাটাইল-ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে শাহীন। এরা তিনজন ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ডিজিটাল নিরাপত্তা আইনের আলাদা তিন মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।সোমবার (৮ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-সামছ জগলুল হোসেন তার বিরুদ্ধে আভিযোগ গঠন করেন। এর আগে রাজধানীর শেরেবাংলা নগর থানা, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় দায়ের করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য গেল ২১ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে দিন ধার্য ছিল। এদিন ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল
রাজধানী ঢাকায় মাত্র ৫ শতাংশ বাস ডিজেলে চলে। আর দূরপাল্লার বাস চলে ৪০ শতাংশ। বাকি বাস চলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি)। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সারা দেশে গত শুক্রবার থেকে শুরু হয় পরিবহন ধর্মঘটে। সেই ধর্মঘটে যোগ দিয়েছিলেন সিএনজিচালিত বাসের মালিকরাও। গতকাল রবিবার (৭ নভেম্বর) পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর শুধু ডিজেলচালিত বাসের ভাড়া বাড়িয়েছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তের পর
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখানে অভিযান চালিয়ে ১০টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।সোমবার (৮ নভেম্বর) ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ ক্যাম্পের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন- কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯) ও হাবিব উল্লাহ (৩২) এবং জাহিদ হোসেনের ছেলে
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার (৯ নভেম্বর) দিন ধার্য রয়েছে।ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক
ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব টিকে থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন করে বলেছেন, ‘অস্ত্র চোরাচালান, ২১ আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি রাজনৈতিক দল টিকে থাকবে কীভাবে?’সোমবার লন্ডনে কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্যে (ইউকে) বসবাসরত প্রবাসী বাংলাদেশি জনগণের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভাষণে এমন প্রশ্ন তোলেন তিনি। লন্ডনে তার বাসস্থান থেকে এ সংবর্ধনা
সহকর্মীর একে-৪৭ থেকে ছোঁড়া গুলিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) চার সদস্য নিহত হয়েছেন। রবিবার দিবাগত তিনটার দিকে ভারতের চত্তিশগড়ের সুকমা জেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, এক পুলিশ সদস্য তার একে-৪৭ রাইফেল দিয়ে নিজের সহকর্মীদের উপর গুলি চালালে
টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার মাদক আইস, ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক পাচারকারিকে আটক করেছে।রবিবার (৭ নভেম্বর ) দিনগত রাতে অভিনয় চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত নারী হলেন গোল ফরাজ (৩৫), সে টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়া ইসলামাবাদ এলাকার বসবাসরত মালেক মিস্ত্রির স্ত্রী। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত
মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে নির্বাচনী প্রচারনার সময় সহিংসতার ঘটনায় সহোদর দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় বর্তমান মেম্বার আজমাইন হোসেন টুটুল এবং মেম্বার পদপ্রার্থী ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- লক্ষীনারায়নপুর ধলাগ্রামের সুলতান মন্ডলের ছেলে জাহারুল ইসলাম
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে আনারসের মিছিল করে এসে নৌকার ক্লাবে হামলা ও ভাংচুর করা হয়েছে। হামলায় মেম্বার প্রার্থীসহ নৌকার ৫ সমর্থক আহত হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ৭ নভেম্বর সন্ধ্যায় আংগারিয়া ইউনিয়নের পাকার মাথায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রবিবার বিকাল ৫টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার পাকার মাথা হয়ে আংগারিয়া যায় তার কিছুক্ষন
পিরোজপুরে সদরে ইউপি নির্বাচনে প্রচারে গিয়ে গুলিতে এক যুবলীগ নেতাসহ কয়েকজন আহত হয়েছেন, যার জন্য প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতাকে দায়ী করা হচ্ছে।রোববার রাতে উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকায় এই হামলা হয় বলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক জানান।আহত ফয়সাল মাহবুব শুভ পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে প্রায় সাড়ে ১৫ হাজার অভিবাসীকে আটক করেছে সৌদি আরব।সৌদি গেজেট রোববার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৯৯ জনকে আটক করেছে৷ আটকদের মধ্যে সাত হাজার ২৯২ জনকে আবাসন আইন লঙ্ঘন, ছয় হাজার ৩৭৩ জনকে সীমান্ত
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৮৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ৪১ হাজার ৪৫৫ জন শনাক্ত হয়েছেন। এর আগে রোববার (৭ নভেম্বর) ৬ হাজার ৩০৫ জন এবং ৪ লাখ ১৪ হাজার ৮৪৫ রোগী শনাক্ত হয়েছিল।সোমবার (৮ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন
কোরআনুল কারিমের ওহিসহ দ্বীন-ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসতেন হজরত জিবরিল আলাইহিস সালাম। যা মানুষের জন্য কল্যাণকর। একবার তিনি নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঈমান ও ইসলাম সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন করেছিলেন। সে প্রশ্নগুলো কী ছিল? প্রশ্ন এবং উত্তরের ধরণই বা কেমন ছিল? তাঁর পরিচয় সম্পর্কেই বা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলেছিলেন? একদিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রবাসীদের যথাযথ সেবা প্রদান এবং তাদের সুস্থতার জন্য আপনাদের (কূটনীতিকদের) প্রয়োজন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনে তাঁর আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের (বিএইচসি) সম্প্রসারিত অংশ উদ্বোধনকালে এ আহবান জানান। তিনি আরও উল্লেখ
মালাইকা-আরবাজ জুটির বিচ্ছেদ হয়ে গেছে বহুদিন আগেই। বিচ্ছেদের পর নিজের চেয়েও কম বয়সী অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। পিছিয়ে নেই আরবাজও। তিনিও এবার খুঁজে নিলেন মনের মত সঙ্গিনী। নিত্য নতুন ছবি পোস্ট করে চলেছেন মালাইকা। কখনও একা, কখনও অর্জুনের সঙ্গে। এবারে বুঝি সেই পথেই হাঁটলেন মালাইকার প্রাক্ত স্বামী আরবাজ খান। সম্প্রতি কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আরবাজ। যেখানে