দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হিজাব বিতর্ক ছড়িয়েছে গোটা দেশে। এমনকি হিজাবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের পর আদালতে গড়ানো এই বিষয়টি নিয়ে সরব হয়েছে যুক্তরাষ্ট্রও। আর এবার ভারতের এক কংগ্রেস নেতা বলেছেন, হিজাব না পরার কারণেই ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি। রোববার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি। কর্ণাটকে চলমান হিজাব বিতর্কের মধ্যেই রাজ্যটির এক কংগ্রেস
ভালোবাসা’ একটি সুন্নাত আমল। তবে এটি বর্তমান সময়ের প্রচলিত ‘ভালোবাসা দিবসের ভালোবাসা’ নয়। ভালোবাসা কেমন হবে? কাকে ভালোবাসতে হবে? কি জন্য ভালোবাসতে হবে? ভালোবাসার মানদণ্ড কেমন হবে? এ সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে ইসলাম। এই ভালোবাসার মানদণ্ড কী? কাউকে ভালোবাসা এবং কারও সাথে শত্রুতা রাখার মানদণ্ড হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। যে ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টি নেই; সে ভালোবাসা ইসলাম অনুমোদন দেয় না।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন ঢাকাই ছবির নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তিনি পেয়েছেন জিপিএ- ৩.৭৫। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ফলাফল জানার পর প্রতিক্রিয়ায় দীঘি বলেন, 'পেন্ডামিকের এই পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে পাস করেছি তাতেই আমি খুশি। আমার বাবাও খুশি। ' ২০০৬ সালে নিজের
চূড়ান্ত হয়েছে বঙ্গবন্ধু বিপিএল ২০২২ এর প্লে অফের লাইন আপ। বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা; এই চার দল নিয়ে হবে এবারের প্লে অফ। গ্রুব পর্ব শেষে এখন শীর্ষে আছে ফরচুন বরিশাল। ১০ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ১০ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ১০ ম্যাচ শেষে সমান ১০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থস্থানে আছে
বিশ্ব ভালোবাসা দিবসে পাকিস্তানের এক মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য এক নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় কলেজে মেয়েদের হিজাব ও ছেলেদের মাথায় টুপি পড়ে আসতে বলা হয়েছে। এছাড়া ছেলে ও মেয়েদের মধ্যে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে। খবর ইন্ডিয়াটিভি নিউজের। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ইসলামাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ এই নির্দেশনা জারি করে। তাতে শিক্ষার্থীদের ভালোবাসা দিবস উদযাপনে অংশ নিতে নিষেধ করা হয়। প্রতিবেদনে বলা
দৈনিক কিংবা মাসিক, বাজারটা যখনই হোক, ক্রেতার মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে ভোজ্যতেলের আকাশছোঁয়া দাম। বেশ কয়েক দফায় দাম বেড়ে এখন এক লিটার সয়াবিন তেল কিনতে হয় ১৬৮ টাকায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ.এইচ.এম সফিকুজ্জামানের দাবি, রোজার মাসে ভোজ্যতেলের সরবরাহ ঠিক রাখতেই দাম বাড়ানো হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সভাকক্ষে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে মতবিনিময়
শেষ দিনে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন ভবনের লেকভিউ চত্বরে (নিচতলা) সংবাদ সম্মেলন করবেন বিদায়ী কে এম নূরুল হুদা কমিশন। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া এই কমিশনের মেয়াদ সোমবার শেষ হচ্ছে। সার্চ কমিটি প্রধানের ঘোষণা অনুযায়ী, এখন ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে
সারাদেশে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে কয়েক হাজারের অধিক মানুষ। করোনার থাবায় মৃত্যুবরণ করছে অসংখ্য মানব প্রাণ। খুলনা বিভাগের মধ্যে করোনা ভাইরাসের ঝুকিপূর্ণ জেলাগুলোর মধ্যে অন্যতম মেহেরপুর। গতকাল (১২ ফেব্রুয়ারী) মেহেরপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ জন। যার মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলায় ৫ জন এবং মুজিবনগর উপজেলায় ১ জন। জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বর্তমানে মেহেরপুরে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য। রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এসময় রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করে। একটি
প্রকাশ পেলো ২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। প্রকাশিত ফল অনুযায়ী এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। আর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে সার্বিক পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন শিক্ষার্থী। এবার কুষ্টিয়া জেলায় পাসের হার ৯৭ দশমিক
প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ প্রচার উপলক্ষে এক মহিলা সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। গতকাল রোববার বিকেলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তরি (এপিএ)আওতায় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মঠে গৃহিনীদের নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. শাহ আলম
রবিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। রোববার প্রকাশিত এইচ,এস,সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় দেবীদ্বারের ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫২৩ জন কৃতকার্য ও ৯৫ জন অকৃতকার্য হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪ কলেজ ও ৭ মাদ্রাসায় শতভাগ পাসসহ ২০০শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে
লক্ষ্মীপুরের রায়পুরে আটরশি ওরশের গরুর প্যান্ডেল করতে না দেয়ায় সাইফুদ্দিন নয়ন নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যেই মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কাজী জামশেদ কবির বাকী বিল্লাহর বিরুদ্ধে। তিনি রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি। রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই ব্যবসায়ীকে মারধরের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শুক্রবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের সিএনজি স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৫৭-৩এস-টির কাছে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। নিহত ফরিদুল ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, রোববার ভোরে ফরিদুল ইসলামসহ ২৫-৩০জনের একটি চোরাকারবারি দল গরু পাচারের
লেখাপড়ার যে কোনো বয়স নেই তা প্রমান করলেন ৫০ বছর বয়সের খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আছালং ইসলামপুর এলাকার বাসিন্দা মো. সিরাজুল ইসলাম চৌধুরী । তিনি তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি। শুধূ তিনিই নন, চলতি বছরে তাঁর বড় মেয়ের ঘরের বড় নাতি মো. নাজমুল হাসান জিপিএ ৪-৬৭ এবং ছোট মেয়ে মাহমুদা সিরাজ জিপিএ ৪-১৭ পেয়ে খাগড়াছড়ি সরকারী কলেজ
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কর্মসূচীর আওতায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের রবিবার বেলা এগারোটায় পুরস্কার বিতরন করা হয়েছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধণ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যলয়ের সহযোগিতায় বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তনের সভা কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্ক্যানডেস্ক নামক একটি গার্মেন্টস কারখানার নিমাণাধীন ভবনের ছাদ ধসে ৭ জন গুরুতর আহত হয়েছে। শ্রমিকদের দাবি নিন্ম মানের সামগ্রী ব্যবহার করার জন্য এমন দুর্ঘটনা হয়েছে। কারখানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ওই কারখানার ৩ তলার ছাদ ঢালায়ের কাজ সম্পন্ন হয়। কাজ শেষ হওয়ার পর পরই হঠাৎ তিন তলার ছাদ ধসে পরে। এসময় ঢালায়ের কাজে কর্মরত
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সর্দারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার(১২ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্প-২ ইস্ট, ব্লক বি ডব্লিউ/৫ এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬০), মৃত হাবিবুর রহমানের ছেলে। সে ক্যাম্প-২ ইস্ট, ব্লক বি ডব্লিউ/৫ আশ্রয় শিবিরের সাব মাঝি (সর্দার) হিসেবে দায়িত্বরত ছিলেন। উখিয়াস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক নাইমুল হক বলেন, কুতুপালং আশ্রয় শিবিরের ক্যাম্প-২
এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে। তবে এতে প্রত্যাশিত ফল না এলে তা আবার যাচাইয়ের আবেদন করতে এক সপ্তাহ সময় দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪-২০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ও রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা
বলা হয়, আইপিএলের নিলাম নিয়ে আগে থেকে কিছু বলা মুশকিল। কারণ এখানে কখন কার দাম বাড়ে আর কমে কিংবা দেখা গেল, সর্বোচ্চ দাম প্রত্যাশা করা খেলোয়াড়ই শেষ পর্যন্ত থেকে যান অবিক্রিত। যেমনটা ঘটল ডেভিড মালানের ক্ষেত্রে। দুই দিন ধরে চলা আইপিএলের ১৫তম আসরের নিলামের দ্বিতীয় দিন রোববার (১৩ ফেব্রুয়ারি) অবিক্রিত থেকে গেলেন টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে থাকা ইংলিশ এ ব্যাটার। এর আগে
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তালশন ধাওয়াপাড়া গ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় জোবাইদ হোসেন (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নিজ বাড়িতে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। জোবাইদ হোসেন তালশন ধাওয়াপাড়া গ্রামের আনতাজ হোসেনের ছেলে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল জানান, ক্ষেতলাল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে বাবা-মার কাছে মোটরসাইকেল কিনে
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে নামের তালিকা জমা দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে সার্চ কমিটি। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৩য় ও শেষ বৈঠকের শুরুতে এ আহ্বান জানান কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এ ছাড়া সার্চ কমিটিতে আসা প্রত্যেকের নাম মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে
নেত্রকোণা জেলা শহরের সাতপাইস্থ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পিছনের এলাকায় তালাকপ্রাপ্ত স্ত্রী রানী আক্তার (২৫) কে গলায় ধারালু ছুরি চালিয়ে হত্যা প্রচেষ্টার ১২ ঘন্টার মধ্যে অভিযুক্ত প্রাক্তন স্বামী মোজাম্মেল হককে (৩০) দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহম্মেদ জানান, নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানীহারি ইউনিয়নের কুলংকা গ্রামের বকুল
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাশের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী। রোববার বেলা সোয়া ১১ টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। বিভাগে পাশের হারের দিক থেকে বরিশাল জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নীচে রয়েছে পটুয়াখালী জেলা। প্রতিবারের মতো এবারও এই শিক্ষা বোর্ডে