সরকার ধাপে ধাপে হজ ব্যবস্থাপনা উন্নতি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩ জুন) হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং হজ কার্যক্রম-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ইসলামের প্রচার-প্রসারের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। এজন্য তিনি ইসলামিক ফাউন্ডেশন, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা
বাজারে দাম বেড়েছে চাল, আলু ও মিল্ক ভিটা প্যাকেট দুধের। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।শুক্রবার (৩ জুন) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে সবজির দাম তেমন বাড়েনি। এসব বাজারে শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা। লম্বা বেগুন, গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ৮০
কৃষক জলিল মিয়া পদ্মার শিমুলিয়া ঘাটে প্রতি পিস ডেউয়া ফল বিক্রি করছিলেন ১৫ টাকা করে, পেঁপে প্রতি পিস ৬০ টাকা, ঢেড়সের কেজি ৩০ টাকা। অথচ যেসব পণ্য তিনি বিক্রি করছিলেন ঢাকার বাজারে তার অনেক বেশি। শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে ঢাকায় সরাসরি কোনো বাস-ট্রাক না যাওয়ার কারণে পণ্যের নায্যমূল্য থেকে বঞ্চিত হন বলে জানান শরীয়তপুরের পদ্মাপাড়ের কৃষক জলিল মিয়া। তিনি পদ্মা পার
পবিত্র ওমরাহ পালনের জন্য বিদ্যমান নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী সৌদির বাইরের ওমরাযাত্রীরা এজেন্সি ছাড়াই ভিসা আবেদন করতে পারবেন। এজন্য শিগগির অনলাইনভিত্তিক অ্যাপ চালু হচ্ছে। নতুন এই অ্যাপের মাধ্যমে আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা দেবে দেশটি। এক্ষেত্রে ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হবে। এ ভিসায় ওমরাহ পালন ছাড়াও সৌদির অন্যান্য অঞ্চলে
তুরস্কের নাম পরিবর্তন করে রাখা হলো তুর্কিয়ে। এখন থেকে দেশটিকে তুর্কিয়ে বলে চিনবে সবাই। নাম পরিবর্তনের জন্য জাতিসংঘের কাছে অনুরোধ জানায় আঙ্কারা। সেটিতে সম্মতি জানায় জাতিসংঘ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত বছর দেশটির নতুন নামকরণ নিয়ে প্রচারণা শুরু করেন। এখন আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে তুরস্কের নাম বদলানোর অনুরোধ জানানো হবে বলে জানা গেছে। গত বছর ডিসেম্বরে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান
পদ্মা সেতু পারাপারে টোল আদায় করা হবে ডিজিটাল পদ্ধতিতে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড যানবাহনে থাকলে টোল বুথে থাকা ডিভাইসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট টাকা কেটে নেওয়া হবে। এজন্য সেতুর দুই প্রান্তে মোট ১৪টি ইলেক্ট্রনিকস টোল কালেকশন (ইটিসি) বুথ বসিয়েছে দায়িত্বপ্রাপ্ত কোরিয়ান কোম্পানি। প্রাথমিকভাবে দুই প্রান্তে একটি করে মোট দুটিতে চালু থাকছে ইটিসি। আর আটটি টোলপ্লাজায় টোল আদায় করা হবে ম্যানুয়াল
আবারও কমানো হয়েছে ডলারের বিপরীতে টাকার মান। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সরকারি-বেসরকারি ব্যাংকসমূহে ডলার বিক্রি করেছে ৮৯ টাকা ৯০ পয়সায়। আগে যা ছিল ৮৯ টাকা। ফলে এক দিনেই ডলারের বিপরীতে টাকার মান কমলো ৯০ পয়সা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওপেন মার্কেট যেভাবে ডিমান্ড করেছে সেই বিষয়টি বিবেচনায় নিয়েই দর নির্ধারণ
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৫৭১ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩২ জনের।শুক্রবার (৩ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ৪৫১ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে এক যোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, এবার ‘গ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৩০ হাজার ৬৯৩ জন। মোট
মালয়েশিয়া আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে পাঁচ লাখ কর্মী নেবে। এর মধ্যে আগামী বছরই নেবে দুই লাখ কর্মী। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ও মালয়েশিয়ার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী এম সারাভানান উপস্থিত
মুসলিম উম্মাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ একটি দিন জুমা। আল্লাহ তাআলা দুনিয়ায় অনেক দিন-ক্ষণ-মাস ও মুহূর্তকেও বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য দিয়েছেন। তন্মধ্যে একটি জুমার দিন। কোরআন-সুন্নায় জুমার দিনের বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য বর্ণিত রয়েছে। যার কিছু তুলে ধরা হলো- ১.শ্রেষ্ঠ দিন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নিঃসন্দেহে জুমার দিন সেরা এবং আল্লাহর কাছে সর্বোত্তম দিন। আল্লাহ তাআলার কাছে তা ঈদুল আজহা ও
বিশ্বকে তাক লাগিয়ে দিতে যাচ্ছে সৌদি আরব। প্রতিবেশী দুবাইকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ভবন নির্মাণ করতে যাচ্ছে দেশটি। প্রকল্পটির আওতায় আছে একাধিক উঁচু ভবন। একেকটি ভবনের উচ্চতা হবে পাঁচ শ’ মিটার। প্রকল্পটি নিওম মেগাসিটি নামে পরিচিত পাবে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, নিওম প্রকল্পটির সাথে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, বৃহত্তম ভবনগুলো লোহিত সাগরের উপকূল থেকে মরুভূমি পর্যন্ত প্রসারিত হবে। এতে আবাসিক হোটেল, অফিসসহ
মাস দুয়েক আগেও যাঁর হাতে ছিল চক-ডাস্টার, সেই শিক্ষিকাকেই এ বার দেখা গেল অন্য ভূমিকায়। শিক্ষকতার কাজ হারিয়ে এখন তিনি অন্য একটি স্কুলের ঝাড়ুদার! উষা কুমারী। বয়স ৫৪। কেরলের তিরুঅনন্তপুরমের বাসিন্দা উষা গত ২৩ বছর ধরে উপজাতি এলাকায় মাল্টি গ্রেড লার্নিং সেন্টার (এমজিএলসি)-এ শিক্ষকতার কাজ করেছেন। কিন্তু গত ৩১ মার্চ থেকে তাঁর জীবনের মোড় ঘুরে গিয়েছে। বদলে গিয়েছে পেশাও। তিনি এখন
কেরিয়ারের শুরুতে অভিনেত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করে বলিউড? ফের তার হদিস মিলল চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের কাছে। নতুন অভিনেত্রীদের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করে বলিউড? এ প্রশ্নের উত্তর বারবারই মিলেছে টিনসেলনগরীর বিভিন্ন প্রজন্মের অভিজ্ঞতায়। বারবারই উঠে এসেছে অসম্মান, অশালীন আচরণ, কু-ইঙ্গিতের অভিযোগ। সেই তালিকাতেই নাম জুড়ল অনন্যা পাণ্ডের। বলিউডে নিজের শুরুর দিনগুলোর কথা টেলিভিশনের একটি চ্যাট শো-তে ভাগ করে নিয়েছেন চাঙ্কি
দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার সম্ভাবনা নেই বরং দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (২ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্বিতীয় চা দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দাম কমার প্রভাব দেশে পড়তে এক থেকে দেড় মাস সময় লাগবে। সুখবর হলো পাম অয়েলের দাম কমেছে এবং সয়াবিনের
কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, পুষ্টি ও নিরাপদ জাতীয় খাদ্যের জন্য কৃষিকে আধুনিকায়ন করা হবে। কৃষি যেন কৃষকের জীবন ও জীবিকার উৎস হিসেবে কাজ করে সেদিক লক্ষ্য রেখে সরকার কৃষিকে আধুনিকায়ন করার মাধ্যমে বাণিজ্যিকিকরণ করতে চায়। বাণিজ্যিকিকরনের ক্ষেত্রে ঔষধি প্রজাতির বৃক্ষের মূল্য অনেক বেশী। এলোভেরাসহ উৎপাদিত অন্যান্য ভেষজ প্রজাতির বৃক্ষ প্রক্রিয়াজাতকরণ এবং
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) মধ্যনগর উপজেলার কার্তিকপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ লক্ষ ৩৬ হাজার ২ শত ৪০ টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় জনসন বেবী সোপ জব্দ করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পাশ^বর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার
পাকিস্তানের শিক্ষাবিদ, গবেষক ও আন্তর্জাতিক বিশ্লেষক ড. মালিকা-ই-আবিদা খাত্তাক দেশটির সংবাদমাধ্যম ডেইলি টাইমসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে। তিনি এক নিবন্ধে পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের কথা তুলে ধরেন। ‘বাংলাদেশের পদ্মা সেতুর গল্প: সেতুর চেয়েও বেশি কিছু?’ শীর্ষক ওই নিবন্ধে তিনি তুলেছেন নানা চ্যালেঞ্জ থেকে শুরু করে পদ্মা সেতু নির্মাণের আদ্যোপান্ত। ওই নিবন্ধে তিনি বলেছেন, পদ্মা সেতুর মতো অবকাঠামো
বরগুনার আমতলীতে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। পথেই তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান ৫০ বছর বয়সী এক ব্যক্তি। তবে ধর্ষণচেষ্টাকারীর হাতে কামড় দিয়ে নিজেকে রক্ষা করে মেয়েটি। ভুক্তভোগী ছাত্রী ও তার স্বজনরা জানান, ২৮ মে রাত ৯টার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারখালী স্লুইসগেট এলাকার একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়ে ওই ছাত্রী। ছুটির পর বাড়ি ফেরার তাকে
ভারতীয় এক তরুণী এবার নিজেকেই বিয়ে করা সিদ্ধান্ত নিয়েছেন। গুজরাটের ওই তরুণীর নাম ক্ষমা বিন্দু। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলছে, বরবিহীন এই বিয়েতে পূর্ণ সমর্থন রয়েছে তার বাবা-মায়েরও। সংবাদমাধ্যমকে তরুণী বলেন, আমরা নিজেকে নিজে ভালোবাসতে পারি অথচ বিয়ে করতে পারবো না? আমি নিজেই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং সেই বিষয়টি সবাইকে জানাতে আমার কোনো লজ্জা নেই। বিয়ের দিন ক্ষমা নিজেই
ডলারের বিপরীতে টাকার মান আবারও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমানো হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক টাকার মান কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। টাকার মান কমানোয় বর্তমানে প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৯ টাকা ৯০ পয়সা হয়েছে। এর আগে গেল ২৯ মে টাকার মান এক লাফে ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণ
২০২২ সালের ১ মে থেকে ৩১ মে পর্যন্ত ৪ হাজার ৬৩১ টি সড়কপথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৫৯৪ জন এবং নিহত হয়েছেন ১ হাজার ২৯ জন। নিহতদের মধ্যে ১৮ থেকে ৪০ বছর বয়সের ৭৭২ এবং ৪৪৪ জনই শিক্ষার্থী। ২৪১ জন নারী, শিশু ৯৭ এবং ৮১ জন ষাটোর্ধ্ব। শিক্ষার্থী এবং তরুণদের অধিকাংশের মৃত্যু হয়েছে দ্রুত গতিতে মোটর সাইকেল চালানোর কারণে
যশোরের কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরিাধ, ইফটিজিং প্রতিরোধ ও কৈশরকালীন স্বাস্থ্য সচেতনামূলক প্রশিক্ষণ বুধবার ১ জুন বিকালে উপজেলার মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ১ জুন রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের ধুপাঘাটা নতুন ব্রিজ এলাকায় ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর সর্মথকদের মধ্যে ধাওয়াপালটা-ধাওয়া এবং সংঘর্ষের