মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহোযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭শে জুন) সোমবার মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) সুজন সরকারের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক শিরিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, ৬
পদ্মা সেতুর উদ্বোধনের দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নিয়েছে তিন নবজাতক। সেতুর উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখার জন্য ওই তিন নবজাতকের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও উদ্বোধন। তারা সবাই ছেলেসন্তান। পদ্মা, সেতু ও উদ্বোধন হবে এই তিন নবজাতকের ডাকনাম। নবজাতকদের বাবার নাম মিজানুর রহমান (৩৪)। পেশায় নির্মাণশ্রমিক মিজানুরের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা গ্রামে। ২৫ জুন দুপুরে মিজানুরের
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। কাতারে হতে যাওয়া এই বিশ্বকাপে যথারীতি ফেবারিটদের তালিকায় আছে আর্জেন্টিনা। মোটামুটি সবাই নিশ্চিত, এবারই শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলবেন লিওনেল মেসি। কখনো বিশ্বকাপ না জেতা মেসি কী ভাগ্যের গেরো খুলতে পারবেন? গত বছর কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপাখরা ঘোচানো আর্জেন্টিনার সমর্থকেরা আশাবাদী, এবার বিশ্বকাপ-খরাটাও ঘুচবে। এমন কোন কোন কারণ সমর্থকদের এমন আশাবাদী
"বনায়ন" বেসরকারি পর্যায়ে বাংলাদেশের বৃহৎ বৃক্ষ রোপণ আন্দোলনের নাম। ২০২২ সালে বনায়ন কতৃক মেহেরপুর জেলা ব্যাপী বনজ, ফলজ এবং ঔষধী প্রায় ২৫ প্রজাতির ৩১৫০০০ চারা বিনামূল্যে বিতরনের পরিকল্পনা রয়েছে। বনায়নের এই বৃহৎ কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে মেহেরপুর জেলায় সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে প্রায় ৭৮ হাজার চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ৫৮ টি প্রাথমিক বিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে " শিক্ষাক্ষেত্রে বৈষম্য" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন)" বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের ৪র্থ তলায় আইকিউএসি রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য খাদিজা খানম উর্মির সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন এডুকেশনাল ইউনিভার্সিটি অফ হংকংয়ের সহকারী অধ্যাপক ড.মিরন কুমার ভৌমিক।আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও শিক্ষা প্রশাসন
আগামী ১ জুলাই থেকে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু করতে যাচ্ছে সরকার। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এ এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সরকার। গতকাল (২৬ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আজ সোমবার (২৭ জুন) প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়,
পদ্মা সেতুর নাট খুলে টিকটক করা যুবক বায়েজীদকে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এদিকে বাইজীদের পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল লোক। জেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে মৃধা বাড়িতে সোমবার বিকেল ৫টার দিকে হামলা চালানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) ছলিমুর রহমান। তিনি বলেন, বায়েজীদদের ঘরের টিনে কোপানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে কিছু মালামাল। সবার
পবিত্র হজ পালন করতে গিয়ে ভিক্ষা করার অপরাধে সৌদি পুলিশের হাতে গ্রেফতার ও মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া মতিয়ার রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার। সেখানে ভিক্ষাবৃত্তি করার অভিযোগে গত (২২শে জুন) বিকালে মদিনা শরীফে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয় মতিয়ার। মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুরকৌটা গ্রামে মতিয়ার রহমানের বাড়ি। বিভিন্ন সময়ে হজ করোর নামে সৌদি আরবে ভিক্ষা করতে যায়
পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করা যুবক বাইজিদ তালহাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জুন) বিকেলে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (২৭ জুন) ব্রিফিংয়ে সিআইডি জানিয়েছে, ওই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। তিনি ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। তার কাছে এবং বাসায়
পদ্মা সেতু পারাপারে সাধারণ মানুষের জন্য নির্ধারিত আইন যথাযথভাবে পালনে নজরদারি বাড়ানো হয়েছে। টোল প্লাজায় মাইকিং করে মানুষকে সচেতনের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে। সোমবার (২৭ জুন) সকাল থেকেই এমন চিত্র দেখা গেছে। এদিকে নির্দেশনা মোতাবেক, এদিন সকাল থেকে সেতুতে মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হয়নি। যদিও কিছু বাইকার জোর করে যাওয়ার চেষ্টা করেছিল। এ ছাড়া ছবি তোলা বা হেঁটেও কাউকে সেতুতে
যুক্তরাষ্ট্রজুড়ে কমপক্ষে ৭৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যায়ার। রোববার (২৬ জুন) ফ্লাইটগুলো বাতিল করা হয়। শুধু ডেল্টা এয়ার লাইন্সই এদিন কমপক্ষে ২২৪টি ফ্লাইট বাতিল করেছে। ইউনাইটেড এয়ারলাইন্স ৭১টি ফ্লাইট এবং আমেরিকান এয়ারলাইন্স ৬৬টি ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইট বাতিলের বিষয়ে তিনটি এয়ারলাইন্সের সঙ্গেই যোগাযোগ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ডেল্টা এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেন, ডেল্টার কর্মকর্তারা এই সপ্তাহান্তে আমাদের কার্যক্রমকে প্রভাবিত করে
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলের বৈঠক আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৩টায় রাজধানীর নির্বাচন ভবনে ইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ইসির যুগ্ম-সচিব আসাদুজ্জামান। কাল বৈঠকে বসতে যাচ্ছে যেসব দল- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক
সিলেটের বন্যার পর থেকে পাহাড়ি ও লাইতে দিনে বৃষ্টিতে বাড়ি ঘর তলিয়ে গেইছে, এখন পুলার কোন কাজ নাই আমরা না খাইয়ে থাকতে হয়েছে।এলাকার মেম্বর-চেয়ারম্যান কেউ আমরার খোঁজ নেই না। তার ভাষায় কথাগুলো সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভৃইশ্বর এলাকার নুর মিয়া এমন করে বলছিলেন। এভাবেই সীমাহীন দুঃখ-কষ্টে দিন কাটছে পানিবন্দি মানুষের। বিভিন্ন স্থানে ত্রাণের অপেক্ষায় পানিবন্দি মানুষ। ত্রাণের আশায় তারা করছে। ৮০
পদ্মা সেতু থেকে টোল আদায়ের মাধ্যমে ২০৫৭ সাল নাগাদ এর পুরো নির্মাণ ব্যয় উঠে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে সোমবার এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মিত হয়েছে,
দেশে দীর্ঘদিন করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল। তবে গত কয়েকদিনে তা আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৪২ জন। এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় করোনার আক্রান্ত হয়েছেন ২ হাজার ১০১ জন। এ নিয়ে মোট করোনো আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৭ হাজার ২৭৪
সৌদিআরব আল জুবাইল প্রাদেশিক বিএনপির উদ্যোগে সারা দেশের বন্যাকবলিত অসহায় মানুষের প্রতি সমবেদনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে স্থানীয় রয়েল মালাবর হোটেলে আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি সোহেল আরমানের সভাপতিত্বে ও সংঘটনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পর্যায়ে “বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২” এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২” ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুর ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা কোর্ট চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এই টুর্নমেন্টে অংশগ্রহণ করেছে। “বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল
বিয়ের নিমন্ত্রণ পত্রে বরযাত্রী কখন বের হবে তার সময় লেখা ছিল। বরের বন্ধুরাও সেই সময় অনুযায়ী তৈরি হচ্ছিলেন যাওয়ার জন্য। অথচ সময়ের আগেই বন্ধুদের না নিয়ে হবু শ্বশুরবাড়ির পথে রওনা দেন বর। বরের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে তার বন্ধুরা আদালতে মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের হরিদ্বারের বাহাদুরাবাদ এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়, বরের নাম রবি। রবির এমন ব্যবহারে অত্যন্ত
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গাড়িটি দ্রুত গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বিস্তারিত আসছে...
একসময়ের শীর্ষ চরমপন্থী ছিলেন মতিয়ার রহমান। হজে গিয়ে ভিক্ষা করার সময় সৌদি আরবের মদিনাতে পুলিশের হাতে আটক হন তিনি। মেহেরপুরের গাংনী থানার পুলিশ বলছে, তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা চলমান রয়েছে। সম্প্রতি তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। মতিয়ার রহমান মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের ঘাটপাড়া এলাকার হারুন অর রশিদের ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া-চেংগাড়ার মাঝে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীরকুটি গ্রামে শনিবার মধ্যরাতে মুদি দোকানদার আলতাফ হোসেন ফিরোজ (১৮) কে হত্যার দায়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্্েরপ্তারকৃতদের একজন মিলন মিয়া ওরফে দানব। অপরজন রুবেল হাসান ওরফে রানা। মিলন মিয়া ওরফে দানব বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীরকুটি গ্রামের কোরবান আলীর ছেলে। রুবেল হাসান ওরফে রানা একই গ্রামের মোস্তফা কামালের ছেলে। আটককৃতরা বিজ্ঞ আদালতের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জানা গেছে,
দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত বরাদ্দ ক্ষুদ্র-নৃগোষ্ঠ (আদিবাসী) ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন, স্হানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর পক্ষে হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন। সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব বাইসাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি
ঝিনাইদহের বড় এনজিও সৃজনী বাংলাদেশ এর চেয়ারম্যান হারুন অর রশিদ লাইসেন্স করা অস্ত্র সাথে অবৈধ গুলি রাখার দায়ে শাহ জালাল বিমান বন্দর থানা তাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছেন। গ্রেফতারের পর ২দিন পুলিশ রিমান্ড শেষে ২৭/৬/২২ রবিবার দুপুরে তাকে ঢাকা সিএমএস আদালতে চালান দিয়েছেন। এ কথা সত্যতা স্বীকার করেছেন বিমান বন্দর থানার এস আই ও এই অস্ত্র ও গুলি মামলার আইও আজাদুর রহমান। বন্দর
বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন উপলক্ষে মোংলা বন্দরে কর্তৃপক্ষের আয়োজনে আলোচনাসভা ও হাইডোগ্রাফির উপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। সোমবার (২৭ জুন) মোংলা বন্দরের সভাকক্ষে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার। এছাড়াও উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মবক’র বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন মেরিটাইম স্টেক হোল্ডারের প্রতিনিধি ও