রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকা থেকে ২০ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ একজনকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।আটককৃত মাদক কারবারী হলো, রাজবাড়ী উপজেলার কালিবাড়ী (লক্ষীকোল) এলাকার সদরমৃত রেবতি চন্দ্র মনিঋষির ছেলে যতীশ চন্দ্র মনিঋষি (৫৩)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুুপুর পৌনে ১টার দিকে এসআই মোঃ মোতালেব হোসেন, এএসআই মোঃ মফিজুল ইসলাম, এএসআই শেখ
সারাদেশে রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে প্রকাশ সম্ভব হবে না। তবে পরের বছর মার্চে তালিকা প্রকাশ সম্ভব হবে।২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধমন্ত্রী বিএনপির চলমান পদযাত্রা
একটি দল আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরে ইন্টারন্যাশনাল চেইন রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কাদের বলেন, ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের এখানে একটি দল আছে যারা আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা আন্দোলনের নামে
রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতি প্রস্তুতকালে দেশীয় অস্ত্রসহ দুইজন ও হেরোইনসহ ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে গোয়ালন্দ পৌরসভার হাউলি কেউটিল এলাকায় জনৈক ওমর আলী প্রামানিক এর মুরগীর ফার্মের পাশে মেহগুনির বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি লোহার তৈরি ছ্যান দা, একটি লোহার রড একটি লোহার তৈরী হাতুরি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গোয়ালন্দ
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের মানবিক সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।আজ দ্বিতীয় বারের মত মানবিক সহায়তা পাঠানো হয়েছে। এ সহায়তার মধ্যে রয়েছে শীতের জামা কাপড় ও চিকিৎসা সামগ্রী। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং উপাচার্যের একান্ত সচিব আবু জুবায়ের এ সহায়তা সামগ্রী তুর্কি দূতাবাসে হস্তান্তর করেন।এর আগে
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত লাখেরও বেশি মানুষ।শনিবার (১৮ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৮৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৩৯ হাজার ৬৭২ এবং সিরিয়ায় ৫ হাজার ৮১৪ জন। তবে জাতিসংঘের ধারণা নিহতের সংখ্যা ৫০
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি শহরে এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। ঘটনার পর তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স ও নিউইয়র্ক টাইমস। এর আগে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) শহরের চারটি স্থানে হামলা চালিয়ে ওই ছয় জনকে হত্যা করা হয়। অজ্ঞাত পরিচয়ের ওই বন্দুকধারী প্রথমে একটি দোকানে যায় এবং সেখানে এক জনকে গুলি করে হত্যা করে। তারপর পাশের
উত্তরা সেন্টার স্টেশন চালুর মধ্যে দিয়ে মেট্রোরেলের নয়টি স্টেশনের মধ্যে চারটি যাত্রীদের জন্যে উন্মুক্ত হলো।শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই স্টেশনটি। অন্য স্টেশনগুলোর মতো সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই স্টেশন থেকেও যাত্রীরা মেট্রোরেলে চলাচল করতে পারবেন। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, কোন ধরনের আনুষ্ঠানিকতা
প্রথমবারের মতো দুবাইয়ে সংবর্ধিত হল ৩৯ জন সিআইপি ও রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলেন ৫২ জন প্রবাসী বাংলাদেশি। বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রবাসী আয়ের লেনদেনে অবৈধ পন্থা পরিহার ও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও
খাবার, পোশাক আর বাসস্থান— আধুনিক সমাজে এই তিনটি অপরিহার্য। খাবার এবং বাসস্থানের অভাব থাকলেও লজ্জা নিবারণের জন্য পোশাক বর্তমান সমাজে অকল্পনীয়। কিন্তু সেই অকল্পনীয় ঘটনাটিই বাস্তবে ঘটে চলেছে। সব রকম সুবিধা থাকা এবং অর্থের অভাব না থাকা সত্ত্বেও এই আধুনিক সমাজে একটি গ্রাম রয়েছে যেখানে কেউই পোশাক পরেন না। শুনে আশ্চর্য লাগলেও, বাস্তবে এমনই একটি গ্রাম আছে ব্রিটেনে। ইউরোপের মধ্যে একটি অত্যাধুনিক
সিরাজগঞ্জে পৃথক দুইটি অভিযান চালিয়ে ১৯৭ পিস ইয়াবা ও ১৪৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১২) সদস্যরা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান। এর আগে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জেলার হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডারমোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক আসামি
পর্নদুনিয়ায় তাঁকে টেক্কা দিতে পারে এমন অভিনেত্রী পাওয়া বেশ দুষ্কর। সানি লিওন অবশ্য মিয়া খলিফাকে টেক্কা দিতে সাহায্য করেছিলেন। কিন্তু পারেননি। বরং সানির থেকে বরাবরই এগিয়ে ছিলেন মিয়া। সেই মিয়াই এবার প্রকাশ্যে জানালেন পর্নদুনিয়ায় অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক পেতেন তিনি। পর্নদুনিয়ায় অভিনয় করলেও খুবই প্রাইভেট মানুষ মিয়া। নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে চান তিনি। তবে ফ্যানদের বহুদিনের কৌতুহল মেটাতেই
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের নানামুখি উন্নয়ন কর্মকান্ডে দেশের মানুষ খুশি, শুধু মন খারাপ বিএনপির। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী চলা সংকটেও দেশের মানুষ শেখ হাসিনার ওপর খুশি। শেখ হাসিনার সততায় খুশি। শেখ হাসিনার উন্নয়নে খুশি। মন খারাপ শুধু বিএনপির। তাদের মন খারাপ। উন্নয়ন দেখলে তাদের ভালো লাগে না, অন্তর জ্বালায় ভোগে।’ ওবায়দুল কাদের আজ
নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘ধামইরহাট প্রিমিয়ার লীগ’ টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ১৭ জানুয়ারী বিকেল পৌনে ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। একই মাঠে বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ভলিবল টূর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব শুধুমাত্র সরকারি দলের নয়। বিএনপিসহ সকল রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সহযোগীতা করা। কেউ যদি নির্বাচন বর্জন করে কিংবা প্রতিহতের অপচেষ্টা চালায় তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক না করা কিংবা অগ্রহণযোগ্য করার দায়-দায়িত্ব তাদের। তিনি বলেন, আগামী নির্বাচনকেও অংশগ্রহণমূলক করার
কিশোরগঞ্জের মিঠামইনে নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সেনানিবাস পরিদর্শনে গেলে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান। সেনানিবাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খাম্বা ব্যাপারী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারে থাকা অবস্থায় তাদের কাজ ছিল শুধু লুটপাট করা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘শান্তি সমাবেশে’ তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে হাওয়া ভবনের আরেক নাম ছিল খাওয়া ভবন। তারা শুধু লুটপাট, চাঁদাবাজি আর কমিশন বাণিজ্য করে
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) জুময়ার নামাজ শেষে সমবেত জনতাকে তওবা পড়িয়ে বাইয়াত করিয়ে আলোচনা করেন। তিনি তার ভক্ত মূরীদানকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদায় সুদৃঢ় বিশ্বাস স্থাপনের পাশাপাশি নিয়মিত তরীকা মশক করার প্রতি গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে আমলী জিন্দেগী গঠন করার প্রতি উৎসাহিত করেন। কারণ একজন কামিল মু’মিন হওয়ার জন্য তরীকা
বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও দূষণমুক্ত পরিবেশের জন্য বাইসাইকেল চালিয়ে ভারত থেকে বাংলাদেশ ভ্রমণে এসেছেন পশ্চিমবঙ্গের ৮ জন। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস স্মরণে বাংলাদেশে ভ্রমণে এসেছেন তারা। চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশ্ব ভালোবাসা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের হুগলী প্রদেশের চন্দননগর থেকে তারা বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেন। ১৫ ফেব্রুয়ারি রানাঘাট দর্শনা হয়ে আলমডাঙ্গা দিয়ে কুষ্টিয়া প্রবেশ করেন তারা। ১৬ ফেব্রুয়ারি
ধারাবাহিকভাবে খুলতে থাকা মেট্রো রেলের স্টেশনের তালিকায় এবার যুক্ত হচ্ছে উত্তরা সেন্টার স্টেশন। আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে যাত্রী চলাচলের জন্য স্টেশনের দরজা খুলে দেওয়া হবে। এ নিয়ে মোট চার স্টেশনে মেট্রো রেলের যাত্রী পরিবহন করা হবে। আগামী মাসের মধ্যে ধাপে ধাপে বাকি সবগুলো স্টেশন উন্মুক্ত করা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পনি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক জানান, প্রথমে
নেতা-কর্মীদের জেলে পাঠিয়েও সরকার বিএনপিকে আটকাতে পারছে না মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আন্দোলনের দশজন নেতা-কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। রাত হলে পুলিশ পাড়ায় পাড়ায় আমাদের নেতা-কর্মীদের আটক করছে। তবুও তারা আমাদের দমাতে পারছে না আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে তিনি এ কথা
একুশে বইমেলায় ঘুরতে আসা একদল দর্শনার্থীর কাছে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ। আটককৃত দুই ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৮ মার্চ বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় সমাবেশে তাঁর অংশগ্রহণের কথা ছিল। ওই সমাবেশে প্রধানমন্ত্রী এই অঞ্চলের বেশ কিছু উন্নয়নকাজের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কর্মসূচি স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার
এই প্রথম বারের মত অনুষ্ঠিত হলো জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়র কাপ প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে পাঁচবিবি ফুটবল একাডেমীর আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম। টুর্নামেন্টের উদ্বোধনী সভায় পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র নুর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল