রাজধানী ঢাকার অধিকাংশ ভবন নির্মাণ করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নির্দেশনা পুরোপুরি না মেনে। এসব ভবনে অগ্নিসংকেতের ব্যবস্থা নেই। নেই পর্যাপ্ত পানি ও অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা। পর্যাপ্ত সিঁড়ি থাকলেও সেগুলো উন্মুক্ত নয়। বাণিজ্যিক ভবনে সিঁড়িতেও বসানো হয়েছে দোকানপাট-গুদাম। এমনকি মার্কেট-শপিংমল ভবন সংলগ্ন অবস্থায় যেখানে-সেখানে ঝুলছে বৈদ্যুতিক তার ও এসি যন্ত্রের সংযোগ। সব মিলে ঢাকার ৫৫ শতাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। সম্প্রতি
এবারের ঈদযাত্রায় টিকিট ছাড়া তথাকথিত কোনো যাত্রীর ট্রেনে ভ্রমণ করার সুযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, প্রত্যেক যাত্রীকে টিকিট প্রদর্শনপূর্বক স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিটবিহীন যাত্রীর প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার ঈদযাত্রায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না। রোববার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এসময় রেল সচিব ও রেলওয়ে
আজ কয়েকদিন যাবৎ সারাদেশে তাপপ্রবাহ চলছে। ঢাকাসহ বেশিরভাগ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩৫ থেকে ৪২ডিগ্রি সেলসিয়াসের উপরে। এমন পরিস্থিতিতে দেশে ‘তাপমাত্রা জরুরি অবস্থা’ জারি করা হতে পারে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। রোববার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা ইনিউজ ৭১ কে বিষয়টি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর। পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের বারত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে খাইরুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় ওই ঘটনায় শ্রমিক আহত হয়েছেন।।শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।মৃত খায়রুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অহিদুল ইসলাম ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, জুলপি মিয়ার বাড়ির সেফটি ট্যাংক পরিস্কারের কয়েকজন শ্রমিক কাজ করছিল। হঠাৎ করে সেফটি ট্যাংকে খাইরুল
সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্যারামিলিটারি গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই বেসামরিক নাগরিক।এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৬০০ জন।স্থানীয় চিকিৎসকদের একটি সংগঠন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাত দিয়ে জানিয়েছে, শুধুমাত্র শহরে ১৭ জন বেসামরিকসহ মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।ক্ষমতা দখলে নিতে সুদানের সেনাবাহিনী ও কুখ্যাত আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে।উভয়ই (সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফ) দাবি
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত আসছে...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।রোববার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত বাদীর নারাজি গ্রহণ করে এ নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে আগামী ২৪ মে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। এদিন আমাতুল্লাহ বুশরা আদালতে উপস্থিত হন।
তাহাজ্জুদ নামাজ আদায় করা সুন্নত। নামাজ ফরজ হওয়ার আগে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর তাহাজ্জুদ ফরজ ছিল। তিনি আবশ্যিকভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলে তাহাজ্জুদের ফরজিয়্যাত বিলুপ্ত হয়ে যায়। তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল পর্যন্ত এই নামাজ নিয়মিতভাবে আদায় করেছিলেন। এ ধারাবাহিকতায় তাহাজ্জুদের বিধান এখনও সুন্নত হিসেবে বহাল আছে। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত বরকত ও
অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ার পর নির্দেশ না দেওয়ার পর্যন্ত নিউমার্কেট বন্ধের ঘোষণা বলবৎ থাকবে। আজ শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। তিনি বলেন, নিউমার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি। সব দোকান মালিককে নিয়ে এই জায়গায় অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত মার্কেট খোলা
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুরোনো মুম্বাই-পুনে মহাসড়কের একটি গিরিখাতে যাত্রীবাহী বাস পড়ে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনা আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে রাইগাদ জেলার শিংরোবা মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। দেশটির পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, ঐতিহ্যবাহী একটি সঙ্গীত দলের সদস্যদের বহনকারী প্রাইভেট বাসটি পুনে থেকে মুম্বাই যাওয়ার পথে ভোর
মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে দিনাজপুরের হাকিমপুরে ৩ হাজার ৮১ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি জনপ্রতি চাল বিতরণ করা হয়েছে।শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯ টায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচীর আওতায় পৌরসভায় এই কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এসময় প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ ৯
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সুর্ষকান্দি ও ধরন্তী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
বঙ্গবাজারসহ সম্প্রতি রাজধানীর বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কয়েকটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না, তা খতিয়ে দেখতে এবং দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এসব অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত আছে কি না, তাও
রাজধানীর নিউ সুপার মার্কেটের (দ.) ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের পর জানা গেছে ভবনটি ছিল অগ্নিঝুঁকিপূর্ণ। ২০১৬ সালেই ফায়ার সার্ভিস ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করে।শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ কথা জানান। তিনি বলেন, ২০১৬ সালে নিউ সুপার মার্কেটে আগুন লাগা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেটিকে নিরাপদ
৫ সিটি করপোরেশনে মেয়র পদে নৌকা প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ শনিবার বেলা ১১ টায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রায় অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। চুলচেরা বিশ্লষণ শেষে এ প্রার্থী চূড়ান্ত করা হয়। খুলনায় তালুকদার আবদুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন,
বারবার আগুন লাগার কারণ অনুসন্ধান করা উচিত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।শনিবার (১৫ এপ্রিল) সকালে ১০টার দিকে দুর্ঘটনাস্থলে গিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।মাইন উদ্দিন বলেন, একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। বারবার আগুন লাগার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না খতিয়ে দেখা উচিত। তিনি বলেন, সবাই সচেতন থাকলে আগুন
এ রাত মহা মহিমান্বিত, অভাবনীয়। নিশ্চিত পুণ্যের অভাবনীয় খাজাঞ্চি সাজানো রজনী-পবিত্র লাইলাতুল কদর। পবিত্র কোরআনে বলা হয়েছে, হাজার মাসের অপেক্ষা এই রাত সর্বশ্রেষ্ঠ। মহিমান্বিত সে রাতটি আরো একদিন দিন শেষে আসার সম্ভাবনা বেশি। আসন্ন রাতটি ২৭ রমজানের রাত হিসেবে চিহ্নিত। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী এ রাতটি পবিত্র লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অধিক। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে অধিক সম্ভাবনার ভিত্তিতে এ রাতে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন।শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উখিয়ার ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে আরসার সদস্য মো. হাসিম (৩২) ও আরসা সদস্যদের গুলিতে নুর হাবা (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে
বাংলা নববর্ষ ১৪৩০। উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মহাপরিচালক ডক্টর এসএল থাউসেন। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে হিলি সীমন্তে পরিদর্শনে আসলে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট শূণ্য রেখায় বর্ডার গার্ড বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার রাসেদুল ইসলাম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রফিকুল ইসলামল, হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে স্কুল শিক্ষকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান করছে এক যুবতী। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার পূর্ব হাজিপুর গ্রামে আক্কেলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহিবুল্লাহ সুমনের বাড়িতে অবস্থান নেয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই শিক্ষক পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, প্রায় এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে বসে সুমনের সঙ্গে ওই যুবতীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসচ্ছল অসহায় দুই নারীকে ঘর উপহার দিয়েছে ভূরুঙ্গামারী ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী গ্রামের আমবাড়ি এলাকার জয়নব বেগম ও সোনাতলি দীঘির পাড় এলাকার আমেনা বেগমকে ১০ হাত লম্বা দুটি টিনসেট ঘর হস্তান্তর করা হয়। ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই দুই নারী। তারা বলেন, ঝুপড়ির মতো ভাঙা ঘরে কষ্ট করে
টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে বাসটি মহাসড়কের পাশেই রেললাইনের উপর উঠে পড়েছে। এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাঙ্খা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দূর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন
আর মাত্র সাত আট দিন পরে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জমে উঠেছে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলি'র ঈদ বাজার।নতুন পোশাকে ঈদ কাটবে, এমন প্রত্যাশায় দিনের গরমকে উপেক্ষা করে ক্রেতারা আসছেন তাদের পছন্দের পোশাক কিনতে। শীতাতপ নিয়ন্ত্রিত বিপণিবিতানগুলোতে ক্রেতাদের বাড়তি চাপ। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সাপ্তাহিক ছুটির দিনে হিলি বাজারের, খাঁন টেইলার্স, বৃষ্টি গার্মেন্টস, লাবণ্য ফ্যাশণ, সামি ফ্যাশন,