টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাল্লা দিয়ে ছুটছে ঈদে ঘরমুখো উত্তর ও দক্ষিণ বঙ্গের দূরপাল্লার যানবাহন। এতে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ
হজ ও ওমরার উদ্দেশে সারাবিশ্ব থেকেই মুমিন মুসলমান পবিত্র নগরী মক্কায় উপস্থিত হয়। কাবা শরিফ তওয়াফ করে হৃদয় জুড়ায়। হজ-ওমরাযাত্রীদের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষাও হলো কাবা শরিফ তওয়াফ করা। শুধু হজ মৌসুমেই নয়, বছরব্যাপী ওমরা পালন এবং হজের মৌসুমে পবিত্র কাবা শরিফ তওয়াফ করে মুমিন মুসলমান। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরিফ তওয়াফকালে অনেক দোয়া পড়তেন। সেসব দোয়ার কিছু তুলে
নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস (৫৫) হত্যা মামলার প্রধান আসামি বাদশা (২৮) গণপিটুনির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল শনিবার ২৪ জুন ভোরে নিজ বাড়ি থেকে মায়ের সাথে দেখা করে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে
ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দুদিনের ব্যবধানে ফের রিজার্ভ বেড়েছে। রোববার (২৫ জুন) রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার (২২ জুন) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। এর আগের দিন বুধবার ২৯ বিলিয়নের ঘর অতিক্রম করে রিজার্ভ দাঁড়ায় ৩০ দশমিক
টিনধারীদের বাধ্যতামূলক ন্যূনতম ২ হাজার টাকা করের প্রস্তাব থেকে সরে এসেছে সরকার। গত ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের এই করারোপের প্রস্তাব প্রত্যাহারসহ আরও কয়েকটি সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থ বিল, ২০২৩ পাস হয়েছে। রোববার (২৫ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটির সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি হয়। এ
সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে নির্দেশনা দেন তিনি। রোববার (২৫ জুন) রাতে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই ঘোষণা ও নির্দেশনা দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি ও কাবা প্রদক্ষিণের মাধ্যমে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে এবারই (২০২৩ সালে) সবচেয়ে বেশি হাজির পদচারণায় মুখরিত হবে কাবা প্রাঙ্গণ। রোববার (২৫ জুন) কাবা ঘর প্রদক্ষিণ করেন বিশ্বের ১৬০টি দেশ থেকে আসা লাখ লাখ হাজি। ইতিহাসের সবচেড়ে বড় হজ হওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এ বছর, আমরা ইতিহাসে
সাভারের আশুলিয়ায় এক গৃহপরিচারিকাকে স্বর্ণের চেইন চুরির অভিযোগ এনে চাউল পড়া খাইয়ে চোর সাব্যস্ত করে বেধড়ক মারপিট করে জখম করেছে স্থানীয় এক চেয়ারম্যানের পরিবার। এ সময় ভুক্তভোগীর স্বামীকেও মারধর করা হয়। শনিবার রাতে আবারও বাসা থেকে ধরে নিয়ে ওই গৃহপরিচারিকার স্বামী বোরহান উদ্দিনকে (৫১) বেধরড় মারধর করা হয়। এর আগে গত ২০ জুন বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহপরিচারিকা নাজিরাকে
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গত বছরের চেয়ে ৩ টাকা বাড়িয়ে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করেছে সরকার। গত বছর এই দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা। রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সভায় এই দাম নির্ধারণ করা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন নির্ধারিত দাম ঘোষণা করেন। ঢাকার বাইরে গরুর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে এলাকায় পৃথক দুর্ঘটনায় পুলিশের এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।রোববার (২৫ জুন) পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ও সকালে এই দুটি ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র থেকে জানা গেছে, রোববার ভোর ৫টায় মুন্সীগঞ্জের শ্রীনগরে
দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অফিস। একইসঙ্গে সাত অঞ্চলের নদীবন্দরেও সতর্ক সংকেত দিয়েছে সংস্থাটি।রবিবার আলাদা আলাদা সতর্ক বার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে
রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে নাটকীয় লড়াইয়ে লিপ্ত হওয়ার মতো কোনও পদক্ষেপ নিতে চলেছেন তাদেরই ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভগিনি প্রিগোজিন, একথা আগেই জানত যুক্তরাষ্ট্র। এমনকি প্রিগোজিনের এই পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে প্রাথমিক ভাবে রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগার নিয়ে উদ্বিগ্নও হয়ে পড়েন মার্কিন কর্মকর্তারা। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এই খবর সামনে এনেছে বলে রোববার (২৫ জুন) জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম
মানবতাবিরোধী অপরাধের দায়ে যশোরের আমজাদ হোসেন মোল্লাসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিস্তারিত আসছে...
রাজধানীর মোহাম্মদপুরে মো. সেন্টু ওরফে শাকিল (৩২) নামের এক যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (২৪ জুন) রাতে ঢাকা উদ্যান এলাকার ৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে। এ বিষয়ে মো. সেন্টু বলেন, বছিলার গরুর হাট থেকে কোরবানির গরু কিনে ঢাকা উদ্যান মনিরের বাজার এলাকায় বাসায় যাচ্ছিলাম। এ সময় একটি টেম্পোতে করে
বরিশালের হিজলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩( অনুর্ধ্ব-১৭) বালক, বালিকা এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ২৪ জুন শনিবার বিকাল ৫ টায় সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক বাস ড্রাইভারকে গ্রেফতার করেছে র্যাব-১১।গ্রেফতার আব্দুর রহিম (৪৭) নোয়াখালী জেলার সদর উপজেলার চরশুল্লুকিয়া গ্রামের মো.শফিউল্লার ছেলে। শনিবার (২৪ জুন রাতে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন দুপুরের দিকে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, আসামি আব্দুর রহিম আন্তঃজেলা
খরিপ-২ মৌসুমে (২০২৩-২০২৪) প্রণোদনা কর্মসূচীর আওতায় আমন ধান ও নারকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারকেল চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৪ জুন শনিবার বিকাল চারটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন অনুষ্ঠানে
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৬০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। তীব্র গরমের কারণে মরিচের ফুল নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন কমেছে। সেই সঙ্গে সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম ৬০ টাকা বেড়ে ২০০ টাকায় পৌঁছেছে। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ ভোক্তারা। রোববার (২৫ জুন) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে তীব্র গরম আর বৃষ্টির
বাঙালির আবেগ, উৎকণ্ঠা, উৎসাহ ও উদ্দীপনার আরেক নাম পদ্মা সেতু। নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতু উদ্বোধনের এক বছর পূরণ হলো আজ। পদ্মা সেতু চালুর পর দেশের অর্থনীতির বাঁক বদলের সূচনা হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের ২১টি দারিদ্র্যপীড়িত জেলার উন্নয়নে হয়েছে গতি সঞ্চার। পর্যটন, কৃষি, শিল্প-প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের প্রসারের মধ্যে দিয়ে এক সময় এই পদ্মা সেতুই হবে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তথ্যমতে, পদ্মা সেতু বাস্তবায়নের
বছরজুড়েই মানুষ বিভিন্ন সময় তাকবির পড়েন। হজ ও কোরবানির মাস এলেই তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব হয়ে যায়। জিলহজ মাসের নির্ধারিত ৫ দিন ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব। কিন্তু এ তাকবিরে তাশরিক কীভাবে এলো? এর গুরুত্বই বা কী? হজ ও কোরবানির মাসে নির্ধারিত ৫ দিন ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব বা আবশ্যক। তাকবিরে তাশরিক
বর্তমান সরকার আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা বুঝে গেছেন, আন্তর্জাতিক মহল তাকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষেরও সমর্থন নেই তাদের। দেশি-বিদেশি সবাই বলছে সরকারকে এখনই চলে যেতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এই দেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। পরিষ্কার
সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া গ্রামে ইঁদুরের গর্তে খুঁজে পাওয়া চকলেটে বিষ খেয়ে দুই শিশুর মৃত্যুর পাওয়া গেছে।বৃহস্পতিবার গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম ও কাশেম মিয়ার মেয়ে জান্নাতের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বারপাকিয়া এলাকায় নিজ বাড়ির পাশে ওই দুই শিশু খেলা করছিল। কোনো এক ফাঁকে ঘরের পাশে ইঁদুরের গর্তে থাকা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ব নেতাদের মুখে শেখ হাসিনার প্রশংসা অথচ বাংলাদেশে আমরা তাকে হত্যার ষড়যন্ত্র করি, তাকে অসম্মান করি। তার অর্জনগুলোকে আমরা নিজেদের অর্জন মনে করি না। শেখ হাসিনা কি চিরদিন থাকবেন? তারপরে এ অর্জনগুলো তো বাঙালি জাতির। কেন তাকে ঘৃণা কর? কেন তাকে অপমান কর? তিনি যে মর্যাদা দেশের জন্য এনেছেন, সেটা গোটা জাতির সম্পদ।
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেছেন, ক্ষমতার লোভে জনগণের সম্পদ বিক্রি করব, সেই বাপের মেয়ে আমি না।শুক্রবার (২৩ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, ২০০১ সালে আমরা গ্যাস বিক্রি করতে চাইনি বলে ক্ষমতায় ফিরতে পারিনি। তখন মুচলেকা দিয়েছিল খালেদা জিয়া। মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল।প্রধানমন্ত্রী বলেন, জনগণের সম্পদ