নওগাঁর ধামইরহাটে রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মো. মাফেজ উদ্দিন মোহন। ১১ জুলাই বিকেল ৩ টায় ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিসে মাফেজ ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাফেজ উদ্দিন মোহন রোগীকল্যাণ সমিতির নির্ধারিত ফি জমা দিয়ে আজীবন সদস্য পদ লাভ করেন। এ সময় রোগীকল্যাণ সমিতিতে এককালীন ৫ হাজার টাকা ফি জমা নিয়ে আজিবন সদস্যের রশিদ প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা
সয়াবিন তেলের দাম লিটাপ্রতি ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কমায় দেশের বাজারেও দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত আসছে...
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে তিন ম্যাচ সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সান্তনার জয় পেয়েছে টাইগাররা। আফগানিস্তানকে মাত্র ১২৬ রানেই গুঁটিয়ে দিয়েছে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। কিন্তু সাকিব-লিটনের পঞ্চাশোর্ধ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। তবে
আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের ৭ গ্রাম বৃষ্টি, কপোতাক্ষ নদ ও মৎস্য ঘেরের লোনা পানিতে ১২ দিন ডুবে প্লাবিত হলেও প্রতিকারে কর্তৃপক্ষের তেমন কোন ব্যবস্থা গ্রহন করতে দেখা যায়নি। স্লুইজ গেটের পাঠ উল্টে দেয়ায় নদীর লোনা পানি ভেতরে প্রবেশ করে নতুন এলাকা ডুবতে শুরু করেছে। পানি বন্দি হয়ে প্লাবিত হয়েছে উপজেলার গজুয়াকাটি, ফটিকখালী, রাউতাড়া, গোয়ালডাঙ্গা, পাঁচপোতা, বাইনতলা ও দক্ষিণ বড়-দল গ্রামের
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় ইট ভাটায় লাগানো ছয় ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় গাঁজা চাষী হাওলাদার ব্রিকস এর মালিক মো. নিয়াজ মোর্শেদ ওরফে জামাল (৪৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জামাল আন্দারমানিক ইউনিয়নের ভংগা ৯ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন হাওলাদারের পুত্র। এ ঘটনায় এসআই অশোক কুমার বর্মন বাদী হয়ে কাজিরহাট থানায় মামলা করেছেন
শুরুটা ভালো হয়নি অনুমিতভাবেই। কোনো উইকেট না হারিয়েই ভারত পেরিয়ে গিয়েছিল ৩০ রান।কিন্তু হুট করেই বাংলাদেশের স্পিনাররা করতে থাকেন দারুণ বোলিং। একের পর এক উইকেট নিয়ে চাপে ফেলেন সফরকারীদের। সেটি থেকেছে শেষ অবধি, প্রথম ইনিংস শেষে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটাও বেশ। মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ৮
শরিফুল ইসলাম এক ওভারে দুই উইকেট নেয়ার পর আফগান ব্যাটিং লাইনআপের ওপর আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপর আবারও উইকেট নিলেন শরিফুল। সব মিলিয়ে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী আফগানিস্তান। তাসকিনের শট বলটি পুল করতে গিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ব্যাটের উপরের কানায় লেগে বল চলে যাচ্ছিলো মুশফিকের মাথার ওপর দিয়ে। হাত বাড়িয়ে ক্যাচটি লুফে নিলেন তিনি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাবাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খাঁন এ রায় দেন। এ সময় আসামিরা পলাতক ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. অহিদ উল্লাহ, মো. শহিদ উল্লাহ ও মো. ফয়েজ উল্লাহ।নিহত ব্যক্তি হলেন,
নোয়াখালীর বেগমগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট দৌলতউজ্জামান জয় (৩২) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেফতার মো. রিয়াজ (২৫) উপজেলার পৌর হাজীপুর এলাকার ইসমাইলের ছেলে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ) যত খুশি তত নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাতে পারবে। এক্ষেত্রে ইসির কোনো লিমিটেশন নেই বলে জানান তিনি।মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করে। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলন করেন
আগের ম্যাচে উদ্বোধনী জুটিতে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রান করেছিল আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই দুই ওপেনার তাদের নিজ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিলেন। তবে আজ ইনিংসের শুরুতেই আফগান শিবিরে জোড়া আঘাত হেনেছেন একাদশে ফেরা পেসার শরীফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে (১) উইকেটের পিছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে
নোয়াখালীর চাটখিলে ফুটবলে কিক মারায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওসমান গণি (১৫) উপজেলার বদলকোট ইউনিয়নের মানিকপুর গ্রামের মোকামী বাড়ির মিজানুর রহমানের ছেলে এবং স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (১১ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত রোববার ৯ জুলাই দুপুর ২টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মানিকপুর গ্রামের
দীর্ঘ ৯ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে টস জিতেছেন আগগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে বোলিং করবে টাইগাররা। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ একাদশে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাঁটুর চোটে পড়া পেসার এবাদত হোসেন একাদশে নেই। এছাড়া বাদ পড়েছেন হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। তাদের বদলে
আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১১ জুলাই) সাকলে রাজধানীর একটি হোটেলে পাবলিক হেলথ ডিপ্লোম্যাসি বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, আশা করি শিগগিরই মিয়ানমার রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেবে। প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা বিশ্বমানের করতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। গত সাড়ে
মাদারীপুরে এক কিশোরীকে হাত-পা বেঁধে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি শওকত তস্তারকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব-৮। সোমবার রাত পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শওকত সদর উপজেলার ছিলারচর এলাকার জলিল তস্তারের ছেলে। মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর তার বাবা ও দাদির সঙ্গে ছিলারচর ইউনিয়নের একটি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে আবারও বিপৎসীমা ছুঁই ছুঁই করছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার, যা বিপৎসীমার দশমিক ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ৫২ দশমিক
নির্বাচন বা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কথা বলা মানে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এমনকি কেউ যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কথা বললেও ওয়াশিংটন সেটাকে স্বাগত জানায় বলেও জানিয়েছে দেশটি।এছাড়া যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার ঢাকা সফরকালে অন্যান্য বিষয়ের সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিয়েও কথা হবে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। সোমবার (১০ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র
উত্তর আমেকিার দেশ মেক্সিকোতে মুখোশধারীদের হামলায় ৯ জন নিহত হয়েছেন। মূলত মুখোশধারী একদল লোক দেশটির মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের প্রধান একটি বাজারে মারাত্মক হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।ব্যবসায়িক দ্বন্দ্বের সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, একদল মুখোশধারী লোক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইঁদুর নিধনের বিষপান করে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মৃত আবদুল ওয়াদুদ সবুজ (৫৩) উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডেল মৃত মোস্তফার ছেলে এবং পৌর বিএনপির সহসভাপতি ছিলেন। সোমবার (১০ জুলাই) সোমবার রাত ৯টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ সহ নানান রোগে ভুগছিলেন।মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি সকাল সাড়ে ৬টার দিকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ। তিনি আওয়ামী লীগের মনোনীত টানা তৃতীয়বারের এমপি ছিলেন এবং সাবেক খাদ্য মন্ত্রী আবুল মোমেনের সহধর্মিণী। জাতির
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার সমাজের সব পর্যায়ে নারী ও কন্যাশিশুর গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।মঙ্গলবার (১১ জুলাই) ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জেন্ডার সমতাই শক্তি : নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।সোমবার (১০ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকটে রাজনৈতিক ও মানবিক সহায়তার আশ্বাস দিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, শিক্ষার্থীসহ বাংলাদেশি নাগরিকদের ভিসা ইস্যুকরণও সহজ করা হবে।এ সময় বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশি
ক্ষমা প্রার্থনা করা, ইসতেগফার করা মুমিনের গুণ। সব সময় ইসতেগফার পড়া সুন্নত আমল। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিনই একই বৈঠকে একশত বার ইসতেগফার পড়তেন। এ আমলের বিনিময়েই গুনাহমুক্ত থাকবে মুমিন, হবে জান্নাতি। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের পর একই বৈঠকে একশত বার ইসতেগফার পড়তেন। হাদিসের বর্ণনায় বিষয়টি এভাবে এসেছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কখনও কখনও আমার হৃৎপিন্ডের
গণঅধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। তিনি পেয়েছেন ১৩৫ ভোট। আর ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ খান। সোমবার (১০ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে প্রতীম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ২১৬ জন। রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার