পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় গোলাগুলির দুইটি পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ মোট আটজন নিহত হয়েছেন। খবর পাকিস্তানের গণমাধ্যম ডনের। বৃহস্পতিবার কিছু সময় আগেপরে বন্দুক হামলার ওই ঘটনা দুটি ঘটে। জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কাইসার আব্বাস এ তথ্য জানান। তিনি বলেন, গুলির প্রথম ঘটনাটি ঘটে শালজান রোডে। যেখানে এক ব্যক্তি নিহত হন। তার কিছুক্ষণ পরই একটি স্কুলে গোলাগুলির দ্বিতীয় ঘটনাটি ঘটে
ঋণ খেলাপির দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন আপিলেও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে আপিলের শুনানি শেষে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও ভোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান। তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বাতিল
আগামী ১ জুলাই থেকে বাংলাদেশে চলাচলকারী সব এয়ারলাইনসকে ডলারের পরিবর্তে টাকায় ফ্লাইটের ভাড়া নির্ধারণ করতে হবে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ডলারের বিপরীতে টাকার দাম সম্প্রতি আরো কমে যাওয়ায় যে যাত্রীদের তুলনামূলক বেশি ভাড়া গুনতে হচ্ছিল, তাদের জন্য এই উদ্যোগ কিছুটা স্বস্তি নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাকায় ফ্লাইটের ভাড়া নির্ধারণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শেষে পাঁচ দিন পর বৃহস্পতিবার (৪ মে) বিকালে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ২৯ এপ্রিল শনিবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার থেকে পাঁচ দিন হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়। খালেদা জিয়ার বাড়িতে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকেল
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের পথ উন্মুক্ত করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতির প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে নবম বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপ চলাকালে শেখ হাসিনার প্রশংসা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরে বুধবার এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। আজ বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার ও মুরাদনগর সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ বাজার এলাকায় ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি চালক তার সিএনজি নিয়ে পালাতে গিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে সড়কে উল্টে গিয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশকে বিক্ষুব্ধ জনতা অবরুদ্ধ করে রাখে। এসময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। দূর্ঘটনায় কবলিত সিএনজিতে থাকা চালক, দুই নারী যাত্রী ও এক
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যয় ৩০১ কোটি টাকা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টায় সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটির এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ আরমজ ইন অ্যাসোসিয়েশন ইউথ
বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোচা’র উপকূলে আঘাত হানার সময় এক দিন এগিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। ঘূর্ণিঝড় ‘মোখা’র নাম দিয়েছে ইয়েমেন। মোখা ইয়েমেনের লোহিত সাগর তীরের একটি বন্দরের নাম। বুধবার বিকেলে দেওয়া ফেসবুক পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল অনুসারে ১২ মে দুপুর ১২টার পর কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে আঘাত
আসন্ন পাঁচ সিটি (গাজীপুর, খুলনা ও বরিশাল এবং রাজশাহী ও সিলেট) করপোরেশনের নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ইসির নির্বাচন ব্যবস্থাপনার শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাটি বাস্তবায়ন করার জন্য চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, পাঁচ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনের সময়সূচি জারির
ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘস্থায়ী করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। মঙ্গলবার (২ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। সভায় ডিজিটাল নিরাপত্তা আইনে কিডনি সমস্যায় আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা আট মাসের বেশি সময় কারাগারে আটক এবং ইউএনবি সাংবাদিক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একই
আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শাহীন খান আজাদ। তিনি ২৩ নং ওয়ার্ড খান সড়ক এলাকার মরহুম আব্দুল মজিদ খান এর পুত্র। বুধবার সকাল ১১টায় বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কাউন্সিলর পদে এ মনোয়ন ফরম সংগ্রহ করেন তিনি। জানা যায়, শাহীন খান আজাদ দীর্ঘদিন যাবত
নেত্রকোণার বারহাট্টায় দশম শ্রেণির স্কুল ছাত্রী মুক্তি রানী বর্মন (১৬) চাঞ্চল্যকর হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে ঘাতক বখাটে যুবক কাউছার (১৮) কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ- উপলক্ষ্যে আজ বুধবার বিকাল ৪টায় নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, প্রেমনগর ছালিপুরা গ্রামের সামছু মিয়ার ছেলে কাউছার
আশাশুনি উপজেলা বড়দলে ইটভাটায় আইন অমান্য করে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। আর এই কাঠ পোড়ানোর বিষাক্ত কালো ধোঁয়ায় জনবসতিসহ পরিবেশ হুমকির মুখে পড়েছে। নষ্ট হচ্ছে বিভিন্ন ফল ,ফসল ও প্রাকৃতিক পরিবেশ । জানাগেছে উপজেলার বড়দল ইউনিয়নে একেএস ব্রিকস, এফএলএস ব্রিকস,এআবি ব্রিকসসহ মোট চারটা ইটভাটা রয়েছে। এসব ইটভাটার দু-একটি ছাড়া কোনোটারই হালনাগাদ লাইসেন্স নবায়ন বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এইসব ভাটায় একাধিকবার
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া সীমান্তবর্তী শোভ গ্রাম রেলওয়ে ব্রিজে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয়রা ওই যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ রেল ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেছে। আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার জিয়া উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে
ঠাকুরগাঁও ইএসডিও'র আয়োজনে মূল্যবোধ,নৈতিকতা,পরার্থপরতা ও দেশপ্রেমে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করণ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩ মে বুধবার ঠাকুরগাঁও ইএসডিও'র জয়নাল আবেদীন মিলনায়তনে সম্মেলন/২০২৩ অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আখতারুজ্জামান এর উপস্থিতিতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহেদা আহমদ, প্রাক্তন অধ্যাপক ইতিহাস বিভাগ, ঢাকা
পিরোজপুর জেলা বাস,মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং সমিতির সভায় “বাংলাদেশ জিন্দাবাদ” শ্লোগান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। আজ বুধবার দুপুরে শহরের টাউন ক্লাব সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে না। খোলা চিনির দাম বেড়ে গেছে। প্রতি কেজি চিনি ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম বেড়েছে ১০ টাকা। এতে মিষ্টি জাতীয় খাবারের দাম বেড়ে গেছে। কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন বেশি দামে চিনি বিক্রি করতে না পারে সেজন্য বাজার অভিযান চলমান রাখার আশ্বাস দিয়েছে জেলা ভোক্তা অধিকার
নওগাঁর ধামইরহাটে ইউপি সদস্য মামুনুর রশিদ পবনের উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে, হামলার কারীরা মারপিটেই ক্ষান্ত হয়নি দোকানে ভাংচুর-তান্ডব চালিয়ে নগদ অর্থও লুটপাট করেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাদী মামুনুর রশীদ পবন। বাদী ও তার অভিযোগ সূত্রে জানা গেছে, কোকিল গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুনুর রশীদ ওরফে পবন তার
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশী পেঁয়াজের দাম ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। আমদানি বন্ধ থাকায় দেশী পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান বন্দরের ব্যবসায়িকরা। বুধবার (০৩ মে) দুপুরে হিলি স্থলবন্দর পেঁয়াজ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ এবং দেশী পেঁয়াজের
ঠাকুরগাঁওয়ে বন্ধ হচ্ছে না নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। কথাও কথাও ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলায় ভেঙ্গে যাচ্ছে নদীর পাড়, নস্ট হচ্ছে গ্রামীন রাস্তাঘাট। তবে ইজারা ছাড়াই বছরের পর বছর আইন লঙ্ঘন করে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের প্রতিবাদ কোনো কাজে আসেনি। বরং নানা ধরনের হুমকি-ধামকির মুখে হচ্ছে। এতে প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশাসনের ভূমিকা। স্থানীয়
দীর্ঘ ২৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে হাজারো নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষায়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন। গতকাল বুধবার সন্ধ্যায় মাদারীপুর জেলা কারাগার থেকে উচ্চতর আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেলে হাজারো নেতা-কর্মীরা জেল গেট থেকেই তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিশাল গাড়ী বহরসহ তাকে মাদারীপুর শহর প্রদক্ষিণ শেষে তাকে নিয়ে যাওয়া হয় তার গ্রামের
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা এলাকায় এক কলেজ শিক্ষার্থীকে কপালে সিঁদুর দিতে গিয়ে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েছে তপন কুমার ঘোষ নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি। বুধবার (৩ মে) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এরপর তপন কুমার ঘোষকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এসময় তার পকেট থেকে সিঁদুরের কৌটা উদ্ধার করা হয়েছে। তপন কুমার ঘোষ উপজেলার খেদাপাড়া এলাকার
প্রেমে সাড়া না দেয়ায় প্রকাশ্যে বখাটে যুবকের এলোপাতাড়ি দায়ের কোপে প্রাণ গেল দশম শ্রেণীর ছাত্রীর। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রেমনগর ছালিপুরা গ্রামের সামছু মিয়ার ছেলে কাউছার (১৯) একই গ্রামের নিখিল বর্মণের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মুক্তি বর্মণকে (১৬) স্কুলে যাওয়া আসার পথে প্রেম
গুম হওয়ার আশংকা করছেন বরিশাল সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বরিশালের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে এ শঙ্কার কথা জানান তিনি। মেয়রপ্রার্থী রুপন বলেন, “কেউ এই সরকারের বিরুদ্ধে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তার বিরুদ্ধে দুদকের