সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭ জন শিক্ষকের দীর্ঘ ৩৪ মাস বকেয়া বেতন-ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে ৪টায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধনে সভাপতিত্ব করেন আশিকুর রহমান আশিক। এসময় বক্তব্য দেন শিক্ষার্থী জুলকার নাইম, সিজার,
ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানার সময় উপকূলের নিচু এলাকা স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে। তবে বিরূপ আবহাওয়ায় ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণের ছয় জেলায়। ইতোমধ্যে বিভাগের ছয় জেলায় শতকরা ৯০ ভাগ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃপক্ষ। চলতি বছর বিভাগের ৬ জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮৯ হাজার ৬৭৩
আট বছরের এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এলাকাবাসী হাবিবুল্লাহ্ (৩৫) নামক এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯টার দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন গাড়াদিয়া গ্রামে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিত মেয়েটি গাড়াদিয়া গ্রামের একজন দিন মজুরের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির শিক্ষার্থী। পারিবারিক সু-সম্পর্ক থাকায়
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবগুলোতে অংশগ্রহণ করবো। এর দুটি উদ্দেশ্য রয়েছে- প্রথমত আমাদের নিজস্ব সাংগঠনিক ও নেতৃত্ব মূল্যায়ন করা সঠিক কী অবস্থায় আছে। আর দ্বিতীয়ত সরকার কী করতে চাচ্ছে তা আমরা যেমন জানতে পারবো, তেমনি দেশবাসীও জানতে পারবে। আমরা কেউ যদি
বর্তমানে উচ্চ শিক্ষা অর্জনে ইন্টারনেটের ব্যবহার অনস্বীকার্য। কিন্তু ইন্টারনেট সেবার নিম্নমানে চরম ভোগান্তি পোহাচ্ছেন জবি শিক্ষার্থীরা। ক্যাম্পাসে কয়েকটি রাউটার থাকলেও তাদের ইন্টারনেট সেবার গতি অত্যন্ত নিম্নমানের। ক্যাম্পাসের অনেক রুমে ইন্টারনেট সেবা একেবারে নেই বললেই চলে। জবির অনেক শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন লেখনী,কলাম,আর্টিকেল দেশী বিভিন্ন ওয়েবসাইট সহ আন্তর্জাতিক ওয়েব সাইটে প্রকাশিত হয়। যেগুলো ইন্টারনেট সেবার অভাবে শিক্ষার্থীরা সময় মতো কাজে লাগাতে পারছেন না। রাষ্ট্রবিজ্ঞান
খোলা চিনির দাম কেজিপ্রতি ১৬ টাকা বাড়িয়ে ১২০ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর প্যাকেটজাত চিনির কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতারের সই করা বিজ্ঞপ্তিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়। এতে বলা হয়েছে, বাজারে চিনির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা, সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় বিটিটিসি কর্তৃক প্রতি কেজি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার বেআইনি ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে, তাৎক্ষণিকভাবে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর আগে, শীর্ষ বিচারপতিদের নির্দেশে বৃহস্পতিবার (১১ মে) বিকেলে ইমরান খানকে আবারও সুপ্রিম কোর্টে হাজির করা হয়। এদিন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে ‘এক ঘণ্টার মধ্যে’ পিটিআই চেয়ারম্যানকে আদালতে হাজির করার জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন বিচারপতিরা। জিও নিউজের
বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা এমটি এবাদী-১ নামক তেলবাহী একটি জাহাজের ট্যাংকার বিস্ফোরণে দুইজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৬জন। আহতদের মধ্যে ৬ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। বরিশাল ফায়ার
বাংলাদেশে ব্যবসা বন্ধ করছে গ্রামীণ ইউনিক্লো। ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বৃহস্পতিবার (১১মে) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ইউনিক্লোর ১০টি স্টোর আগামী জুন ১৮, ২০২৩ এর মধ্যে আমরা বন্ধ করবো এবং এর সঙ্গে গ্রামীণ ইউনিক্লোর ব্যবসায় কার্যক্রমও বন্ধ হবে। এতে আরও বলা হয়, ২০১০ সালে ফাস্ট রিটেইলিং কোং লিমিটেড, মূল কোম্পানি গ্রামীণ ব্যাংক গ্রুপের সঙ্গে যৌথভাবে
কুমিল্লার দেবীদ্বারে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করে কোর্ট হাজতে প্রেরন করেছে পুলিশ। ঘটনার পরে থেকে শিশুটি এখনো পুরুষ দেখলেই কেপে কেপে কথা বন্ধ হয়ে যায়। অনেকটাই বাক প্রতিবন্ধীর মতো আচরণ করতে দেখা যায়। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা- ৪ নং আমলী আদালতের ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার শুনানী শেষে ভিক্টিমের ২২ ধারায় জবানবন্ধি লিপিবিদ্ধ এবং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নে আগুন লেগে সেকেন্দার আলী নামের এক প্রতিবন্ধী ব্যক্তির তিনটি ঘর পুড়ে গেছে। এছাড়া আগুনে একটি ষাঁড় মারাত্মক ভাবে দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইকেরছড়া ইউনিয়নের আসামপাড়া গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সেকেন্দার আলীর স্ত্রী বৃহস্পতিবার দুপুরে রান্না ঘরে খাবার রান্না করছিলেন। এ সময় হঠাৎ করে রান্না ঘরে আগুন লাগে। তা দ্রুত পাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের
চলতি মৌসুমে হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা করার দাবিতে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়েছে।হজের খরচ নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপন ‘জনস্বার্থ পরিপন্থি’ মর্মে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের সঙ্গে এ সম্পূরক আবেদন করা হয়েছে।বৃহস্পতিবার (১১ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে। পাশাপাশি এখানে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজধানীর একটি হোটেল ‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে । ছোট্ট একটি দেশে এতো
পিরোজপুরের মঠবাড়িয়ায় রহস্যজনক নিখোঁজ হওয়া আলোচিত ৪ ছাত্রীকে ঢাকার দারুস সালাম এলাকা থেকে উদ্ধার। বৃহস্পতিবার সকালে তথ্য - প্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধার করেছে পুলিশ। মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই রাসেল মোল্লা ও এএসআই লাবনী আক্তার উক্ত উদ্ধার অভিযানে অংশ নেন। তাদেরকে নিয়ে পুলিশ ঢাকা থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন। উদ্ধার ছাত্রীরা হলো, মঠবাড়িয়া সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী
বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোকে অর্থায়ন করতে হবে। এর জন্য ফান্ড তৈরি করতে হবে। আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্মার্ট বাংলাদেশ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছোট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। চিকিৎসার সাথে খাদ্য
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঋণখেলাপি ছিলেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। তাই তার মনোয়নপত্র আইন অনুযায়ী বৈধ বলার সুযোগ নেই। মনোয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের রিট খারিজের লিখিত আদেশে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দিয়েছেন।এ বিষয়ে বৃহস্পতিবার ৫
দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রেডিও নিউজিল্যান্ড।প্রতিবেদনে বলা হয়, টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। ভূমিকম্পটি নিউজিল্যান্ড সময় ভোর ৪টায় আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টোঙ্গার হিহিফো থেকে ৯৫ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল
অবশেষে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিয়েছে বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ। এজন্য সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১১ মে) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৫) এ তথ্য জানানো হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ও সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে। এতে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে গণগ্রেপ্তার শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ইমরান খান গ্রেপ্তার হওয়ার
কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের দায়িত্বসমূহের একটি। রোগীর জন্য দোয়া করা তার সুস্থতার কারণ। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোগীকে দেখতে যেতেন এবং তার জন্য দোয়া করতেন। আর তাতে রোগী সুস্থ হয়ে যেতেন। হাদিসে পাকে এসেছে- হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রস্তুতি নিয়ে বুধবার (১০ মে) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সাগরে তৈরি হওয়া নিম্নচাপ বৃহস্পতিবার (১১ মে) থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আগামী ১৩ মে রাত থেকে ১৪ মে সকালের মধ্যে কক্সবাজার উপকূলে ১৮০
কুমিল্লার দেবীদ্বারে গত এক সপ্তাহে তীব্র তাপদাহের মধ্যে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চলমান এসএসসি পরিক্ষার্থীদের প্রস্তুতিতে পড়েছে প্রভাব। তীব্র গরমে গত একসপ্তাহ যাবৎ ১ ঘণ্টা পর পর লোডশেডিং দেয়া হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায়।ফ বুধবার ১০মে দেবীদ্বারে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এমন তীব্র তাপদাহের মধ্যে কোনো নিয়মনীতি ছাড়াই দেয়া হচ্ছে লোডশেডিং ফলে উপজেলার প্রায় সব এলাকায় দিনে
দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের রাজমিস্ত্রি মাহবুবুর রহমানের স্ত্রী কল্পনা খাতুন চুয়াডাঙ্গার আঁখিতারা ক্লিনিকে একসাথে চারটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ওই চার কন্যার জন্ম হয়। একসাথে জন্ম নেওয়া চার শিশুকে আজ বুধবার দেখতে যান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এ সময় তিনি তাদের নামও রাখেন। তাদের নাম রাখা হয়েছে দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া। মোহাম্মদ আমিনুল ইসলাম খান জানান,
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বুধবার (১০ মে) রাতের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি আগামী ১৪ মে কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এ অবস্থায় ফসলের ক্ষতি এড়াতে পাকা ধান, আমসহ অন্যান্য ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। বুধবার (১০ মে) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ তথ্য জানান। জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে